ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নির্বাচনের ফলাফল বানচালের চেষ্টা করছে নেতানিয়াহুর লিকুদ দল


নির্বাচনের ফলাফল বানচালের চেষ্টা করছে নেতানিয়াহুর লিকুদ দল

ইসরাইলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর নতুন কৌশল গ্রহণ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার জন্য আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে তারা, আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটার ট্র্যাকিংয়ের অভিযোগ এনে।

লিকুদ দাবি করেছে, আরব দলগুলো স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে ভোটারদের গতিবিধি ট্র্যাক করে উপস্থিতি বাড়িয়েছে, যা নেতানিয়াহুর জোটকে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত করেছে। এ বিষয়ে জেরুজালেম জেলা আদালতে ১৭ নভেম্বরের মধ্যে আপিল করা হবে বলে জানানো হয়েছে।

তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, এই ধরনের নিষিদ্ধ অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেছে লিকুদ পার্টির কর্মীরাই, যার পরিমাণ ৩২%। এছাড়া নির্বাচন সংক্রান্ত দুটি প্রধান জালিয়াতির তদন্তও প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে।

আরও পড়ুন: গুজরাটে রান্নাঘরের ছুরি দিয়ে সাবেক সেনাসদস্যকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে ফলাফল চূড়ান্ত করার পর তা প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট, পার্লামেন্টে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থনে বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জনের।

সূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরামকো ভবনে হুতিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


আরামকো ভবনে হুতিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে

রিয়াদ, সৌদি আরবের রাজধানীতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করেছে যে, তাদের ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনার সময় ছড়িয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। তবে, এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, রিয়াদে সৌদি আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। এতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়লে কিছু ক্ষয়ক্ষতি হয়। কিন্তু, প্রাণহানি বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাটি মোকাবিলায় কার্যক্রম শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদ ও দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এছাড়া, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

নভেম্বরের শুরু থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে আকাশপথে হামলার হুমকি তৈরি হচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশটির সামরিক জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী: দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


খাদ্যমন্ত্রী: দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে। রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, এ বছরের জন্য আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ মেট্রিক টন। কৃষকরা যদি বিক্রি করতে চান, তাহলে ধান সংগ্রহের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। সরকার প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান কিনবে। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, যার জন্য সরকার ৪৯ টাকা প্রতি কেজি দরে কিনবে। আতপ চালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন, যার দাম হবে ৪৮ টাকা প্রতি কেজি।

তিনি আরও জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার ধান সংগ্রহ করবে। চাল সংগ্রহের কার্যক্রম শুরু হবে পহেলা ডিসেম্বর থেকে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মন্ত্রী উল্লেখ করেন, মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে, তবে মিনিকেটের দাম বেড়ে গেছে।

মন্ত্রী বলেন, আতপ চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় প্রদান করা হয়েছিল। তিনি আশ্বস্ত করেন যে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। সরকার কৃষকদের উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান জামায়াতে গাজী নজরুল ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


বর্তমান জামায়াতে গাজী নজরুল ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য: রাশেদ খান

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং জামায়াতে ইসলামীর নেতাদের সম্প্রতি উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস প্রকাশ করেছেন। আজ রোববার দুপুরে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করেন।

রাশেদ খান তাঁর পোস্টে উল্লেখ করেন, "The dissent, Rumour Scanner" সহ যেসকল প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিংয়ের কাজ করে থাকে, তারা কি এখনো পর্যন্ত রিপোর্ট করেছে যে, আমির হামজার অডিও কথোপকথন AI দিয়ে বানানো? আমি কোনো তথ্য শেয়ার করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিই।

জামায়াত নেতাদের সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে তিনি লিখেছেন, জামায়াতের মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি কাণ্ড, ল্যাপটপ চুরি কাণ্ড এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক ও সর্বশেষ জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত তথ্য ভেরিফাই করার পরে শেয়ার করেছি। এই তথ্যগুলোর মধ্যে ন্যূনতম ভেজাল নাই এবং তাদের কারোরই এই তথ্যগুলো মিথ্যা প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করা কিংবা চ্যালেঞ্জ করার মতো ন্যূনতম নৈতিকতাও নাই।

জামায়াতের নেতৃত্বের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, "আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই" স্লোগান দিয়ে বর্তমানে কোন শ্রেণির লোক জামায়াতের নেতৃত্ব দিচ্ছে, আমি শুধুমাত্র সেই মুখোশগুলো উন্মোচন করতে চেয়েছি। এটি এখন প্রমাণিত সত্য হয়ে গেছে যে, বর্তমান জামায়াত মানেই গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য।

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি ও দলটির বর্তমান রূপ নিয়ে তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় কে জামায়াত করে আর কে জামায়াত করে না, তা বোঝা মুশকিল ছিলো। কিন্তু গণঅভ্যুত্থানের পরে দেখা গেলো, সুন্নতি লেবাসধারী যাদের বিরুদ্ধে অতীতে নারীঘটিতসহ অন্যান্য অপকর্মের পাহাড়সম অভিযোগ, তাদের অধিকাংশই জামায়াতরূপে আবির্ভূত হয়েছে। অর্থাৎ গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী

এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, কারণ তার মায়ের সঙ্গে টিকটক করার বিষয়ে দ্বন্দ্ব হয়েছিল।

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন কটকস্থল গ্রামে এই ঘটনা ঘটে শনিবার (৭ নভেম্বর)।

নিহত জান্নাতুল খানম জান্নাত (১৩) ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের কন্যা এবং সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, জান্নাতুলের মা তাকে শনিবার (৭ নভেম্বর) বিকেলে টিকটক করার কারণে শাসন করেন, যা জান্নাতুলের মনে অভিমান সৃষ্টি করে। পরে, সে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয়, যা সবার অজান্তে ঘটে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%