ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজের বিকল্প খুঁজতে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ


হরমুজের বিকল্প খুঁজতে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং বাণিজ্যিক ঝুঁকির প্রেক্ষাপটের কারণে বহু পুরনো এক স্বপ্নকে নতুন করে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে তুরস্ক ও সৌদি আরব। ঐতিহাসিক হেজাজ রেলওয়ে পুনরায় চালু করার লক্ষ্যে দুই দেশ সমঝোতা স্মারকে সই করেছে, যা ভবিষ্যতের আঞ্চলিক বাণিজ্য মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে।

মঙ্গলবার পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে রেল যোগাযোগ ও লজিস্টিক সহযোগিতা বাড়ানোর পথে হাঁটছে আঙ্কারা ও রিয়াদ। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে একটি বিকল্প বাণিজ্য করিডোর গড়ে তোলা।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় আঞ্চলিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে তুরস্ক-সৌদি যৌথ এই প্রকল্পকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, রেলপথটি তুরস্ক, সিরিয়া, জর্ডান হয়ে সৌদি আরবকে সংযুক্ত করবে।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

চুক্তি সইয়ের জন্য তুরস্কের পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোলু রিয়াদ সফর করেন। তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিবহন খাতের প্রতিবন্ধকতা দূর করাকে তিনি কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তুরস্ক ইতোমধ্যে সিরিয়া, জর্ডান ও ইরাকের মধ্য দিয়ে এই করিডোর সচল করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। পরীক্ষামূলকভাবে তুরস্ক থেকে ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত দুটি ট্রেন চালিয়ে এই রুটের সম্ভাবনাও যাচাই করা হয়েছে।

দীর্ঘমেয়াদে এই রেলপথ ওমান এবং ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারণের চিন্তাও রয়েছে। সফল হলে তুরস্ক উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হতে পারে।

ঐতিহাসিকভাবে হেজাজ রেলওয়ে ছিল অটোমান সাম্রাজ্যের একটি উচ্চাভিলাষী প্রকল্প। ১৯০০ সালে সুলতান দ্বিতীয় আবদুল হামিদের উদ্যোগে শুরু হওয়া এই রেলপথ ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল। মুসলিম বিশ্বের অনুদানে নির্মিত এই রেললাইন একসময় হজযাত্রীদের যাতায়াত সহজ করেছিল।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রেলপথটি অচল হয়ে পড়ে। প্রায় এক শতাব্দী পর নতুন বাস্তবতায় আবারও এই ঐতিহাসিক রুটকে সচল করার উদ্যোগ নেওয়া হলো, যা আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সূত্র : মিডল ইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইসেন্স ছাড়াই ১৭ বছর বিমান চালিয়ে অবশেষে গ্রেপ্তার পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪১ এম


লাইসেন্স ছাড়াই ১৭ বছর বিমান চালিয়ে অবশেষে গ্রেপ্তার পাইলট

কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার এক সাবেক পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর যাত্রীবাহী বিমান পরিচালনা করেছেন। এ ঘটনায় প্রতারণাসহ একাধিক অভিযোগে কানাডার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

কানাডীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত পাইলট জিওফ্রি ওয়াল (৫৯) ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এয়ার কানাডায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ দাবি করেছে, কিন্তু তার কাছে বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) ছিল না।

পিল রিজিওনাল পুলিশ জানিয়েছে, ওই সময়ে ওয়াল দেশি-বিদেশি রুটে ৯০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেছেন। তদন্তকারীরা উল্লেখ করেছেন, তিনি ভুয়া লাইসেন্স-সংশ্লিষ্ট নথি ব্যবহার করে নিজেকে একজন যোগ্য পাইলট হিসেবে উপস্থাপন করেছিলেন এবং নিয়োগকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

পুলিশের ডেপুটি প্রধান নিক মিলিনোভিচ এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন, ‘বহু বছর ধরে তিনি নিজের যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়ে এসেছেন। এটা একজন চিকিৎসকের মতো, যিনি সাধারণ চিকিৎসার অনুমতি নিয়ে মস্তিষ্কের অস্ত্রোপচার করছেন।’

এয়ার কানাডা তাদের এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাটি স্বেচ্ছায় কানাডার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়েছে। বর্তমানে তিনি আর এয়ার কানাডার কর্মী নন।

পুলিশ জানিয়েছে, নিয়মিত নথি যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু হয়। অবশেষে গত ১ জুন তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে আরও অভিযোগ উঠেছে যে, তিনি জালিয়াতির বিষয়ে আড়াল করতে পাইলট-সংক্রান্ত নথি চুরির একটি মিথ্যা অভিযোগও দায়ের করেছিলেন।

এদিকে এয়ার কানাডার দাবি, উড়োজাহাজ পরিচালনার নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সংস্থাটি জানিয়েছে, তাদের সব পাইলটকে প্রতি ছয় মাস অন্তর দক্ষতা মূল্যায়ন এবং প্রতি বছর অনুমোদিত পরীক্ষকের মাধ্যমে ফ্লাইট পরীক্ষা দিতে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করার সময় ওয়াল প্রায় ২ দশমিক ৯ মিলিয়ন কানাডীয় ডলার আয় করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা, জাল নথি ব্যবহার, জাল নথি সংরক্ষণ এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সূত্র: এপি, আনাদুলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে চাচা হত্যা মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪৬ এম


জামালপুরে চাচা হত্যা মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচাকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী আব্দুস সালাম (৩৯) কে গাজীপুরের গাছা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১০ জুন) সকালে তাকে গ্রেফতার করে দুপুরে জামালপুরে নিয়ে আসা হয়েছে।

আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (৬ জুন) জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পৈতৃক কৃষি জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচা আব্দুল হকের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ভাতিজা আব্দুস সালাম। এ সময় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়ের হওয়ার পরে জেলা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুরের গাছা এলাকা থেকে প্রধান আসামী আব্দুস সালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, 'হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে মামলা গ্রহণ করা হয়। আমরা আসামি গ্রেফতারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।'

তিনি আরও বলেন, 'আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিগারেট-মদসহ যেসব পণ্যের দাম বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪৯ এম


সিগারেট-মদসহ যেসব পণ্যের দাম বাড়ছে

২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে পেশ করার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট।

বাজেটটি পাস হলে এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি, এটি বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট হিসেবে সংরক্ষিত থাকবে।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

এই বাজেটে মোট রাজস্ব আয় অর্জনের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট হতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে করছাড়ের কথা ভাবছে সরকার, যা মোট ৬০টিরও বেশি নিত্যপণ্যসহ অন্তর্ভুক্ত। তবে কিছু পণ্যের ওপর বাড়তি ভ্যাট আরোপ করা হবে, ফলে এসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে যারা নতুন অর্থবছরে বাড়ি তৈরির পরিকল্পনা করছেন, তাদের জন্য কিছুটা দুঃসংবাদ রয়েছে। আবাসন খাতের প্রধান উপাদান এমএস রডে এবং এ জাতীয় পণ্যের উৎপাদন স্তরে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। ফলে রডের দাম বৃদ্ধি পাবে।

এমনকি ধূমপায়ীরাও এই পরিবর্তনের আওতা থেকে মুক্ত নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এছাড়া, নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হচ্ছে। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব রয়েছে। সিগারেটের প্যাকেটে কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে।

দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপ করার প্রস্তাব আসতে পারে, যা মদের দাম বৃদ্ধি করবে।

উচ্চমূল্যের বিলাসী খাবার এবং নতুন করে ১০টি পণ্যের আমদানিতে ২০ শতাংশ ভ্যাট আরোপের পরিকল্পনা রয়েছে।

বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে ১৫ শতাংশ নতুন ভ্যাট আরোপ হতে পারে।

দেশীয় চাষীদের সুরক্ষার জন্য কাজুবাদাম আমদানিতে শুল্কহার ৫ শতাংশ থেকে একলাফে ২৫ শতাংশ করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে হাইতিকে জার্সি পরিবর্তনের নির্দেশ দিল ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৫৪ এম


যে কারণে হাইতিকে জার্সি পরিবর্তনের নির্দেশ দিল ফিফা

বিশ্বকাপ ফুটবলের অন্যতম আকর্ষণ হচ্ছে প্রতিটি দলের জার্সি। অনেক সময়, একটি দেশের পরিচয়, ইতিহাস ও সংস্কৃতি সেই জার্সির নকশার মাধ্যমে ফুটে ওঠে। তবে বিশ্বকাপের শুরুতে মাত্র একদিন আগে, জার্সির কারণে বিপাকে পড়েছে হাইতি।

ফিফা মনে করছে, হাইতির জার্সিতে রাজনৈতিক বার্তার ইঙ্গিত রয়েছে। এই কারণেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দলটির জার্সির নকশায় পরিবর্তন আনার অনুরোধ করেছে।

হাইতির জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার অনুরোধ মেনে জার্সির নকশায় কিছু পরিবর্তন আনার বিষয়টি তারা ভাবনা-চিন্তা করছে। তাদের দাবি হলো, জার্সিতে কোনো রাজনৈতিক বার্তা বা অবস্থান তুলে ধরা হয়নি।

প্রতিষ্ঠানটির ভাষ্য, হাইতির নারী ও পুরুষদের সংগ্রাম, স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতিকে সামনে রেখেই এই জার্সির নকশা করা হয়েছে। কিন্তু জার্সির নিচের অংশে ব্যবহৃত বিশেষ নীল ও লাল রঙের বিন্যাস ফিফা রাজনৈতিক বার্তার ইঙ্গিত হিসেবে দেখছে।

এবারের জার্সির মূল ভাবনা ছিল হাইতির ইতিহাস ও জাতীয় গৌরব। নকশার ধারণা ব্যাখ্যা করতে গিয়ে সায়েতা জানিয়েছে, দুই শতাব্দীরও বেশি জন্ম নেওয়া একটি জাতির নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে এই জার্সিটি তৈরি করা হয়েছে। তাদের মতে, এটি শুধু একটি খেলার পোশাক নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বহিঃপ্রকাশ।

তবে ফিফার আপত্তির কারণে, বিশ্বকাপের ঠিক আগে জার্সির নকশায় পরিবর্তন আনতে হচ্ছে হাইতিকে। ফলে মাঠে নামার পূর্বেই আলোচনা কেন্দ্রে এসে পড়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%