ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ


সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং সরকারের ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরার উদ্দেশ্যে একটি ই-বুক প্রকাশ করেছে।

এটি সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই অধিকার পূরণের লক্ষ্যে সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে এই ই-বুকটি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্য সমৃদ্ধ চিত্র দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত এই ই-বুকটি শুধু সরকারের ছয় মাসের কার্যক্রমের বিবরণ নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার জন্য একটি প্রামাণ্য দলিল হিসেবেও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ
পরবর্তী খবর

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ জন হাসপাতালে

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর, বাসটি উল্টে খাদে পড়ে যায় এবং একই সঙ্গে ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়।

এই দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরের দিকে ছেড়ে আসা ‘আরজি ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাস, পাইকহারি এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটির সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনের গেটের কাছে একটি খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

এই ঘটনার ফলে বাসের যাত্রী, ট্রাকের চালক এবং হেলপারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন এ বিষয়ে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা

বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের নতুন নির্বাচনের লক্ষ্যে বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই ঘোষণা দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুল হোসেন খান এমপি।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় পূর্বের কমিটি বিলুপ্তির উদ্দেশ্যে প্রেসক্লাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানের সভাপতিত্বে এই জরুরি সভায় বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, দানিসুর রহমান লিমন, গোলাম মোস্তফা, বায়েজিদ বাপ্পি, এসএম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ প্রমূখ.

জরুরি সভায় প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবং ৭ সদস্যের গঠনতন্ত্র প্রস্তুত উপ-কমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট নিরসনে তিন পরিকল্পনা নেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


জ্বালানি সংকট নিরসনে তিন পরিকল্পনা নেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিগত সরকার গত ১৭ বছর ধরে জ্বালানি সংকট তৈরি করেছে। এর নেতিবাচক প্রভাব এখন প্রত্যক্ষ করা যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। সরকারের পক্ষ থেকে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে যে, এর সুষ্ঠু সমাধান হবে। তবে তা রাতারাতি হবে না; সময় লাগবে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান।

মন্ত্রী বলেন, মোংলা বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরটিকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য কাজ চলছে। যদি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা যায়, তবে শুধু বাগেরহাট বা খুলনা অঞ্চল নয়, এর সুফল দেশব্যাপী পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মোংলা বন্দরকে ঘিরে এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়ানোর বেশি সুযোগ আছে। এ জন্য বন্দরের সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সড়ক যোগাযোগ, রেলপথ ও নৌপথের উন্নয়নের মাধ্যমে বাগেরহাটকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে, মন্ত্রী বাগেরহাটের গুরুত্বপূর্ণ দশানি–রামপাল–মোংলা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। দীর্ঘসময় ধরে স্থানীয় মানুষ এ সড়কটিকে নিয়ে আশায় ছিল। সড়কটির উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল হলে রামপাল ও মোংলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলেই আশা করা হচ্ছে।

পরে তিনি সরকারি পি.সি. কলেজে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগরিক সেবা নিশ্চিত ও বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি-ডিএনসিসির সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


নাগরিক সেবা নিশ্চিত ও বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি-ডিএনসিসির সহযোগিতার আশ্বাস

নগরীর উন্নয়ন, বাসযোগ্য ঢাকা এবং নগরবাসীর সেবা নিশ্চিতে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান একে অপরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

সোমবার গুলশানে অবস্থিত ডিএনসিসির কার্যালয়ে তারা একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং এই আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষের দিকে ডিএনসিসি প্রশাসক একটি বিবৃতিতে বলেন, ‘বসুন্ধরা একটি মডেল আবাসিক এলাকা এবং এবিজি দেশের অন্যতম স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের সিটি করপোরেশনের ক্ষেত্রে এবিজি একটি বড় স্টেকহোল্ডার। এবিজি চেয়ারম্যান আমার আমন্ত্রণে এসেছিলেন। নগর উন্নয়নের উদ্দেশ্যে সবার সমন্বয় প্রয়োজন। আমরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।’

শফিকুল ইসলাম খান মিল্টন আরও উল্লেখ করেন, ‘নগর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু স্টেকহোল্ডার খুবই প্রয়োজন। সবার সমন্বয়ে আমরা আমাদের নগরটিকে গড়ে তুলতে চাই। নগর গঠনে সবার সহযোগিতা অন্তর্ভুক্ত করা জরুরি। একটি বড় প্রতিষ্ঠান হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপ নগর উন্নয়নে আমাদের সহযোগিতা করবে বলে তারা আশ্বস্ত করেছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও যতটুকু সম্ভব জনগণের সেবা প্রদানে সহযোগিতা করার বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%