১২:২০ পি.এম
কানাডা সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। বর্তমান হালনাগাদ করা সতর্কবার্তায় বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে এখনও রাখা হয়েছে।
কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে- রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক সমাবেশের কারণে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সহিংস সংঘর্ষের মতো ঘটনা ঘটানোর ঝুঁকি রয়েছে। এই কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার নির্দেশনা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চলাফেরা করার ক্ষেত্রে কানাডীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিষয়ে কানাডা সরকার আরও কঠোর সতর্কতা জারি করেছে। সেখানে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং সংঘর্ষের যে ঝুঁকি রয়েছে, তা সতর্কবার্তায় উল্লিখিত হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই
বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য নিয়মিত অনুসরণ করার এবং পরিস্থিতির যে কোন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি ভ্রমণের পূর্বে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।
এমনকি বাংলাদেশ সম্পর্কে গত বছরের সেপ্টেম্বর এবং ডিসেম্বরে কানাডা সরকার দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল। সর্বশেষ এই হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা পুনরায় বহাল রাখা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন