ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ডারউইনের উইকেটে কি অস্ট্রেলিয়াকে চমকে দিতে পারবে বাংলাদেশ?


ডারউইনের উইকেটে কি অস্ট্রেলিয়াকে চমকে দিতে পারবে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হলো সাধারণত গতি ও বাউন্স সামলানো। কিন্তু ডারউইনের মারারা স্টেডিয়ামে সেই চ্যালেঞ্জ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন আশাবাদ জানাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে কিউরেটর জ্যাক পাভলিচ বলেছেন, উইকেটটি ব্যাটার এবং বোলার উভয় পক্ষকেই সহায়তা করবে।

পাভলিচের মতে, মারারার উইকেটে রান করার যথেষ্ট সুযোগ থাকবে। একইভাবে, সঠিক জায়গায় বল করতে পারলে বোলাররাও সহায়তা পাবেন। ফলস্বরূপ, গ্যাবা অথবা পার্থের মতো অতিরিক্ত বাউন্সের মুখোমুখি নাও হতে পারে বাংলাদেশের ব্যাটাররা।

ডারউইনের তীব্র রোদও বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে। ম্যাচের গতির সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে উইকেট স্পিনারদের সহায়তার কিছুটা সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন: ফেরারির নির্দেশ অমান্য করে পিটে না ঢোকার সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন হ্যামিল্টন

তবে ম্যাচের শুরুতে বাংলাদেশের মূল ভরসা থাকবে পেসারদের উপর। চোটের কারণে নাহিদ রানা নেই এবং প্রথম টেস্টে শরীফুল ইসলামও খেলছেন না। এর ফলে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের উপর নতুন বলের দায়িত্ব থাকবে।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন ট্রাভিস হেড। তার আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। তার সঙ্গে মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথের মতো অভিজ্ঞ ব্যাটারও রয়েছেন। তাদের থামানোর জন্য বাংলাদেশের বোলারদের শুরু থেকেই নিখুঁত হতে হবে।

অন্যদিকে বাংলাদেশের ব্যাটারদের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের বিপক্ষে নতুন বল সামলাক, ভালো শুরু করাই হতে পারে ম্যাচে টিকে থাকার প্রধান চাবিকাঠি।

বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার জানিয়েছেন, দল মানসিকভাবে প্রস্তুত এবং মাঠে লড়াই করতে আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়েও ব্রুকের মন্তব্য, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্য নেই’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ম্যাচের একদিন আগে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে এবং একাদশে ফিরেছেন ক্যামেরন গ্রিনও।

অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন এবং জশ হ্যাজারউড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে পাহাড় ধসে নিহত ৫, নিখোঁজ আরও অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


মুম্বাইয়ে পাহাড় ধসে নিহত ৫, নিখোঁজ আরও অনেকে

মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার সময় ঘাটকোপারের চিরাগ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাহাড়ির ঢালের একটি অংশ আচমকা ভেঙে পড়ার ফলে নিচে থাকা দুই-তিনটি ঘরবাড়ির ওপর আছড়ে পড়ে। এই ঘটনার পর উদ্ধারকারী দল আশঙ্কা করছে যে ধ্বংসস্তূপের নিচে আরো চার থেকে পাঁচজন আটকে থাকতে পারেন।

ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং জাতীয় দুর্যোগ সাড়াদানকারী দল (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। জীবিত মানুষদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য উদ্ধারকারীরা বিশেষ ভিকটিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন। দুর্ঘটনায় সোহেল আনসারী ও মোহাম্মদ আনসারী নামে দুই তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে।

খবর পেয়ে, পরিস্থিতি খতিয়ে দেখতে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার অবিনাশ ঢাকনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য জেলা কালেক্টর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার গণেশ শিন্ডে জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ভ্রমণে কানাডার সতর্কতা, পার্বত্য চট্টগ্রামে ‘সব ধরনের ভ্রমণ এড়ানোর’ পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ পি.এম


বাংলাদেশে ভ্রমণে কানাডার সতর্কতা, পার্বত্য চট্টগ্রামে ‘সব ধরনের ভ্রমণ এড়ানোর’ পরামর্শ

কানাডা সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। বর্তমান হালনাগাদ করা সতর্কবার্তায় বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে এখনও রাখা হয়েছে।

কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে- রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক সমাবেশের কারণে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সহিংস সংঘর্ষের মতো ঘটনা ঘটানোর ঝুঁকি রয়েছে। এই কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার নির্দেশনা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চলাফেরা করার ক্ষেত্রে কানাডীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিষয়ে কানাডা সরকার আরও কঠোর সতর্কতা জারি করেছে। সেখানে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং সংঘর্ষের যে ঝুঁকি রয়েছে, তা সতর্কবার্তায় উল্লিখিত হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য নিয়মিত অনুসরণ করার এবং পরিস্থিতির যে কোন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি ভ্রমণের পূর্বে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।

এমনকি বাংলাদেশ সম্পর্কে গত বছরের সেপ্টেম্বর এবং ডিসেম্বরে কানাডা সরকার দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল। সর্বশেষ এই হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা পুনরায় বহাল রাখা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২২ পি.এম


আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজস্ব স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক জীবনের নানা কঠিন সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথাও স্মরণ করেছেন।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন ও রাজনীতিতে স্ত্রীর ভূমিকা নিয়ে আলোচনা করেন মির্জা ফখরুল।

স্ত্রীকে নিয়ে বলেন, ‘আমার সহধর্মিণী (রাহাত আরা বেগম) আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আমি আল্লাহ তায়ালার কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমি খুব ভাগ্যবান যে আমার তার সঙ্গে বিয়ে হয়েছে। সি কুড বিকাম মাই লাইফ পার্টনার। কারণ আমি আমার জীবনটা বিয়ের পরেই আমার ট্রান্সফার পোস্টিংটা। এরপর রাজনৈতিক জীবনে চলে আসা। পুরোপুরি একটা অনিশ্চিত জীবন।’

মির্জা ফখরুল জানিয়েছেন, তার স্ত্রী দীর্ঘদিন একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সন্তানদের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব সামলাতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। মেয়েদের হলিক্রস স্কুলে পড়ানোর সময় পরিবারকে গণপরিবহনে যাতায়াতসহ নানা ধরনের কষ্টও করতে হয়েছে তাকে।

তার ভাষ্যে, ‘তিনি নিজে চাকরি করেছেন, দীর্ঘদিন ইন্স্যুরেন্সের কোম্পানিতে কাজ করেছেন। তার চেষ্টাতেই আমার মেয়েরা লেখাপড়া শিখেছে। হলিক্রসে পড়াশোনা করেছে এবং কষ্ট করেছেন। আমার মেয়েরা এবং আমার স্ত্রী টেম্পোতে যাতায়াত করতো। এই কষ্টটা উনি করেছেন খুব প্রচুরভাবে। পরবর্তীতে যখন কিছুটা ভালো বেতন পেলেন, আমিও কিছুটা সেট হবার মতো অবস্থায় আসলাম।’

রাজনৈতিক জীবনের সংকটময় সময়গুলোতে স্ত্রীর দৃঢ়তার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রত্যেকটা বিপদের সময় উনি কারেজিয়াসলি দাঁড়াতেন। আমাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে, তখন উনি খুব কারাজিয়াসলি আমার ব্যাগ গুছিয়ে দিয়েছেন। ২০২৩ বা ২০১৪ সালের দিকে একটা রাত্রে পুলিশ রেইড করলো। উনি বললেন, আমি দরজা খুলবো না। ভোর হওয়ার আগে পর্যন্ত আমি দরজা খুলবো না। ইতিমধ্যে মিডিয়াতে খবর দেওয়ায় মিডিয়া সব চলে এসেছে। তারপরে ভোরবেলা উনি দরজা খুলেছেন, আমাকে পুলিশ নিয়ে গেছে।’

স্ত্রীর এমন সাহসিকতার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি কখনো রাজনীতি করার কারণে তার ওপর বিরক্ত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও সবসময় পাশে থেকেছেন। তার মতে, রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় স্ত্রীর এই সহযোগিতা ও ত্যাগের মূল্য অনেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট) উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে একটি আলোচনা সভার আয়োজনও করা হয়েছে।

অন্যদিকে, বিকাল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে কোকোর জন্য একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%