প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) প্রধান কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আলী মাহের।
বরখাস্তের কারণ সম্পর্কে মিশর বিস্তারিত কিছু জানায়নি। তারা শুধু বলেছে, ‘দলের স্থিতিশীলতা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’
হোসাম বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা করেছিলেন। এই ঘটনায় ফিফা তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করে। সম্প্রতি, তার দুই স্ত্রী একটি ক্যাফেতে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই ঘটনার সময় হোসাম জ্ঞান হারান এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
হোসাম ২০২৪ সালে মিশরের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই বছর বিশ্বকাপে মিশরের কোচ হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েন। তিনি দেশের সাবেক ফুটবলার হিসেবে প্রথম, যিনি খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপে মিশরের প্রতিনিধিত্ব করেন।
নতুন দায়িত্ব গ্রহণ করা মাহেরের মিশরীয় প্রিমিয়ার লিগে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে লিগের চতুর্থ স্থানে থাকা সিরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে ছিলেন। আলী মাহেরকে নতুন দায়িত্বে খুব বেশি সময় দেওয়া হচ্ছে না। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থাকা মিশর। নতুন কোচকে তার আগেই দল প্রস্তুত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন