০৫:৪৫ পি.এম
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সোমবার এই তথ্য জানিয়েছেন।
ভূমিকম্পের ১০ম দিনেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ১৫ আগস্ট পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পর সেখানে হাজার হাজার পরাঘাত অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে ৭৩ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো জানান, ক্ষতিগ্রস্তদের কাছে হেলিকপ্টার, ট্রাক ও মোটরসাইকেলের মাধ্যমে ত্রাণ পাঠানো হচ্ছে।
২০২২ সালের পর এটিই ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছরে পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে শত শত মানুষ মারা যান। প্রায় ২৯ কোটি জনসংখ্যার ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর উপরে অবস্থিত।
এটি একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন