ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলায় নিহত ২০০ হুথি যোদ্ধা


ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলায় নিহত ২০০ হুথি যোদ্ধা

ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ৭৪৪টি হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় প্রায় ২০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আরও জানানো হয়েছে যে, গোষ্ঠীটির ৯০টি সামরিক যান এবং সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় এই অভিযানগুলো পরিচালিত হয়েছে।

আল-নুজাইলি বলেন, অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, রকেট উৎক্ষেপণব্যবস্থা এবং স্নাইপার ইউনিট অংশগ্রহণ করেছে। হামলাগুলো হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সুরক্ষিত সামরিক অবস্থান, গোলাবর্ষণের স্থান, যোদ্ধাদের সমাবেশস্থল এবং রসদ সরবরাহের পথগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।

আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

তিনি দাবি করেন যে, তাইজ প্রদেশে সরকারি বাহিনীর অভিযান জোরদার হওয়ায় হুথি যোদ্ধারা কয়েকটি অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে সমন্বিত অভিযান চালানো হচ্ছে।

আল-নুজাইলি আরও বলেন, এসব অভিযানের ফলে হুথিদের রিজার্ভ বাহিনী স্থানান্তর ও নতুন করে শক্তি সঞ্চয়ের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকাতেও অভিযান অব্যাহত রয়েছে।

ইয়েমেনের সামরিক মুখপাত্রের দাবি, হামলাগুলো নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর আগে সোমবার, আগের ২৪ ঘণ্টায় ১,১৬৪টি হামলা চালানোর দাবি করেছিল ইয়েমেনের সরকারি বাহিনী। ওই অভিযানে ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত বা নিষ্ক্রিয় হয়েছেন এবং ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিলেন আল-নুজাইলি।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে দেশটির অবকাঠামো ও অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, ওষুধ ও জরুরি সেবার সংকট আরও তীব্র হয়েছে।

সূত্র: আল আরাবিয়া, আরব নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


মহেশপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। একই সময়ে, চোরাচালানের মাধ্যমে আনা ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ ভেতরে অভিযান চালানো হয়। বিজিবির টহল দল গয়েশপুর গ্রামের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খোসালপুর বিওপির অন্তর্গত মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১২ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃত পুরুষদের মধ্যে যশোরের মো. নাইম মোল্যা (২২), সাতক্ষীরার মো. শহিদুল মুফতি (৩৫), যশোরের মো. নুর নবী (২৪), মাদারীপুরের শুভ বিশ্বাস (২৪), নড়াইলের আকাশ রায় (২৩), ঢাকার মো. সজিব (২০) এবং যশোরের মো. ইমামুল হোসেন (২৬) রয়েছেন।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম রেকর্ড, তীব্র হচ্ছে জ্বালানি সংকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম রেকর্ড, তীব্র হচ্ছে জ্বালানি সংকট

২০২২ সালের ডিসেম্বরের পর ইউরোপীয় স্পট গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম ১ হাজার ৫০ ডলার অতিক্রম করেছে। মঙ্গলবার (স্থানীয় সময়) ইউরোপের প্রধান গ্যাস হাবগুলোতে এই রেকর্ড দাম বৃদ্ধি ঘটে। এই তথ্য টিএএসএস (TASS) এজেন্সির একটি বিশ্লেষণে প্রকাশিত হয়েছে।

ডাচ টিটিএফ (TTF) হাবের তথ্য অনুযায়ী, পরদিনের সরবরাহের জন্য স্পট গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারের জন্য ১ হাজার ৫২ ডলারে (প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯০.৭৫ ইউরো) পৌঁছে গেছে। একই সময়ে, লন্ডনের আইসিই (ICE) এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ফিউচার চুক্তিগুলোতে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটার প্রায় ১ হাজার ৪২ ডলারে (প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৮৯.৮৩ ইউরো) লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতামত অনুযায়ী, শীত মৌসুমের পূর্বে গ্যাস মজুতের পরিমাণ রেকর্ড পরিমাণে কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইউরোপের গ্যাস বাজারে এই চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

এর আগে গাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সি মিলার সতর্ক করে বলেছিলেন যে ইউরোপীয় গ্যাসের দাম ইতিমধ্যেই ১ হাজার থেকে ১ হাজার ১০০ ডলারে পৌঁছেছে, যা প্রাথমিক পূর্বাভাসকে অনেকাংশে অতিক্রম করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মন্তব্য করেছেন যে আন্তর্জাতিক বাজারে ইউরোপীয় গ্যাসের দাম ভবিষ্যতে প্রতি ১ হাজার ঘনমিটারে ১ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন দলটির উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেন, "মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি দাজ্জালের জান্নাত।"

বুধবার (২১ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। কিন্তু হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।

তিনি জামায়াতের উদ্দেশে প্রশ্ন করেন, "জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?" তিনি আরও বলেন, "এই পথ কি ভোটের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ?"

এছাড়া তিনি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়া, রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং ‘আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা’—এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন।

পোস্টে তিনি আরও প্রশ্ন তোলে বলেন, "একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করা— এ কেমন পথ?" তিনি গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার অভিযোগও তোলেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, "মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে তিন প্রশাসনিক কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


চাটমোহরে তিন প্রশাসনিক কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বদলী করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, তাঁকে দুই দফা বদলী করা হয়েছিল বগুড়ার কাহালু এবং রাজশাহীর বাগমারা উপজেলায়।

এদিকে, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়েছে। এর আগে, তিনি বগুড়ার গাবতলী উপজেলায় বদলী হয়েছিলেন।

এছাড়া, চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ মোঃ লুৎফুল কবীরকে নতুন করে পদায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%