প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচাকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী আব্দুস সালাম (৩৯) কে গাজীপুরের গাছা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১০ জুন) সকালে তাকে গ্রেফতার করে দুপুরে জামালপুরে নিয়ে আসা হয়েছে।
আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৬ জুন) জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পৈতৃক কৃষি জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচা আব্দুল হকের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ভাতিজা আব্দুস সালাম। এ সময় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের হওয়ার পরে জেলা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুরের গাছা এলাকা থেকে প্রধান আসামী আব্দুস সালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, 'হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে মামলা গ্রহণ করা হয়। আমরা আসামি গ্রেফতারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।'
তিনি আরও বলেন, 'আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন