ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নিজের যা নেই, তা থাকার ভান করা নিন্দনীয়


নিজের যা নেই, তা থাকার ভান করা নিন্দনীয়

আমাদের নবী (সা.)-কে যে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাণীগুলো (জাওয়ামিউল কালিম) দান করা হয়েছে, তার মধ্যে একটি হলো তাঁর এই বাণী—‘যে ব্যক্তি এমন কিছু পাওয়ার ভান করে, যা তাকে দেওয়া হয়নি, সে যেন প্রতারণার দুটি পোশাক পরিধানকারীর মতো।’ (বুখারি, হাদিস : ৫২১৯)

এই হাদিসে বিভিন্ন ধরনের পাপ ও অপরাধ থেকে সতর্ক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হলো অহংকার, বাহ্যিক চাকচিক্যের প্রতি আসক্তি এবং তা নিয়ে গর্ব করার প্রবণতা।

বর্তমানে নারী ও পুরুষের মধ্যে এমন একটি পরিস্থিতি দেখা যাচ্ছে যে মধ্যম আয়ের মানুষের এবং উচ্চ আয়ের মানুষের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। কিছু নারী দামি ব্র্যান্ডের পোশাক পরে তা নিয়ে গর্ব করেন, অথচ সেগুলো হয়তো ঋণ করে কেনা, ভাড়া করা, ধার করা কিংবা স্বামীর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে সংগ্রহ করা। একইভাবে কিছু পুরুষ ঋণ ও অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে বিলাসবহুল গাড়ি ও অভিজাত বাড়ি কেনেন।

আরও পড়ুন: সউদী সরকার নিরলসভাবে সারা পৃথিবীতে কুরআনের খেদমত করে যাচ্ছে: রাষ্ট্রদূত

এমনকি বিভিন্ন অনুষ্ঠানে ঋণ করে অপচয় করেন—এভাবে এমন কিছু পাওয়ার ভান করেন, যা বাস্তবে তাঁদের সামর্থ্যের মধ্যে নেই। এসব আচরণগত বিচ্যুতির একটি হলো মানুষের কাছে পরিচিত ও বিখ্যাত হওয়ার জন্য নিজের কাছে নেই এমন সম্পদ বা জ্ঞানের অধিকারী বলে নিজেকে উপস্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, ‘যারা নিজেদের কৃতকর্ম নিয়ে আনন্দিত হয় এবং যা তারা করেনি, তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে—তাদের কখনো শাস্তি থেকে মুক্ত মনে কোরো না। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮৮)

‘প্রতারণার দুটি পোশাক’ হাদিসটির ব্যাখ্যা

আসমা (রা.) থেকে বর্ণিত, এক নারী বললেন, হে আল্লাহর রাসুল! আমার একজন সতিন আছে। আমার স্বামী আমাকে যা দেননি, তা পাওয়ার ভান করলে কি আমার কোনো গুনাহ হবে? রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি এমন কিছু পাওয়ার ভান করে, যা তাকে দেওয়া হয়নি, সে যেন প্রতারণার দুটি পোশাক পরিধানকারীর মতো।’ (বুখারি, হাদিস : ৫২১৯)

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা (রহ.) বলেন, ‘যূর’ অর্থ এমন কিছুকে সাজিয়ে-গুছিয়ে বা রংচং মাখিয়ে উপস্থাপন করা, যা বাস্তবে তার প্রকৃত অবস্থার বিপরীত।

আরও পড়ুন: চন্দ্রপাড়া দরবারে অসচ্ছলদের সহায়তা ও ওরসের তারিখ ঘোষণা

মিথ্যা দাবি করে বড়াই করার পরিণতি

মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা দাবি করে, এর মাধ্যমে নিজেকে বেশি কিছু বলে প্রকাশ করতে চায়, আল্লাহ তার অভাব ও ঘাটতি আরো বাড়িয়ে দেন।’ (বুখারি, হাদিস : ৬০৪৭)

কাজি ইয়াজ (রহ.) বলেন, এ বক্তব্য সব ধরনের মিথ্যা দাবিকে অন্তর্ভুক্ত করে, যার মাধ্যমে মানুষ এমন কিছু পাওয়ার ভান করে, যা তাকে দেওয়া হয়নি। যেমন—অন্যের সম্পদ দিয়ে নিজেকে সম্পদশালী দেখানো; অন্যের বংশের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা; এমন জ্ঞান নিজের বলে প্রকাশ করা, যার প্রকৃত অধিকারী সে নয়; এমন ধার্মিকতা প্রকাশ করা, যা তার মধ্যে নেই।

এই নিন্দনীয় আচরণের প্রকাশ ঘটে যেভাবে

আরও পড়ুন: মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর পূর্ণ

বড়াই ও অন্ধ অনুকরণ : সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে কৃত্রিমতা ও বড়াইয়ের বহু উদাহরণ বিদ্যমান। এ ধরনের নিন্দনীয় প্রদর্শন মানুষের মধ্যে সম্পর্কচ্ছেদ, বিদ্বেষ ও হিংসা সৃষ্টি করেছে। কেউ কেউ মানুষের সামনে নিজেকে ধনী ও সামর্থ্যবান দেখানোর জন্য দূরদেশে ভ্রমণ করেন, অথচ বাস্তবে ঋণের বোঝায় জর্জরিত। আবার কেউ কেউ বিশ্বখ্যাত ব্র্যান্ডের নকল পোশাক ও ব্যাগ কেনেন, যাতে মানুষ তাঁকে ধনী মনে করে।

না জেনে জ্ঞানী সাজার প্রবণতা : কেউ প্রকৃত জ্ঞানী না হয়েও জ্ঞানী হওয়ার দাবি করে। অথচ আল্লাহ তাআলা প্রমাণ ছাড়া কোনো বিষয়কে হালাল বা হারাম বলাকে মিথ্যা অপবাদ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, “তোমাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে বলে, ‘এটি হালাল এবং এটি হারাম’—এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার জন্য তোমরা এমন কথা বলো না। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তারা সফল হবে না।’ (সুরা : নাহল, আয়াত : ১১৬)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে মানবিক মিশন নিয়ে আসিয়ানের বিশেষ দূত থেরেসা লাজারোর সফর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


মিয়ানমারে মানবিক মিশন নিয়ে আসিয়ানের বিশেষ দূত থেরেসা লাজারোর সফর

দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং ফিলিপাইনের পররাষ্ট্রসচিব মা. থেরেসা লাজারো মিয়ানমারে দুই দিনের মানবিক মিশনের নেতৃত্ব দিতে যাচ্ছেন। আসিয়ানের বর্তমান সভাপতি দেশ ফিলিপাইন নিশ্চিত করেছে যে, এই সফর শুরু হবে বুধবার (২৮ অক্টোবর) থেকে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সফরের সময় থেরেসা লাজারো মিয়ানমারের শান রাজ্য পরিদর্শন করবেন এবং রাজধানী নেপিডোতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তবে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, মিয়ানমারের সামরিক সরকার এখনও এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গত আগস্টে তারা জানিয়েছিল যে, আসিয়ানের বিশেষ দূতের আর কোনো প্রয়োজন নেই।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চরম গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে।

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চি বন্দি রয়েছেন। লাজারো এর আগে সু চির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন।

আসিয়ান-নেতৃত্বাধীন শান্তি চুক্তি মেনে না চলায় মিয়ানমারের শীর্ষ সামরিক নেতৃত্বকে আসিয়ানের শীর্ষ সম্মেলনগুলোতে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা বদলেছে। গত এপ্রিলে সেনাবাহিনী সমর্থিত একতরফা নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আসিয়ানের সাথে সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন। সম্প্রতি থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের মতো বেশ কয়েকটি আসিয়ান সদস্য দেশ তাকে আনুষ্ঠানিক সফরে স্বাগত জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ

নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে, যা নির্দেশ করে যে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত আবশ্যক।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বুধবার (২৮ অক্টোবর) নামাজের সময়সূচি নিম্নরূপ নির্ধারিত হয়েছে-

জোহর- ১১:৪৬ মিনিট

আসর- ০৩:৪৪ মিনিট

মাগরিব- ০৫:২৮ মিনিট

এশা- ০৬:৪২ মিনিট

ফজর (আগামীকাল)- ০৪:৪৬ মিনিট

উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিম্নরূপ:

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালকে বিদায় দিয়ে শেষ আটে চতুর্থ স্তরের ফ্লিটউড টাউন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ এম


আর্সেনালকে বিদায় দিয়ে শেষ আটে চতুর্থ স্তরের ফ্লিটউড টাউন

ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে বিদায় করে দিয়েছে। কারাবাও কাপের শেষ ষোলোর ম্যাচে ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়ে গানাররা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফ্লিটউডের হাইবারি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা। এই জয়ের ফলে লিগ টুতে খেলা ফ্লিটউড টাউন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় আর্সেনাল পিছিয়ে থেকেই বিরতিতে যায়। বিরতির পর সফরকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে গানাররা। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে জয়সূচক গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের শেষ দিকে আর্সেনাল আরও চাপে পড়ে। ৮৫ মিনিটের দিকে ফ্লিটউডের হ্যারিসন নিলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ১৬ বছর বয়সী ফুটবলার ম্যাক্স ডাউম্যান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় আর্সেনালকে।

নির্ধারিত সময়ে সমতা না ভাঙায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে ফ্লিটউডের পাঁচটি শটই জালে পাঠান খেলোয়াড়েরা। অন্যদিকে আর্সেনালের হয়ে ব্রুনো গিমারায়েসের নেওয়া চতুর্থ শটটি ঠেকিয়ে দেন ফ্লিটউড গোলরক্ষক জে লিঞ্চ।

এরপর পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন কনর হগি। ৫-৩ ব্যবধানের এই জয়ে আনন্দে মেতে ওঠেন ফ্লিটউডের সমর্থকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ এম


প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প থেকে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন এবং এসময় ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়েছে।

যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, "মানবিক বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী যুবদলকে উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু ও এডিস মশা নিধনসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।"

তিনি আরও বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যুবকদের হাতের কাজ, টাইপিং ও ওয়েল্ডিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। যুবদলও দেশের পুনর্গঠন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে।"

এসময় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, সহ-স্বাস্থ্য সম্পাদক আল মামুন হাসান খান এমিল উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%