ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

খেজুর, মাল্টা ও আপেলের আমদানিতে শুল্ক কমাল সরকার


খেজুর, মাল্টা ও আপেলের আমদানিতে শুল্ক কমাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে নির্ধারিত কোডভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রতি লাখে ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পূর্বে প্রতি মাসে রিটার্ন দিতে হতো, কিন্তু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এটি প্রতি তিন মাসে একবার দেওয়ার নতুন বিধান প্রবর্তন করা হয়েছে।

বর্তমানে আইনটির খসড়ায় সংশোধন করে আবারও পুরোনো নিয়ম পুনর্বহাল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, তিন মাসের বিধান করায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এর ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সেসময় সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে (আইনি যাচাই) মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি গুচ্ছে ভর্তি আবেদন ও পরীক্ষার সময় জানাল ইউজিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


কৃষি গুচ্ছে ভর্তি আবেদন ও পরীক্ষার সময় জানাল ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি মাসে শুরু করার পরিকল্পনা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ফেব্রুয়ারি মাসে নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা আয়োজন করে, যেখানে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এদিকে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ইউজিসি। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ করা এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু ও শেষ করা। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন এবং ভর্তিপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর জন্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।

সভায় দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। পরে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি এবং বিষয় পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আসন পূরণে জটিলতা সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, "ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।" তিনি আরও বলেন, "শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে।"

এ জন্য উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি। গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ উল্লেখ করেন, "শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে।"

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসাদুল হ*ত্যা*র ঘটনায় জড়িতদের ফাঁ*সির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


আসাদুল হ*ত্যা*র ঘটনায় জড়িতদের ফাঁ*সির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের সন্তোষ বালুচরা এলাকার বাসিন্দা মৃ*তু আনোয়ার হোসেনের ছেলে মোঃ আসাদুল মিয়াকে হ*ত্যা*র ঘটনায় জড়িতদের ফাঁ*সির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নি/হ/ত আসাদুলের স্ত্রী বলেন আমার স্বামী হ*ত্যার বিচার চাই আমার ৩ কন্যা সন্তান নিয়ে কি করবো কোথায় যাবো
এবং নি/হ/ত আসাদুলের ভাই শ্বশুর বলেন আমার মেয়ের স্বামীকে যারা হ*ত্যা করছে তাদের ফাঁ*সি চাই এবং মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহোদয় কে বলতে চাই আমার মেয়ে সন্তানের পাশে যেন দাঁড়ায় এবং সাহায্য করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সন্তোষ বাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আসাদুল মিয়াকে নির্মমভাবে মা/র/ধর ও লোহার রড দিয়ে আঘাত করে হ*ত্যা করা হয়।

এ ঘটনায় মোঃ সাব্বির, মোঃ শাপলা ও সেলিনা নামের বাড়ি কাগমারি কলেজের সামনে বাড়ি তিনজনের বিরুদ্ধে হ*ত্যা*কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন বক্তারা।

তারা বলেন, একজন মানুষকে এভাবে নির্মমভাবে হ*ত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আসাদুল মিয়া হ*ত্যার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁ*সি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হ*ত্যা*র রহস্য উদ্ঘাটন এবং নিহত আসাদুল মিয়ার পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%