ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে জনসম্মুখে কয়েক রাউন্ড গু-লি ছুড়লেন যুবক


গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে জনসম্মুখে কয়েক রাউন্ড গু-লি ছুড়লেন যুবক

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে অজ্ঞাত এক যুবক এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করার ফলে দুজন আহত হয়েছেন।

ঘটনাটি সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঘটে।

থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির পর জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান। এই নিয়ে কথোপকথনের এক পর্যায়ে যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দেন।

এরপর ওই যুবক ও যুবতী প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান। যাওয়ার সময় যুবক বলেন, আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানিয়েছেন, বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ প্রশাসনে বাড়ছে অসন্তোষ, দেখা দিয়েছে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ এম


পুলিশ প্রশাসনে বাড়ছে অসন্তোষ, দেখা দিয়েছে অস্থিরতা

নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনে অস্থিরতা ও অসন্তোষ বাড়ছে। বিশেষ করে পদায়ন বাণিজ্য নিয়ে পেশাদার পুলিশ সদস্যরা খুবই হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ছে। ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এর বিরূপ প্রভাব পড়ছে। পরিস্থিতি উত্তরণের জন্য পুলিশ প্রশাসনে বদলি বাণিজ্য জিরো টলারেন্সের মাধ্যমে বন্ধ করতে হবে। পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাকে অন্যতম মাপকাঠি হিসাবে বিবেচনা করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে এটি জরুরি। অন্যথায়, পুলিশের কোনো একটি অংশ ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলা করলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ার শঙ্কা রয়েছে। পুলিশের প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও পুলিশের প্রশাসনে স্বস্তি ফিরে আসেনি। বরং এখানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

সেক্ষেত্রে সবার আগে বদলি বাণিজ্য বন্ধ করতে হবে। তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে না। অর্থের বিনিময়ে পদের পরিবর্তন হলে কর্মকর্তারা স্বাভাবিকভাবেই আইন-শৃঙ্খলার চেয়ে বিনিয়োগ তোলার দিকে বেশি নজর দেবেন। বর্তমান পুলিশ প্রশাসন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে শুরু হওয়া মব কালচার দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। আর যদি দেশে বড় ধরনের আন্দোলন বা শোডাউন ঘটে তবে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরম বেগ পেতে হবে। সূত্র জানায়, উপযুক্ত কর্মকর্তাদের সংক্ষিপ্ত তালিকা বা ফিট লিস্ট অনুসরণ করে পুলিশ প্রশাসনে পদোন্নতি-পদায়ন করা হচ্ছে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংবেদনশীল স্থানগুলো, যেমন জেলার এসপি, রেঞ্জ ডিআইজি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদগুলোতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পদায়নের অভিযোগ রয়েছে। তাছাড়া অতিরিক্ত আইজিপি পর্যায়ের গুরুত্বপূর্ণ (বিশেষ করে ইউনিট প্রধান) পদগুলোও অর্থ ও তদবিরের বিনিময়ে বণ্টনের গুঞ্জন শোনা যাচ্ছে। পুলিশ সুপারদের (এসপি) জন্য ৬৪টি জেলাসহ প্রায় ১০০টি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কিন্তু বাহিনীতে এসপির সংখ্যা ৭০০-এর বেশি। নিয়ম অনুযায়ী ব্যাচভিত্তিক মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছভাবে ফিট লিস্ট তৈরি করে পদায়ন করার কথা থাকলেও তা হচ্ছে না। বরং নানামুখী তদবিরের মাধ্যমে নিচের দিকে থাকা অযোগ্য বা তোষামোদকারী অফিসাররা গুরুত্বপূর্ণ পদে পোস্টিং পাচ্ছেন। পাশাপাশি তাদের দ্রুত প্রত্যাহার করাও হচ্ছে। এইসব ঘটনার কারণে পুলিশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। ইতিপূর্বে পুলিশ প্রশাসনে রাজনৈতিক অজুহাতে অনেক কর্মকর্তাই তাদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। এখন পদোন্নতি কেন্দ্রিক বাণিজ্য চলছে। রাজনৈতিক প্রতিহিংসা এবং সহকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অনেক ভালো অফিসারকে রাজনৈতিক ট্যাগ দিয়ে জোরপূর্বক বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অথচ তারা ছিলেন অভিজ্ঞ ও দক্ষ।

তাদের পেশাগত জীবনে সাফল্য ও সততা সর্বজনবিদিত ছিল। কোনো সুনির্দিষ্ট বা বড় ধরনের অভিযোগ ছাড়া একের পর এক জ্যেষ্ঠ ও দক্ষ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে, যা পুলিশের বিভিন্ন স্তরে মনস্তাত্ত্বিক চাপের সৃষ্টি করেছে। এ কারণে কর্মকর্তাদের কাজের স্পৃহা এবং পেশাদারিত্ব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সূত্র আরো জানায়, পুলিশ প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি বিধিমালার (পিআরবি) ইচ্ছামতো সংশোধন পুলিশ অভ্যন্তরীণ কাঠামোর চেইন অব কমান্ড ভেঙে দিয়েছে। ৪ হাজার নতুন এএসআই পদ মঞ্জুরের ক্ষেত্রে ৫০ ভাগ বিভাগীয় প্রমোশন এবং ৫০ ভাগ সরাসরি নিয়োগের নিয়ম মেনে চলা হয়। কিন্তু সাব-ইন্সপেক্টর (এসআই) পদের ক্ষেত্রে এ নিয়মটি মানা হয়নি। বরং পিআরবি সংশোধন করে এসআই পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া কার্যকর হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে যোগ্যতার ভিত্তিতে এএসআই থেকে এসআই হওয়ার অপেক্ষায় থাকা বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির পথ রুদ্ধ হয়ে গেছে।

এর ফলে মাঠপর্যায়ে চরম অসন্তোষ বাড়ছে। ফলে পুলিশের শীর্ষ নেতৃত্বের প্রতি অধস্তনদের আস্থা কমে যাচ্ছে। অধস্তনরা নিজের দায় নিয়ে কাজ করতে ভয় পাচ্ছে। পুলিশের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর মধ্যে এভাবে ক্ষোভ, অনিয়ম, ঘুষবাণিজ্য এবং পদায়ন নিয়ে বিশৃঙ্খলা চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি কখনো সম্ভব নয়। এদিকে, এ ধরনের বিষয়গুলো সম্পর্কে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন), খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ রয়েছে তার কোনো সত্যতা নেই। বর্তমান আইজিপির বিরুদ্ধে পুলিশে একটি গ্রুপ সক্রিয় আছে, যারা নানা ধরনের অপতথ্য ছড়াচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ আগস্ট: ইতিহাসের পাতায় স্মরণীয় যত ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ এম


১৮ আগস্ট: ইতিহাসের পাতায় স্মরণীয় যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে ইতিহাসে রূপ নেয়। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, এবং যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন, একনজরে বিষয়টি জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

১২১১ - রিগা শহর প্রতিষ্ঠিত হয়।

১৫৮৭ - আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।

১৮০০ - লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।

১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপোর্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।

১৮১২ - স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হন।

১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

১৯৪৫ - তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষ চন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।

১৯৫৮ - ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।

১৯৫৮ - ব্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ‘ললিতা’ যুক্তরাষ্ট্রে প্রকাশ হয়।

১৯৬১ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।

১৯৬৩ - জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৭১ - ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনাদল ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৭৪ - ভারত রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়।

২০০৮ - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।

জন্ম

১৭০০ - প্রথম বাজিরাও, একজন প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি।

১৭৫০ - আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিক্ষক।

১৭৯৪ - জন ক্লার্ক মার্শম্যান ইংরেজ সাংবাদিক ও ঐতিহাসিক, জনপ্রিয় সংবাদপত্র “ফ্রেন্ড অব ইন্ডিয়া” র প্রকাশক।

১৯০০ - বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রথম মহিলা সভাপতি।

১৯০৮ - বিল মেরিট, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৯২৭ - রোজালিন কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের সহধর্মিণী।

১৯৩৩ - রোমান পোলান্‌স্কি, পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৩৩ - জুস্ত ফোঁতেন, ফ্রান্সের সাবেক ফুটবল খেলোয়াড়।

১৯৩৪ - গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।

১৯৩৫ - গেইল ফিশার, আমেরিকান অভিনেত্রী।

১৯৩৬ - রবার্ট রেডফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৫৪ - ভিকে শশিকলা, ভারতীয় ব্যবসায়ী মহিলা রাজনীতিবিদ হয়ে উঠেছেন।

১৯৪৮ - ফারুক, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

১৯৪৯ - সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার, গবেষক।

১৯৫৬ - সন্দীপ পাতিল, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৬৭ - দলের মেহেন্দি, ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, লেখক, প্রযোজক, সম্পাদক এবং পরিবেশবিদ।

১৯৬৯ - এডওয়ার্ড নর্টন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্রনির্মাতা, ও সমাজকর্মী।

১৯৮০ - এস্তেবান কাম্বিয়াসো, সাবেক আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।

১৯৮৩ - ক্যামেরন হোয়াইট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও মেলবোর্ন স্টার্সের অধিনায়ক।

১৯৯৩ - মিয়া মিচেল, কজন অষ্ট্রেলিয়ান অভিনেত্রী এবং গায়িকা।

মৃত্যু

১২২৭ - চেঙ্গিস খান, প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি।

১৬৪৮ - ইব্রাহিম (উসমানীয় সুলতান), অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন।

১৮৫০ - অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার।

১৮৯৮ - রামতনু লাহিড়ী, বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাসংগঠক।

১৯৪৫ - সরলা দেবী চৌধুরানি, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী।

১৯৪৫ - সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।

১৯৬৮ - মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।

১৯৬৯ - হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।

১৯৭৫ - শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।

১৯৮০ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত গায়ক ও শিক্ষক।

১৯৯৮ - পার্সিস খামবাট্টা, একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।

২০০৯ - কিম দায়ে জং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

২০১৫ - শুভ্রা মুখোপাধ্যায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ এম


ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের কিছু কিছু জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকা নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটা করার প্রয়োজনে হয়তো প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হতে পারে। তবে রাজধানীর যেকোনো মার্কেটে যাওয়ার আগে আপনার জন্য ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা খুবই জরুরি। তা না হলে আপনাকে বিড়ম্বনার সম্মুখীন হতে হতে পারে।

তাহলে দেখে নিন মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেটগুলো বন্ধ থাকবে।

এগুলো হলো: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

এছাড়া বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%