ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা


বাজেট পরবর্তী নৈশভোজ বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট পরবর্তী নৈশ ভোজও বাতিল করা হয়েছে। এর ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করে থাকেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন, ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করতো। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।’

গত ১১ জুন জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

আজ সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তি করে বিকেল ৪টার দিকে জাতীয় বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

অতিরিক্ত Press সচিব বলেছেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা।’

‘এ ছাড়াও দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।’

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০ টায় সংসদে আসেন। প্রথম থেকে তিনি অধিবেশন কক্ষে অবস্থান করে থাকেন। বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যাবলিতে অংশ নিয়েছেন।’

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

‘শুধু তাই নয়, বিরতির সময় প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ সেরেছেন এবং জরুরি গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহারে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


দোহারে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় এই অভিযান চলাকালীন ডাকাত দলের সক্রিয় সদস্য খলিল বেপারী (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক একজন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া খলিল বেপারী উপজেলার বটিয়া এলাকার মোন্নাফ বেপারীর ছেলে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে দোহার থানার এসআই আতাউর রহমান, এএসআই সাইফুল ইসলাম এবং এসআই সুমন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে মঙ্গলবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেছেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বৈধ সম্পত্তিতে অবৈধ প্রবেশের চেষ্টা করে নিজের মাথা কেটে সেলাই, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলার অভিযোগ।

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


সিরাজগঞ্জে বৈধ সম্পত্তিতে অবৈধ প্রবেশের চেষ্টা করে নিজের মাথা কেটে সেলাই, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলার অভিযোগ।

সিরাজগঞ্জের সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দক্ষিন পাড়ায় এক বিধবা নারী জাহেদা খাতুন (৫০) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্যের জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করার।

একটি বাগান বিহীন ছাপড়া ঘর ভাঙচুর করার মিথ্যা অভিযোগ করার জন্য, অভিযুক্ত মহিলা অভিযোগ উঠেছে যে তিনি নিজের মাথা কেটে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করার চেষ্টা সংক্রান্ত মারপিটের নাটকের ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) সরেজমিনে গিয়ে জানা গেছে, খোকশাবাড়ী মৌজার আরএস রেকর্ডীয় মালিক মজিবুর রহমান ও জয়নাল আবেদীন নিকট থেকে তিনি ২৩/০৩/০৫ তারিখের ২০৭৪ নং দলিলের মধ্য দিয়ে জমি ক্রয় করেন। কিন্তু নিয়ম না মেনে, দীর্ঘদিন ধরে একই এলাকার মজিবর রহমান খানের ছেলে আবু হাসান জমিতে জোর করে দখলের উদ্দেশ্যে বিভিন্ন চেষ্টা চালান।

এ বিষয়ে ভুক্তভোগী আবু হাসান খান জানিয়েছেন, মোকাম সদর থানা আমলী আদালতে মামলার নিবন্ধন করা হয় যার নং - ২৩৮/২০২৬ (সিরাজ)। এরপর সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর পিটিশন মামলাও করা হয়। মামলার তদন্তে সহকারী কমিশনার ভূমি (সিরাজগঞ্জ সদর) সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করতে খোকশাবাড়ী নায়েবকে নির্দেশ দেন।

নায়েব উভয়পক্ষকে ডেকে দলিল পর্যালোচনা করে শুনানীর পর সহকারী কমিশনার (ভুমি) প্রতিবেদন দাখিল করেন। তিনি ৫০ শতক ভুমির দলিল অনুসারে উত্তর পশ্চিমাংশে ভোগ দখলে যেতে রায় দেন। তিনি আরো উল্লেখ করেন, আধিকারিকরা জানিয়েছেন রাস্তার সংলগ্ন জমিতে ভোগদখল দাবি করা বিধি সম্মত নয়। আদালতের রায় উপেক্ষা করে, একাধিকবার মামলা দায়ের করা হচ্ছে।

শনিবার (২৭ জুন) বিকেলে জাহেদা বেগম তার আত্মীয়স্বজনদের নিয়ে হাসান খান এর জমিতে আসে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করার জন্য। কিন্তু হাসান এতে বাধা দিলে ওয়ালের কিছু অংশ ভেঙে ফেলেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করার পর জাহেদা বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে আবু হাসানকে ফাঁসানোর চেষ্টা করেন। রবিবার রাতে সুকৌশলে শহরের একটি ক্লিনিকে গিয়ে নিজের মাথা কেটে সেলাই করেন।

সোমবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। মাথায় আঘাতের সম্পর্কে তার ছেলে জাহাঙ্গীর এর স্ত্রী মোছা. খুশি খাতুন কিছু বলতে পারেননি। প্রতিবেশীদের অভিযোগ, তারা মারামারি ঘটনাটি দেখতে পাননি। স্থানীয়দের কথায়, মানুষের নৈতিকতা এতোটাই অধঃপতিত যে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা দাবি করেন যে, জাহেদা যেভাবে দাবী করছেন তা গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, জমিজমার বিষয়টি তার নয়। তবে জাহেদাকে মারপিট করা হয়েছে, এবং মামলার তদন্ত চলছে। একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. শিমুল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাহোরে টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


লাহোরে টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি টিউশন সেন্টারের ছাদ ধসে কমপক্ষে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। দ্য ডনের খবর অনুযায়ী, এই ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য অভিযান শুরু করে। লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অপারেশনস ফয়সাল কামরান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন মারা গেছে।

লাহোর জেনারেল হাসপাতাল থেকে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে অন্তত আটজন শিশুর বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে উল্লেখ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় লাহোর পুলিশের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে উদ্ধার অভিযান শেষ হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে বাড়ির মালিকসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ডিআইজিকে উদ্ধৃত করে বলা হয়েছে, প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং অবহেলার জন্য দোষী প্রমাণিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি কামরান বলেছেন, সম্প্রতি বাড়িটি নির্মাণকারী ঠিকাদারও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন। বাড়িটির কিছু অংশ নির্মাণাধীন ছিল এবং ছাদ ধসে পড়ার সময় শ্রমিকরা কর্মরত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে রেসক্যু ১১২২-এর মুখপাত্রের একটি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলে তাদের দলের সদস্যরা জানিয়েছেন যে আটকে পড়া শিশুদের অবস্থা আশঙ্কাজনক। রেসক্যু ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ ডন নিউজকে বলেন, ‘শিশুদের বয়স খুব কম এবং দুটি ঘর ব্যবহার করা হচ্ছিল। ছাদ ধসে পড়ায় শিশুরা আটকা পড়ে গেছে।’

উদ্ধার অভিযানে অংশ নেওয়া রেসক্যু সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বাড়ির ঘরের ছাদ হঠাৎ ধসে পড়েছে। এতে আরও বলা হয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে যে ধসে পড়া ছাদটি টিআর গার্ডার ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ছাদ ধসে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করে ফৌজদারি মামলা দায়েরের জন্য পুলিশ ও জেলা সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

লাহোর জেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক মাহমুদ বলেছেন, ভবনটিতে একটি বেসরকারি টিউশন কেন্দ্র ছিল এবং এটি এলাকার একটি নারী পরিচালনা করতেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ নিকটবর্তী লাহোর জেনারেল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের সেখানে আহত শিশুদের অবিলম্বে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিশু উপস্থিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ ধরার জালে ধরা পড়ল রাসেল ভাইপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


মাছ ধরার জালে ধরা পড়ল রাসেল ভাইপার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে একটি বিষধর রাসেল ভাইপার সাপ মাছ ধরার জালে ধরা পড়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার হারুকান্দি এলাকার পদ্মা নদীর চরসংলগ্ন স্থান থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে বন বিভাগ এবং 'স্নেক রেসকিউ টিম বাংলাদেশ'-এর সহযোগিতায় জীবিত সাপটি বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আন্ধারমানিক এলাকার জেলে সুজন সোমবার (২৯ জুন) রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি একটি জীবিত রাসেল ভাইপার দেখতে পান। তবে তিনি সাপটিকে হত্যা না করে এটি একটি নেটের মধ্যে নিরাপদে আটকে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে যান।

জেলে সুজন গণমাধ্যমকে বলেন, "সাপটি না মেরে ধরে এনেছি।" রাসেল ভাইপার উদ্ধারের খবর মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

একনজর সাপটি দেখতে আন্ধারমানিক খেয়াঘাটে ভিড় করেন উৎসুক মানুষ। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় পাওয়ায় সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাসেলস ভাইপার সম্পর্কে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, রাসেলস ভাইপার (Russell's Viper) সাপটি ‘চন্দ্রবোড়া’ বা ‘উলুবোড়া’ নামেও পরিচিত। এটি ইঁদুর ও টিকিটিকি খায়। বসতবাড়ির আশেপাশে এদের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেলস ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে এবং মানুষকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে কখনও কখনও আক্রমণও করে বসে।

তিনি বলেন, সাধারণত পদ্মার চরাঞ্চল, নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় উঁচু-নিচু জমিতে এই সাপটি বেশি দেখা যায়। সাধারণত জুন-জুলাই মাসে এটি প্রজননকাল কাটায়। এটি ডিম দেওয়ার বদলে সরাসরি ৬-৬৩টি বাচ্চা প্রসব করে। দেখতে মোটাতির, লম্বায় ২ থেকে ৩ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এই সাপের গায়ে ছোপ-ছোপ গোলাকার কালা দাগ থাকে। ঘন ঘন জিহ্বা বের করে হিসহিস শব্দ করে। সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অজগর ভেবেই ভুল করবেন।

জোহরা মিলা বলেন, আইইউসিএনের ২০১৫ সালের লাল তালিকা অনুযায়ী রাসেলস ভাইপার বাংলাদেশে সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। এই সাপের বিষ ‘হেমোটক্সিন’ হওয়ায় মাংস পচেই আক্রান্ত ব্যক্তি মারা যায়। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী সাপটি সংরক্ষিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%