১১:২৬ এম
যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় হামলা চালায়, তবে তার জবাব দিতে তেহরান একটি ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করেছে বলেই জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজকে ওই কর্মকর্তা জানান, মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ইরান ‘উন্মত্ততা’ মনে করছে। তবে, এমন হামলা হলে তার জবাব দেওয়ার জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের পাল্টা পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
তিনি জানান, ৪০ দিনের যুদ্ধ এবং পরবর্তী কয়েক সপ্তাহে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা ও পাল্টা জবাব দেওয়ার দৃঢ়তা ইতোমধ্যেই প্রমাণ করেছে।
ইরানের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একাধিক হুমকির প্রেক্ষাপটে এসেছে। ট্রাম্প অভিযোগ করেছেন, তেহরান পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে অতিরিক্ত সময় নিচ্ছে। এ কারণে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ বিভিন্ন অবকাঠামোয় নতুন করে হামলার নির্দেশ দেওয়ার হুমকিও দিয়েছেন।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের সময়ও ইরানের অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। যদি তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়, তবে এসব হামলা চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই সময়ের হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা এবং বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি স্কুলে হামলার ফলে ১৬০ জনের বেশি ছাত্রী নিহত হওয়ার দাবি করা হয়েছে। এছাড়া, তেহরানে হাসপাতাল, আবাসিক এলাকা ও একটি সিনাগগেও হামলার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন