ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নেইমার ব্রাজিলের জাতীয় দলে আর খেলবেন না, জানালেন কোচ আনচেলত্তি


নেইমার ব্রাজিলের জাতীয় দলে আর খেলবেন না, জানালেন কোচ আনচেলত্তি

নেইমার আর ব্রাজিলের হয়ে খেলবেন না। এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল নতুনভাবে নিজেদের সাজানোর পরিকল্পনা করছে।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি উল্লেখ করেন, ‘মানের কারণেই নেইমারের বিশ্বকাপ দলে থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর, আনচেলত্তি পুরো দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন। ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে সক্ষম এমন একটি নতুন প্রজন্ম তৈরি করাই তার লক্ষ্য।

আরও পড়ুন: টানা আট ম্যাচ বেঞ্চে সূর্যবংশী, বললেন ভারতীয় অধিনায়ক

নিজের ভাবনার কথা জানিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের এমন তরুণ খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে হবে যারা ভবিষ্যৎ হতে পারে, যেমন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়েরা।’

‘আমাদের ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণ আছে যারা এখনো খেলছে না, তবে খেলতে পারবে। এখন তাদের বয়সকে গুরুত্ব দিয়ে এবং সম্মান জানিয়ে তাদের দিকে তাকানোর সময়। এটা সত্যি যে একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পরিবেশমন্ত্রী

মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরের একনেক সভায় পাশের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরের একনেক সভায় পাশের সম্ভাবনা

সরকার নোয়াখালীর মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যা গত ২৪ আগস্টের বন্যায় নদীতে তলিয়ে গিয়েছিল।

বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ প্রকল্পটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফেনীর একটি কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

এ সভার আয়োজন করা হয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১ অক্টোবর ফেনী সফর উপলক্ষে।

মন্ত্রী আরও বলেন, "আমরা আশাকরি মুহুরী কহুয়া নদী প্রকল্পের মতো মুছাপুর ক্লোজারও তিনি (প্রধানমন্ত্রী) উদ্বোধন করবেন।" প্রধানমন্ত্রীর ফেনী সফরের পর ফেনীর অন্যান্য উন্নয়ন বিষয় নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) সঙ্গে আলোচনা করবেন।

১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী ও পরশুরাম সফর উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মীকে জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসুর কার্যক্রম তদন্তে ৩টি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


ডাকসুর কার্যক্রম তদন্তে ৩টি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)’র কার্যক্রমের তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ৩টি পৃথক কমিটি গঠন করেছে।

আজ সোমবার, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু’র ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য এই ৩টি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩- এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিগুলোর প্রতিবেদন আগামী ৭ কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ডাকসুর ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তের জন্য ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপদ আলমোজাদ্দেদী আলফেছানী-কে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিন এবং আইকিউএসি এর পরিচালক ড. এস এম হাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসুর ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সদস্যরা হলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন এবং প্রক্টর মো. ইসরাফিল প্রাং। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন: ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষক সংকটের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


গোবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন: ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষক সংকটের প্রতিবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ভিসিকে অবরুদ্ধ করে আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন শিক্ষক সংকট নিরসনের জন্য।

শিক্ষার্থীদের অভিযোগ, এই বিভাগের জন্য ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৩ জন শিক্ষক। এর ফলে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা সৃষ্টি হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা ভিসিকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে আন্দোলন করেন। পরে ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান পার্টটাইম শিক্ষক নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ৬ ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শিক্ষকের অভাবে ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই অবস্থায় চলার কারণে কর্তৃপক্ষকে বারবার শিক্ষার্থীরা অবহিত করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীরা ৩/৪ বছরের সেশনজটে পড়েছেন, যার ফলে তাদের চাকরির বয়সও হারাতে হচ্ছে।

শিক্ষার্থী রমিক্স বাড়ৈ রুদ্র (২০২০-২০২১ সেশন) বলেন, "আমাদের ডিপার্টমেন্টে মাত্র তিনজন শিক্ষক আছেন। যেখানে থাকার ১৬ জন। এই তিন শিক্ষক দিয়ে তো আর একটি ডিপার্টমেন্ট চলতে পারে না। এতে আমাদের নিয়মিত ক্লাস হয় না, আমরা কিছু শিখতেও পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার শিক্ষকের কথা বলেছি, তারা শুধু আশ্বাস দেন।"

শিক্ষার্থী শোয়েবুল আলম (২০২০-২০২১ সেশন) বলেন, "শিক্ষক সংকটের কারণে আমাদের সেশনজট বাড়ছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা ৩/৪ বছরের সেশনজটে পড়েছে। আর এভাবে চলতে থাকলে আমাদের চাকরির বয়স শেষ হয়ে যাবে, কিন্তু পড়া শেষ হবে না। আমাদের সেমিস্টারের মেয়াদ ৬ মাস, কিন্তু এক একটি সেমিস্টার শেষ হতে এক দেড় বছর সময় লাগছে।"

শিক্ষার্থীরা জানান, বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান পূর্বে এখানে প্রো-ভিসির দায়িত্ব পালন করেছেন। গত এক বছর ধরে তারা শিক্ষক সংকটের সমাধানের জন্য তার সঙ্গে আলোচনা, মিটিং এবং স্মারকলিপি প্রদান করেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "ইউজিসিতে শিক্ষক নিয়োগের জন্য পত্র দেওয়া হয়েছে। এখনো ইউজিসি থেকে অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পেলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।"

শিক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, "২০১৮ সালে যারা এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তারা এখনো পড়াশোনা শেষ করতে পারেননি। শিক্ষকের সমস্যার কারণে শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। তাই যতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগ দেওয়া না যাবে, ততদিন পাঁচজন পার্টটাইম শিক্ষক দিয়ে ক্লাস চালিয়ে নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলা-ঢাকা যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করলো বিআইডব্লিউটিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ভোলা-ঢাকা যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করলো বিআইডব্লিউটিসি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিস চালু করেছে। নতুন এই নৌপথে এক ট্রিপে সময় লাগছে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা। এর ফলে রাজধানীতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে এবং ব্যবসায়ীদের ভোগান্তিও কমার আশা করা হচ্ছে।

এখন পর্যন্ত পণ্যবাহী যানবাহনগুলো ভোলা–লক্ষ্মীপুর নৌপথ ব্যবহার করে ঢাকায় পৌঁছাতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগত। নাব্যতা সংকট এবং সড়কে যানজটের কারণে কখনো কখনো এই সময় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যেত। নতুন সরাসরি ফেরি সার্ভিস চালুর ফলে পরিবহন সময় প্রায় অর্ধেকে নেমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইলিশা–কাঁচপুর রুটে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি চলাচল করছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি ছাড়ে। ইলিশা থেকে কাঁচপুরের উদ্দেশে ফেরি দুপুর ১টার মধ্যে ছাড়ে এবং কাঁচপুর থেকে ভোলার উদ্দেশে ফেরি ভোর ৩টায় ছাড়ে।

বর্তমানে ২৩ টনের নিচের ট্রাকের ভাড়া ১১ হাজার এবং এর বেশি ওজনের ট্রাকের ভাড়া ১২ হাজার টাকা। প্রতিটি ফেরিতে ৭ থেকে ৮টি ছোট গাড়ি এবং ১২ থেকে ১৪টি ট্রাক পরিবহন করা সম্ভব।

পরিবহনশ্রমিকরা বলছেন, সরাসরি ফেরি চালু হওয়ায় পণ্য দ্রুত রাজধানীতে পৌঁছানো যাবে। এতে কাঁচামাল নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং পরিবহন ব্যয়ও কমবে। কাঁচপুরে ফেরিঘাট হওয়ায় ঢাকার যানজট এড়িয়ে সিলেট, ময়মনসিংহ ও গাজীপুরসহ বিভিন্ন অঞ্চলে পণ্য নেওয়াও সহজ হবে।

বিআইডব্লিউটিসির ভোলা ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. কাওছার আহাম্মেদ খান জানান, নতুন এই সার্ভিসের মাধ্যমে ভোলার সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহন সহজ হবে। বিশেষ করে তরমুজ ও ধানের মৌসুমে পরিবহন জট কমবে।

গত ২৭ আগস্ট পরীক্ষামূলকভাবে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। পরে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্ভিসটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিচ্ছিন্ন জেলা ভোলার যোগাযোগব্যবস্থার ঘাটতি পূরণে এই ফেরি সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে ২০২৩ সালে বেসরকারিভাবে ভোলা–ঢাকা রুটে ফেরি সার্ভিস চালু হলেও সীমিতসংখ্যক যানবাহন পরিবহনের কারণে দীর্ঘ অপেক্ষায় থাকতে হতো। ২০০৮ সালে ভোলা–লক্ষ্মীপুর নৌপথে প্রথম ফেরি সার্ভিস চালু হয়। বর্তমানে ভোলা থেকে লক্ষ্মীপুর ও ঢাকা রুটে প্রতিদিন দুই শতাধিক পরিবহন চলাচল করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%