ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির মহতী উদ্যোগ


গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির মহতী উদ্যোগ

এককালীন অনুদানের মাধ্যমে দরিদ্র চরাঞ্চলীয় পরিবারগুলোর জীবনযাত্রায় টেকসই পরিবর্তন এবং দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ’ প্রকল্প। আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’-এর বাস্তবায়নে এই প্রকল্প পরিচালিত হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে এই সহায়তার আওতাভুক্ত করা হয়েছে। নির্বাচিত পরিবারগুলোকে দুই কিস্তিতে সর্বমোট ৬০ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে প্রথম কিস্তিতে চলতি নভেম্বর মাসেই ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বর মাসে বাকি ৫১ হাজার টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক এম. আবদুস্ সালাম জানান, অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত বা বাধ্যবাধকতা রাখা হয়নি। সুবিধাভোগী পরিবারগুলো নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনা করে ঘর মেরামত, গবাদিপশু ক্রয়, ব্যবসা বিস্তার, শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে এই অর্থ ব্যয় করতে পারবে। এর ফলে প্রক্রিয়ায় জটিলতা কমবে এবং চরাঞ্চলের অবহেলিত মানুষ সহজে আর্থ-সামাজিক অগ্রগতির সুযোগ পাবে।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিইউকে-এর পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলি’র অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএমের নম্বরবিহীন কন্টেইনার লরির অবাধ চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

​ প্রতিবেদক সাকিব চৌধুরী

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএমের নম্বরবিহীন কন্টেইনার লরির অবাধ চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএম (BSRM) কোম্পানির নম্বরবিহীন কন্টেইনারবাহী লরি অবাধে চলাচল করছে। কোনো ধরনের লাইসেন্স প্লেট বা রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই দাপিয়ে বেড়ানো এসব ভারী যানবাহনের কারণে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে রহস্যজনকভাবে এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে নির্বিকার ভূমিকা পালন করছে হাইওয়ে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমবায় সমিতির সভাপতি শামসুর রহমান মিজান, ইমাম সমবায় সমিতির সভাপতি মাওলানা এবাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সন্ধ্যা সমবায় সমিতির সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সমবায় সমিতির নেতা মোঃ সাইদুল ইসলাম, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামসুর রহমান মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৩৭টি সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে কাউখালীর ৩৭টি সমবায় সমিতির উপস্থিতি প্রমাণ করে যে এ অঞ্চলের মানুষ সমবায়মুখী। আমরা চাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল পর্যায়ে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং লাভজনক উদ্যোগে পরিণত করা। বিশেষ করে যুব সমাজ ও নারীদের সমবায়ে সম্পৃক্ত করে বেকারত্ব দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের রক্তস্বল্পতার ঝুঁকি পুরুষের তুলনায় ১১ গুণ বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


নারীদের রক্তস্বল্পতার ঝুঁকি পুরুষের তুলনায় ১১ গুণ বেশি

দেশের গ্রামীণ নারীদের মধ্যে রক্তস্বল্পতার পরিস্থিতি একটি গবেষণায় উদ্বেগজনকভাবে প্রকাশ পেয়েছে। স্বাস্থ্যসেবা নিতে আসা নারীদের মধ্যে প্রায় ৭৮ শতাংশ রক্তস্বল্পতায় আক্রান্ত হয়ে থাকেন। অন্যদিকে, পুরুষদের মধ্যে এই হার ৩৯ দশমিক ৭ শতাংশ। এর মানে হলো, নারীদের রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার হার পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে, মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় নারীদের ঝুঁকি পুরুষদের তুলনায় ১১ দশমিক ৫৩ গুণ বেশি।

গবেষণাটি চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা প্রাপ্তবয়স্কদের তথ্য বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে। আন্তর্জাতিক সাময়িকী ‘হেলথ সায়েন্স রিপোর্টস’-এ গত ১০ অক্টোবর প্রকাশিত গবেষণায় দেখা যায়, হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া ৪৫৯ জনের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন।

গবেষণায় নারীদের মধ্যে রক্তস্বল্পতায় আক্রান্তের হার ৭৭ দশমিক ৯ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে তা ৩৯ দশমিক ৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২৭ শতাংশ মৃদু, ২৯ দশমিক ৬ শতাংশ মাঝারি এবং ২ দশমিক ৬ শতাংশ তীব্র রক্তস্বল্পতায় ভুগছেন।

গবেষণায় আরও দেখা গেছে, নারীদের মৃদু রক্তস্বল্পতার ঝুঁকি পুরুষদের তুলনায় ২ দশমিক ৫১ গুণ এবং মাঝারি রক্তস্বল্পতার ঝুঁকি ১১ দশমিক ৫৩ গুণ বেশি। এছাড়া, স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় কম ওজনের ব্যক্তিদের মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৪২ গুণ।

বিশেষজ্ঞদের মতে, নারীদের রক্তস্বল্পতার পেছনে অন্যতম কারণ হলো পুষ্টিহীনতা, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, কম বয়সে বিয়ে ও মাতৃত্ব। গর্ভাবস্থা এবং সন্তান জন্মদানের সময় শরীরে পুষ্টির চাহিদা বেড়ে গেলেও অনেক নারী প্রয়োজনীয় আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার পান না, যার ফলে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আফসানা হাবিব শিউলী গণমাধ্যমকে বলেন, "নারীদের পুষ্টির চাহিদা অনুযায়ী খাবার নিশ্চিত করা জরুরি। এ জন্য পুষ্টিবিষয়ক শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে।"

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, সব রক্তস্বল্পতার কারণ আয়রনের অভাব নয়। ফলেট ও ভিটামিন বি১২-এর ঘাটতি, দীর্ঘস্থায়ী প্রদাহ, সংক্রমণ এবং বংশগত রক্তরোগের কারণেও এ সমস্যা হতে পারে। তাই রক্তস্বল্পতা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করে কারণ নির্ণয় করা জরুরি।

গবেষণার সহগবেষক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "গ্রামীণ নারীদের নিয়মিত রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে কিশোরী, সন্তান ধারণের বয়সী নারী ও গর্ভবতীদের। পাশাপাশি আয়রন ও ফলিক অ্যাসিডের বড়ি গ্রহণ এবং চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।"

তিনি আরও বলেন, "খাবারের তালিকায় মাছ, মাংস, ডিম, ডাল ও শাকসবজি রাখতে হবে। আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত ফল খেলে শরীরে আয়রন শোষণে সহায়তা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব এবং সন্তান জন্মদানের মধ্যে যথেষ্ট বিরতি নিশ্চিত করাও জরুরি।"

অন্যদিকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দিন শাহ গণমাধ্যমকে জানান, "চট্টগ্রাম অঞ্চলে থ্যালাসেমিয়ায় আক্রান্তের হার বেশি। তাই রক্তস্বল্পতার প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।"

তবে গবেষণাটির ফলাফল দেশের সব নারী-পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, তথ্য সংগ্রহ করা হয়েছিল প্রায় এক দশক আগে এবং হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া ৪৫৯ জনকে চূড়ান্ত বিশ্লেষণে রাখা হয়েছিল। গবেষণায় রক্তস্বল্পতার সব সম্ভাব্য কারণও আলাদাভাবে নির্ণয় করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনযাত্রীর ব্যাগ ছিনতাই, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ট্রেনযাত্রীর ব্যাগ ছিনতাই, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করেছে। এই ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এসব তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা ট্রেনে এক নারী যাত্রীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীদের একটি দল। ভুক্তভোগী নারীর এক স্বজন চাঁদপুর জিআরপি থানায় এ বিষয়ে মামলা করেন।

এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে গত শনিবার রাতে কিশোরগঞ্জ থেকে আরও একজনকে আটক করে পুলিশ।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুরোনো লঞ্চ টার্মিনালের পন্টুনের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন এবং নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটক তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। সংবাদ সম্মেলনে এক নারী যাত্রীর কাছে এত স্বর্ণালংকার থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, চট্টগ্রামে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তিনি আরও কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন। তার হাতব্যাগে অন্য নারীদের স্বর্ণালংকারও ছিল।

তবে বাদীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া আরও কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কেলা জাহিদ (২১), গরু জাহিদ (২০) ও রাব্বি (২৪)। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%