ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল


ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সাক্ষাৎটি বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানানো হয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। প্রতিনিধিদল অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশার কথাও জানায়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধিদলে আরো ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্যসচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ভোগান্তির পর জিব্রাল্টার-স্পেন সীমান্তে তল্লাশি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


দীর্ঘদিনের ভোগান্তির পর জিব্রাল্টার-স্পেন সীমান্তে তল্লাশি বন্ধ

দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে থাকা সীমান্ত তল্লাশি তুলে নেওয়ার মাধ্যমে বুধবার স্পেন এবং ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের মধ্যে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে।

এএফপির এক সাংবাদিক সীমান্ত এলাকা উপস্থিত থেকে জানান, মধ্যরাতের কয়েক মিনিট পর প্রথমবারের মতো স্পেন থেকে আসা একাধিক মানুষ ও যানবাহন কোনো তল্লাশি ছাড়া সীমান্ত পার হয়ে গেছে।

বিষয়টি নিয়ে খবর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এ উপলক্ষে সেখানে কয়েকশ’ মানুষ জড়ো হন এবং স্পেনের পতাকা উড়িয়ে দেন। এ সময় জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো বলেছেন, ‘ইউরোপ ফিরে এসেছে।’

আইবেরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্বশাসিত ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারে বর্তমানে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করছেন। কিন্তু প্রতিদিন স্পেনের বিভিন্ন স্থান থেকে সীমান্ত পার হয়ে প্রায় ১৫ হাজার ৫০০ কর্মী সেখানে কাজের জন্য যান।

ব্যস্ত সময়ে সীমান্তে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হতো। বিশেষ করে ব্রিটেন ও স্পেনের মধ্যে উত্তেজনা বাড়লে নথিপত্র যাচাইয়ের কারণে ভোগান্তি আরও বেড়ে যেত। স্পেন এই ভূখণ্ডের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে, যা ‘দ্য রক’ নামেও পরিচিত।

তবে, ২০২০ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রাসেলস ও লন্ডনের মধ্যে হওয়া এক চুক্তির আওতায় এবার সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হলো।

মঙ্গলবার ব্রাসেলসে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ওই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফচোভিচ, ব্রিটেন ও স্পেনের মন্ত্রীরা এবং জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী পিকার্দো উপস্থিত ছিলেন।

এর আগে এক রেডিও সাক্ষাৎকারে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এই চুক্তি জিব্রাল্টার এবং সংলগ্ন স্পেনীয় অঞ্চলের জন্য ‘নতুন যুগের সূচনা করবে’ এবং ‘বিপুল সুযোগ’ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধার না পেয়ে গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ, আটক ছাত্রীর মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ধার না পেয়ে গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ, আটক ছাত্রীর মা

কিশোরগঞ্জের ভৈরবে টাকা ধার না পাওয়ার কারণে এক গৃহশিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রিয়া বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায়। বর্তমানে আহত গৃহশিক্ষিকা সিঁথি সীমিতা চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সিঁথি সীমিতা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়ান এবং বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। সোমবার সকালে তিনি নিয়মিতের মতো বায়েজিদ মিয়ার বাড়িতে তার মেয়েকে পড়াতে যান। তিনি পড়ানো শেষ করে বাড়িতে ফেরার সময় ভুলবশত তার ছাতা সেখানে ফেলে চলে আসেন। পরে ছাতা আনতে আবার যখন বাড়িতে প্রবেশ করেন, তখন শিক্ষার্থীর মা প্রিয়া বেগম দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত প্রিয়া বেগমকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

আহত শিক্ষিকার পরিবারের দাবি, কয়েকদিন আগে প্রিয়া বেগম সিঁথি সীমিতার কাছে ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন।

এ ঘটনায় আহত শিক্ষিকার শ্বশুর মো. শিশু মিয়া বাদী হয়ে ভৈরব থানায় প্রিয়া বেগমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, "টাকা ধার না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে দা দিয়ে কুপিয়ে মাথা ও হাতে গুরুতর জখম করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

মামলার এজাহারে ধার চাওয়ার বিষয়টি উল্লেখ না থাকার বিষয়ে শিশু মিয়া বলেন, "ঘটনার পরপরই মামলা দায়ের করায় তখন আহত শিক্ষিকার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকেই ধার চাওয়ার বিষয়টি জানতে পারি।"

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, ঘটনার পর মামলা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে: তিনজন গ্রেফতার, উদ্ধার ৫২ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

​বরিশাল প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে: তিনজন গ্রেফতার, উদ্ধার ৫২ পিস ইয়াবা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে, যেখানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন বিসিসি ১ নম্বর ওয়ার্ডের জোড়া কবর পাসপোর্ট গলি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানাচ্ছে, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

রাব্বি বেপারী (২৯): পিতা মোঃ দেলোয়ার হোসেন, মাতা মোসাঃ রিনা বেগম। থাকেন পাসপোর্ট গলি, জোড়া কবর (বিসিসি ১নং ওয়ার্ড)।

মোঃ গোলাম রাব্বি (২২): পিতা মোঃ আনিস কবিরাজ, মাতা মোসাঃ রানী বেগম। থাকেন কাউনিয়া হাউজিং, কাউনিয়া সরকারি কলেজের উত্তর পাশে মোস্তফা মিয়ার বাসার ভাড়াটিয়া (বিসিসি ৩নং ওয়ার্ড)।

শারমীন আক্তার (২৭): স্বামী রাব্বি বেপারী। থাকেন পাসপোর্ট গলি, জোড়া কবর (বিসিসি ১নং ওয়ার্ড)।

কাউনিয়া থানা পুলিশ জানাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে জোড়া কবর পাসপোর্ট গলি এলাকায় রাব্বি বেপারীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এই সময় তাদের হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, এবং ঘটনার সাথে জড়িত থাকার কারণে তিনজনকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান যে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতারাতি ঢাকাকে পরিবর্তন করা সম্ভব নয়: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


রাতারাতি ঢাকাকে পরিবর্তন করা সম্ভব নয়: মির্জা ফখরুল

বিশ্বের তৃতীয় বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত ঢাকাকে রাতারাতে বদলানো সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন।

কারণ, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে।

এই সমন্বয়হীনতার কারণেই, নগরবাসীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরো বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বেড়ে যায়।

এর অন্যতম কারণ হলো, এই সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেটের অর্থ ছাড় হয়।

ফলে, একটি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার আগেই অন্য প্রতিষ্ঠান একই সড়কে কাজ শুরু করে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবন্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

এজন্য, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%