ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রংপুরে এক হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার


রংপুরে এক হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামের এক তরুণীকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আফসানা মরিয়ম আব্দুল কাইয়ুমের কন্যা এবং হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাত নিহত

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে আফসানা মরিয়মের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ১২টি প্যাকেটে মোট ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আফসানাকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে আফসানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেছে: খায়রুল কবির খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেছে: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে। তিনি উল্লেখ করেন যে, নরসিংদীর মাধবদীতে ‘সোনার বাংলা’ ও রায়পুরা সমিতি দুটিকে লুটপাট করে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "আমরা দেশের সমবায় সমিতিগুলোকে সচল ও সক্রিয় করার লক্ষ্যে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি তৈরি করছি।" তিনি উল্লেখ করেন যে, একসময় এই সমিতির মাধ্যমে দেশের নিম্ন আয়ের মানুষ যেমন উপকৃত হতো, আগামী দিনেও তারা আবার পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় সমবায় দিবস উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খায়রুল কবির খোকন।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দীন বকুল, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা হাসান আল মামুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রী: নেতৃত্ব কারো কাছে চিরকাল বন্দি থাকে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


আইনমন্ত্রী: নেতৃত্ব কারো কাছে চিরকাল বন্দি থাকে না

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, নেতৃত্ব কারো কাছে চিরজীবন বন্দি থাকে না।

তিনি রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মশিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নেতৃত্ব কারো কাছে চিরজীবন বন্দি থাকে না, নেতৃত্ব গতিশীল। আপনি যদি পজিটিভ রাজনীতি করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে কোনো প্রতিবন্ধকতাই আপনার পথে ব্যারিকেড হয়ে দাঁড়াবে না।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘রাজনীতি একটা গতিশীল জায়গা। রাজনীতিতে ভুল করলে সে ভুলের মাসুল অনুসারীদের দিতে হয়। এটাই হলো বাস্তবতা। আপনারা যারা আগামী দিনে রাজনীতি করতে চাইছেন, নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন, তারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন। এমপি সবাই হয় না, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলি অন্য রকম। রাজনীতিতে আজকে কেউ আপনার পারমানেন্ট বন্ধু হতে পারে, আবার কাল সে পারমানেন্ট শত্রু হয়ে যেতে পারে।’

মরহুম মশিউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘তিনি ছিলেন খাঁটি ও আপাদমস্তক রাজনীতিবিদ। রাজনীতি তার রক্তে মিশে ছিল। মশিউর রহমানের রাজনৈতিক চিন্তা, দর্শন, নেতৃত্ব ও উন্নয়নের কর্মযজ্ঞ ধারণ করে ঝিনাইদহে বিএনপিকে আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, তাহলে সেই ব্যর্থতার প্রভাব এসে পড়বে জাতীয়ভাবে দলের ওপর, যেটা পড়েছে গত নির্বাচনে।’

তিনি আরো বলেন, ‘আমরা ঝিনাইদহের মশিউর রহমানের শূন্যতা অনুভব করি তখন, যখন দেখি পার্লামেন্টে জামায়াতের এমপিরা ঝিনাইদহের প্রতিনিধিত্ব করতে এসে মৃয়মাণ থাকেন। আমরা মশিউর রহমানের শূন্যতা অনুভব করি উন্নয়নের ক্ষেত্রে, শূন্যতা অনুভব করি মৌলবাদ মোকাবিলায় এবং মাদকবিরোধী সংগ্রামে।’

মুক্তিযোদ্ধা মশিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল আলিমের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন— বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপির সাবেক সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক মনির খান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

রিয়াদের প্রধান আর্থিক ও বাণিজ্যিক অঞ্চলে হামলার ফলে আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য দিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন, ‘কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) আরামকো টাওয়ারে হামলা চালানো হয়েছে।’

অন্য দুই প্রত্যক্ষদর্শীও ভবনটিতে ক্ষতি হতে দেখার কথা জানিয়েছেন।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আরামকো টাওয়ারের একাধিক তলায় ক্ষয়ক্ষতি হয়েছে; কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভবনটির বাইরের অংশের কিছু জায়গায় ক্ষতির চিহ্ন স্পষ্ট।

তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের চলমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। এই এলাকায় রয়েছে সুউচ্চ কাচের অট্টালিকা, বিলাসবহুল দোকান এবং সবুজ এলাকা।

এলাকাটিতে আবাসিক ভবনও রয়েছে এবং এখানে একটি বড় মেট্রো স্টেশনও রয়েছে, যেখানে সকালের ব্যস্ত সময়ে প্রচুর মানুষের সমাগম ঘটে।

ইয়েমেনের দীর্ঘকালীন গৃহযুদ্ধ ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সাময়িকভাবে থেমে ছিল। কিন্তু গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হুথিরা।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-ম্যাচের রেফারির সমালোচনা করায় বরখাস্ত মিশরের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


আর্জেন্টিনা-ম্যাচের রেফারির সমালোচনা করায় বরখাস্ত মিশরের কোচ

মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) প্রধান কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আলী মাহের।

বরখাস্তের কারণ সম্পর্কে মিশর বিস্তারিত কিছু জানায়নি। তারা শুধু বলেছে, ‘দলের স্থিতিশীলতা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

হোসাম বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা করেছিলেন। এই ঘটনায় ফিফা তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করে। সম্প্রতি, তার দুই স্ত্রী একটি ক্যাফেতে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই ঘটনার সময় হোসাম জ্ঞান হারান এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

হোসাম ২০২৪ সালে মিশরের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই বছর বিশ্বকাপে মিশরের কোচ হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েন। তিনি দেশের সাবেক ফুটবলার হিসেবে প্রথম, যিনি খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপে মিশরের প্রতিনিধিত্ব করেন।

নতুন দায়িত্ব গ্রহণ করা মাহেরের মিশরীয় প্রিমিয়ার লিগে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে লিগের চতুর্থ স্থানে থাকা সিরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে ছিলেন। আলী মাহেরকে নতুন দায়িত্বে খুব বেশি সময় দেওয়া হচ্ছে না। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থাকা মিশর। নতুন কোচকে তার আগেই দল প্রস্তুত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%