ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায়: শিল্পমন্ত্রী


বাংলাদেশ চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায়: শিল্পমন্ত্রী

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা কামনা করছে।

তিনি উল্লেখ করেন, এসব খাতকে রফতানিমুখী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তর করতে জার্মানির অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগের গুরুত্ব অপরিসীম।

রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আজ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বৈঠকের সময় শিল্পমন্ত্রী এ কথাগুলো বলেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সরকার বাংলাদেশ-জার্মানি অর্থনৈতিক সম্পর্ককে শুধুমাত্র বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মানোন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, তৈরি পোশাক খাত আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতার একটি উদাহরণ স্থাপন করেছে, এবং একই ধরনের সাফল্য চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলসহ অন্যান্য শিল্পখাতেও অর্জন করা সম্ভব। এজন্য আন্তর্জাতিক মান, কমপ্লায়েন্স, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

চামড়া শিল্প সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, খাতটিতে বিপুল রফতানি সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পানির ব্যবহার কমানো, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এবং আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। এ ক্ষেত্রে জার্মান প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহার খাতের সম্ভাবনা তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের ইস্পাত, নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে পরিবেশ ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় আন্তর্জাতিক মান অনুসরণ করে এ খাতের সম্প্রসারণ প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, উন্নত প্রযুক্তি, নিরাপদ উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব শিল্পায়নে জার্মানির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার খাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি অংশীদারত্বের বড় সুযোগ রয়েছে।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি ও সম্ভাবনার প্রশংসা করেছেন এবং তৈরি পোশাক শিল্পের সাফল্যকে বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

চামড়া, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারসহ সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরো বাড়াতে জার্মানির আগ্রহ রয়েছে বলে রাষ্ট্রদূত জানান। পরিবেশবান্ধব উৎপাদন, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই শিল্পায়নের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পখাতে অংশীদারত্ব এবং উচ্চপর্যায়ের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান

চাঁদপুর, ১৪ সেপ্টেম্বর ২০২৬ : আজ সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে সদর ও হাইমচর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানের পরিচালনা করেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী। বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট পাঁচলাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম কাস্টমসে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা শুল্কায়ন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


চট্টগ্রাম কাস্টমসে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা শুল্কায়ন শুরু

চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের সার্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং আমদানি পণ্য দ্রুত খালাসের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনেও শুল্কায়ন এবং পণ্য খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। রোববার বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমদানি পণ্য চালানের দ্রুত খালাস নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনগুলোতেও শুল্কায়ন এবং খালাস কার্যক্রম স্বাভাবিক দিনগুলোর মতো সম্পন্ন হবে।

সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, "শুক্রবার ও শনিবারসহ অন্যান্য ছুটির দিনেও আমাদের শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক দিনের মতো অব্যাহত থাকবে। এর ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আরও বাড়বে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার, উপাচার্য শিক্ষার্থীদের সুস্থতার গুরুত্ব তুলে ধরেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার, উপাচার্য শিক্ষার্থীদের সুস্থতার গুরুত্ব তুলে ধরেন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়, যেখানে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে সামাজিক সংগঠন "স্বজন" এর উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের মানসিক সুস্থতার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেয়া প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হতে পারে পড়াশোনা, পারিবারিক প্রত্যাশা, ভবিষ্যৎ ক্যারিয়ার, সম্পর্কসহ বিভিন্ন কারণে। এসব পরিস্থিতিতে সমস্যাগুলো নিজের মধ্যে চেপে না রেখে পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষক কিংবা প্রয়োজন অনুযায়ী পেশাদার পরামর্শদাতার সঙ্গে আলোচনা করা জরুরি।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগ এবং ইতিবাচক জীবনযাপনের প্রতি মনোযোগী হতে হবে। একই সঙ্গে বন্ধু, সহপাঠী ও স্বজনদেরও আশপাশের মানুষের আচরণ ও মানসিক অবস্থার পরিবর্তনের প্রতি সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা শহরের নিকটবর্তী বাটকেখালির একটি পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক স্থানীয় ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুদের মধ্যে রয়েছে - বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের কন্যা ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন (১০) এবং সাদ্দাম হোসেনের পুত্র ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।

স্থানীয়রা জানান, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ানোর পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় একজন ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে পানিতে নেমে হাতড়ে (তল্লাশি) দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি মর্মান্তিক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%