ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

পোরশায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


পোরশায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পোরশায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পোরশা উপজেলা যুবদল।রবিবার (২০ সেপ্টেম্বর) পোরশা উপজেলা চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় পোরশা এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।পোরশা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর ইসলাম সাদেক ও জাব্বার হোসেন মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং বি এনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।আয়োজকরা জানান, বিএনপি' র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো গ্রহণ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রদান করেন। ওই অনুষ্ঠানে বিজয়ীদের বিভিন্ন উপহারসহ ‘নেক্সাস’ বইও প্রদান করা হয়েছিল।

বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর ঘোষণার পুনর্ব্যক্ত করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমোৎ সরকার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছিলেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রমোৎ সরকার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার পাহাড়ি গ্রামের মৃত রাম হরি সরকারের ছেলে। তিনি রাজধানীর বাংলাবাজারের হেমেন্দ্র দাশ রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রমোৎ সরকারকে হাসপাতালে নিয়ে আসা ব্যাটারিচালিত রিকশাচালক মো. রুবেল জানান, বিকেল আড়াইটার দিকে দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসেন প্রমোৎ সরকারের পরিচিত কল্যাণ কুমার সিংহ। তিনি বলেন, বিকেলে প্রমোৎ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে খবর পান। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে সার্ভিস চার্জমুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


যবিপ্রবিতে সার্ভিস চার্জমুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের প্রক্রিয়াকে সহজতর করতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল অটোমেশন পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিতেই প্রথমবারের মতো এ ধরনের পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে একপে (eKpay) পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর মন্তব্য করেন, "শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে যবিপ্রবি শুরু থেকেই প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।" তিনি আরও বলেন, দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও পেমেন্ট সেবা সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি জমা দেওয়ার প্রয়োজন হবে না। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর জন্য এই উদ্যোগ অব্যাহত থাকবে।

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "শিক্ষার্থীদের সময় বাঁচানো এবং তাদের ক্যাম্পাসজীবনকে আরও সহজ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।" তিনি উল্লেখ করেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে শিক্ষার্থীদের আর ব্যাংক বা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে অপেক্ষা করতে হবে না। ঘরে বসেই সহজে বিভিন্ন ফি পরিশোধ করা যাবে। প্রশাসনিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, "বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে।" তিনি জানান, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও নিরাপদ হবে। ভাউচার ও চালানসহ প্রচলিত কাগজপত্রের ব্যবহার কমে আসবে। শিক্ষার্থীরা ফি পরিশোধের পর লেনদেনের তথ্য দ্রুত হালনাগাদ করতে পারবেন, যা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এ ব্যবস্থার আওতায় সেমিস্টার ফি, কোর্স রেজিস্ট্রেশন ফি, মাইগ্রেশন সার্টিফিকেট, মিডিয়াম অব ইনস্ট্রাকশন সার্টিফিকেট ও টেস্টিমনিয়াল ফি পরিশোধ করা যাবে। এ ছাড়া কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের বিলম্ব ফি, অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের ভর্তি ফি, গ্রেডশিট, ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদ উত্তোলন ফিও এ ব্যবস্থার আওতাভুক্ত থাকবে।

এ ছাড়া হলের বিভিন্ন ফি, লাইব্রেরি-সংক্রান্ত ফি এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক ফিও একপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। শিক্ষার্থীরা বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা, ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই ঘরে বসে ফি জমা দিতে পারবেন।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীর অ্যাকাউন্টে ই-রসিদ জমা হবে। একই সঙ্গে লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে হালনাগাদ হবে। এতে ফি আদায়ের প্রক্রিয়ায় সময় কমার পাশাপাশি প্রশাসনিক কাজের দক্ষতা ও তথ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাবেক প্যানেল মেয়র মনির গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাবেক প্যানেল মেয়র মনির গ্রেপ্তার

ফরিদপুর শহরের আওয়ামী লীগের নেতা এবং পৌরসভার সাবেক ১ নম্বর প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনির (৬২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইনকিলাবকে এই তথ্য নিশ্চিত করে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাব-ইনস্পেক্টর (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম উত্তর আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম শহরের উত্তর আলীপুর এলাকার মৃত শেখ জালাল উদ্দিন আহমেদের পুত্র। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%