ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু


সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা শহরের নিকটবর্তী বাটকেখালির একটি পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক স্থানীয় ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুদের মধ্যে রয়েছে - বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের কন্যা ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন (১০) এবং সাদ্দাম হোসেনের পুত্র ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্থানীয়রা জানান, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ানোর পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় একজন ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে পানিতে নেমে হাতড়ে (তল্লাশি) দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি মর্মান্তিক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে

কিং খালিদ বিমান ঘাঁটিতে, যা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত, ভয়াবহ এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই আক্রমণ করা হয়েছে। যদিও হামলায় ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

হুথি গোষ্ঠী জানায়, ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা এই পাল্টা অভিযান চালিয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, গত পাঁচ দিন ধরে সৌদির যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন প্রদেশে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে।

এদিকে, সৌদির সিভিল ডিফেন্স খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করলেও, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের জন্য নিরাপদ থাকার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

হুথি গোষ্ঠী সতর্ক করে দিয়েছে যে, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না হলে সৌদির ভূখণ্ডে এই হামলা আরও বৃদ্ধি পাবে।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালের চ্যালেঞ্জ এমবাপ্পেকে, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ইয়ামালের চ্যালেঞ্জ এমবাপ্পেকে, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল কিলিয়ান এমবাপ্পেকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। ফরাসি ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী মন্তব্যের প্রতিক্রিয়ায় ইয়ামাল বলেন, গত মৌসুমের সাফল্য বিবেচনায় এই পুরস্কার তারই প্রাপ্য।

মুভিস্টার প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়ামাল উল্লেখ করেন, "আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যিই বিশ্বাস করি, বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুজনই আছি। তবে এ বছর আমি যে শিরোপাগুলো জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।"

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ কাতালান ক্লাবটি লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে। স্পেনের হয়ে ১২ ম্যাচে এক গোল ও তিন অ্যাসিস্টের পাশাপাশি তিনি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন।

এদিকে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও আট অ্যাসিস্ট করেছেন তিনি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে কেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর লন্ডনে। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠানটি হয়ে আসছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ৫০ ঘন্টা কাটানোর লোমহর্ষক বর্ণনা দিলেন আমেরিকান সামরিক অফিসার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ইরানে ৫০ ঘন্টা কাটানোর লোমহর্ষক বর্ণনা দিলেন আমেরিকান সামরিক অফিসার

মার্কিন বিমানবাহিনীর এফ-১৫ই যুদ্ধবিমানের ওয়েপন সিস্টেমস অফিসার কর্নেল 'ডুড ৪৪ ব্রাভো' ইরানের মাটিতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর প্রায় ৫০ ঘণ্টা গুরুতর আহত অবস্থায় একা লুকিয়ে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের '৬০ মিনিটস' প্রোগ্রামে জানান, প্যারাশুট ব্যর্থতার কারণে তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে তার মেরুদণ্ড ও হাত ভেঙে গেলেও তিনি মনের জোরে পাহাড়ে আত্মগোপন করে ছিলেন। পরবর্তীতে বিশেষ উদ্ধারকারী দলের সহায়তায় তিনি নিরাপদে ফিরে আসেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২ এপ্রিল ইরানের একটি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন বিমানবাহিনীর ‘এফ-১৫ই স্ট্রাইক ঈগল’ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওই দুই আসনের যুদ্ধবিমানে পাইলট ‘আলফা’ এবং ওয়েপন সিস্টেমস অফিসার ‘ব্রাভো’ (যিনি মার্কিন বাহিনীর একজন কর্নেল) ছিলেন। এ কারণে বিমানে থাকা দুই কর্মকর্তা প্যারাসুট নিয়ে ইরানের ভূখণ্ডে অবতরণ করতে বাধ্য হন।

বিমানে আচমকাই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করে। ব্রাভোর কথায়, ‘মনে হয়েছিল একটি প্রচণ্ড গতির মালবাহী ট্রেন এসে সজোরে ধাক্কা দিল বিমানে।’ দ্রুতই পরিষ্কার হয়ে যায়, জেটটিকে আর বাঁচানো সম্ভব নয়। বাধ্য হয়ে দু’জনকেই ইজেক্ট করতে হয়।

বিমানের পাইলট, যাকে ‘আলফা’ নামে উল্লেখ করা হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হন। তবে অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা ‘ব্রাভো’ দুর্গম পাহাড়ি এলাকায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। নিরাপত্তাজনিত কারণে তার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি।

মাঝআকাশে প্যারাশুটের দিকে তাকিয়ে ব্রাভো দেখতে পান, সেটি ঠিকমতো খুলছে না। সেই মুহূর্তের কথা মনে করে তিনি বলেন, ‘আমি উপরে তাকিয়ে দেখলাম প্যারাশুট খুলছে না। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত।’

তাঁর অনুমান, ওই অবস্থায় প্যারাশুট ছাড়া প্রতি ঘণ্টায় ৭০ থেকে ১০০ মাইল গতিবেগে প্রায় ৫ মাইল দূরে গিয়ে ছিটকে পড়েন। পাহাড়ি এলাকায় আছড়ে পড়ায় ভেঙে যায় তাঁর পিঠের শিরদাঁড়া, একটি হাতও। কাঁধেও লাগে গুরুতর চোট। কেটে ছড়ে যায় মাথা ও মুখ। শুরু হয়ে যায় রক্তক্ষরণ।

এত আঘাতের পরেও থামেননি ব্রাভো। তিনি বুঝতে পেরেছিলেন, শত্রু এলাকায় এক জায়গায় থাকলে ইরানের বাহিনীর হাতে ধরা পড়ে যাবেন। সেই সময় প্রায় ১ হাজার ৫০০ ইরানি সেনা ও সশস্ত্র গোষ্ঠী তাঁর খোঁজে ওই ১০ মাইলের মধ্যে তল্লাশি চালাচ্ছিল। টিভিতে তাঁর মাথার দামও ঘোষণা করা হয়। ব্রাভো বলেন, ‘ইরানি টেলিভিশনে বন্দি হিসেবে নিজের মুখ দেখানোর ভয়েই আমি থামিনি।’

সামনে ছিল পাহাড়ে ঘেরা একটি উপত্যকা। ভাঙা পিঠ ও হাত নিয়েই তিনি প্রায় ৭ হাজার ফুট উঁচু একটি জায়গায় উঠে যান। পরে পাহাড়ের একটি খাঁজে আশ্রয় নেন। খাবার বা পানি প্রায় কিছুই ছিল না। তার উপরে যন্ত্রণা কয়েকগুণ বেড়ে যায় ঠান্ডায়।

অল্প অল্প বিশ্রাম নিয়ে অকুতোভয় ওই মার্কিন অফিসার বারবার অবস্থান বদল করেন। যাতে ইরানি বাহিনীর নজর এড়িয়ে সঙ্কেত পাঠাতে থাকেন। প্রায় ২৪ ঘণ্টা তিনি কোথায় আছেন খোঁজ ছিল না মার্কিন বাহিনীর কাছে।

অন্যদিকে আমেরিকায় তখন শুরু হয়ে গিয়েছিল বিশাল উদ্ধার অভিযানের পরিকল্পনা। গত ৪৬ বছরে এই প্রথম ইরানের অভ্যন্তরে ঢুকে কোনও মার্কিন সেনা উদ্ধার অভিযান চালায়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে মাঝরাতে যুদ্ধবিমান ভূপাতিতের খবর জানানো হয়। সিদ্ধান্ত হয়—দু’জন সেনাকে খুঁজে বের করতেই হবে। শতাধিক সেনা, বহু বিমান ও ড্রোনকে কাজে লাগানো হয়। আমেরিকান বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের মাটিতে ৯০ জনের বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল উদ্ধার অভিযানের অংশ হিসেবে। আকাশে ছিল শতাধিক যুদ্ধবিমান ও ড্রোন।

ব্রাভোকে খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থা সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাঁদের গতিবিধি চিহ্নিত করতে গোপন প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি ইরানি বাহিনীকে বিভ্রান্ত করতে ডিসেপশন ক্যাম্পেনও চালানো হয়। তাঁর লুকিয়ে থাকার জায়গার কাছে ইরানের আইআরজিসি বাহিনীর উপরে মার্কিন বিমানবাহিনী হামলা চালায়। এর পরেই শুরু হয় চূড়ান্ত উদ্ধার অভিযান।

শেষ পর্যন্ত প্রায় ৫০ ঘণ্টা পরে ব্রাভোর কাছে পৌঁছায় মার্কিন উদ্ধারকারী দল। সেই মুহূর্তটিকে নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে বর্ণনা করেছেন তিনি। বাড়ি ফেরার পরে স্ত্রীকে ফোন করে নিজের বেঁচে থাকার খবর জানান ব্রাভো। তাঁর মতে, এই ঘটনা শুধু ব্যক্তিগত বেঁচে ফেরার গল্প নয়—এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, সহযোদ্ধাদের আস্থা, নেতৃত্ব এবং ‘কাউকে পিছনে না ফেলে আসার’ মার্কিন সামরিক প্রতিশ্রুতির উদাহরণ। এত চোট-আঘাত, যন্ত্রণা সত্ত্বেও মনের জোর হারাননি তিনি। উদ্ধারকারী দল যখন তাঁর কাছে পৌঁছায়, ব্রাভো মুখ ফুটে একটি কথাই বলেছিলেন— ‘চলো যাওয়া যাক।’ মার্কিন সেনার এই অভিযান ও তাঁর বেঁচে ফেরা দুটোকেই শুরু একটা কথাতেই ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা— ‘মিরাকল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


নেত্রকোণায় মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত

নেত্রকোণায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

মর্মান্তিক এ ঘটনাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার মদনপুর এলাকায় ঘটেছে।

নিহত ফারুক আহমেদ ভূঁইয়া, যিনি কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভুঁইয়ার সন্তান।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানিয়েছেন, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে নেত্রকোণা সদরে আসার পথে মদনপুর বাজারের দক্ষিণ পার্শ্বে মোবাইল টাওয়ার মোড়ে বাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%