প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং ফিলিপাইনের পররাষ্ট্রসচিব মা. থেরেসা লাজারো মিয়ানমারে দুই দিনের মানবিক মিশনের নেতৃত্ব দিতে যাচ্ছেন। আসিয়ানের বর্তমান সভাপতি দেশ ফিলিপাইন নিশ্চিত করেছে যে, এই সফর শুরু হবে বুধবার (২৮ অক্টোবর) থেকে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সফরের সময় থেরেসা লাজারো মিয়ানমারের শান রাজ্য পরিদর্শন করবেন এবং রাজধানী নেপিডোতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তবে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, মিয়ানমারের সামরিক সরকার এখনও এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গত আগস্টে তারা জানিয়েছিল যে, আসিয়ানের বিশেষ দূতের আর কোনো প্রয়োজন নেই।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চরম গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চি বন্দি রয়েছেন। লাজারো এর আগে সু চির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন।
আসিয়ান-নেতৃত্বাধীন শান্তি চুক্তি মেনে না চলায় মিয়ানমারের শীর্ষ সামরিক নেতৃত্বকে আসিয়ানের শীর্ষ সম্মেলনগুলোতে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা বদলেছে। গত এপ্রিলে সেনাবাহিনী সমর্থিত একতরফা নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আসিয়ানের সাথে সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন। সম্প্রতি থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের মতো বেশ কয়েকটি আসিয়ান সদস্য দেশ তাকে আনুষ্ঠানিক সফরে স্বাগত জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন