ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত


সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৬) নামে এক মুরগির খামারি ও মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনকুড়ি এলাকায় নিজ বাড়ির মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আব্দুর রাজ্জাক নিজ বাড়ির মুরগির ফার্মের ভেতরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হাইব্রিড হামলা প্রতিরোধে নতুন সুরক্ষাব্যবস্থা চালু করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


রুশ হাইব্রিড হামলা প্রতিরোধে নতুন সুরক্ষাব্যবস্থা চালু করছে জার্মানি

জার্মানির একটি বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার পর রাশিয়ার সম্ভাব্য হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, রাশিয়ার হাইব্রিড হামলা এখন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে এবং এসব হামলা আরো বাড়তে পারে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত

 

এই তথ্য জানা গেছে।

নতুন এই প্রস্তাবিত পরিকল্পনার আওতায় বলা হয়েছে, জার্মান পুলিশ তাদের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে। শহরগুলোতে তৈরি করা হবে বিশেষ ইউনিট, যা পরিবহন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ওপর নিরাপত্তা প্রদান করবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে শুধু ড্রোন শনাক্ত করাই নয়, বরং সক্রিয়ভাবে সেগুলো ধ্বংস করার আইনি ক্ষমতা দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

 

পাশাপাশি সাইবার হামলা ও গোপন তথ্য চুরি প্রতিরোধে ‘সাইবারডোম’ নামে একটি জাতীয় সুরক্ষাবলয় তৈরি করবে জার্মানি। রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল স্থানে সন্দেহভাজন হামলাকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, বায়োমেট্রিক ফেসিয়াল রেকগনিশন এবং উন্নত ভিডিও নজরদারিব্যবস্থার আওতা বাড়ানো হচ্ছে।

তবে রাশিয়া তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এ ধরনের অভিযোগকে রুশবিরোধী পদক্ষেপ অভিহিত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপের বিপরীতে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের আগে মিরপুরে ক্যাম্প করবে টাইগাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


এশিয়ান গেমসের আগে মিরপুরে ক্যাম্প করবে টাইগাররা

বাংলাদেশ শক্তিশালী একটি দল নিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। এর আগে, লাল-সবুজের প্রতিনিধিরা ঘরের মাঠে দীর্ঘ প্রস্তুতি নেবে। এই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

২০১০ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছিল। পরবর্তীতে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলাফল পুনরুদ্ধার করতে চায়।

এশিয়ান গেমসকে সামনে রেখে বিসিবি সম্ভাব্য সেরা দল ঘোষণা করেছে। দীর্ঘ সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই খেলোয়াড় সর্বশেষ ২০২৫ সালে টি-টোয়েন্টি খেলেছেন।

 

বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতও নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাবে। পাকিস্তান ও আফগানিস্তান দলে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা থাকলেও, তারা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। শ্রীলঙ্কা এখনও তাদের দল ঘোষণা করেনি।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। ২৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে নেপাল, মালয়েশিয়া ও ওমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ, ফ্লোরিডায় সাবেক পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ, ফ্লোরিডায় সাবেক পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে কর্মরত সাবেক পুলিশ কর্মকর্তা রেমন্ড কার্নারকে একাধিক নারীর দ্বারা উত্থাপিত অনৈতিক ও যৌন আচরণের অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কোরাল স্প্রিংস পুলিশ ডিপার্টমেন্টের একটি দীর্ঘ অভ্যন্তরীণ তদন্তের পর এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

রেমন্ড কার্নার, যিনি কোরাল স্প্রিংসের জে পি তারাভেলা হাইস্কুলে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় আট বছর ‘স্কুল রিসোর্স অফিসার’ হিসেবে কাজ করেছেন, ২০২২ সালে পুলিশ বিভাগ থেকে স্বাভাবিক অবসরে যান। তবে একই বছর তিনি পার্টটাইম মৌসুমি কর্মকর্তা হিসেবে পুনরায় কাজে যোগ দেন এবং পরে ঈগল রিজ এলিমেন্টারি স্কুলেও দায়িত্ব পালন করেন।

সম্প্রতি, একাধিক নারী তার বিরুদ্ধে অনভিপ্রেত ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। অভিযোগের বিষয়টি প্রকাশিত হওয়ার সাথে সাথে তাকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তদন্তের ফলস্বরূপ চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

 

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কার্নারের বিরুদ্ধে বেশ কিছু স্পর্শকাতর অভিযোগ রয়েছে। এক সাবেক শিক্ষার্থী জানিয়েছেন যে, কার্নার তার পোশাকের ভেতর হাত দিয়ে জোরপূর্বক টাকা রাখার চেষ্টা করেছিলেন। অন্য এক শিক্ষার্থীর অভিযোগ, স্কুলে পড়ার সময় কার্নার ফেসটাইমে তাকে পর্নোগ্রাফি দেখাতেন এবং অশালীন আচরণ করতেন। অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, তার বিরুদ্ধে যৌন নিপীড়ন, অশ্লীল প্রদর্শন এবং অপ্রাপ্তবয়স্কদের অশালীন উপকরণ দেখানোর মতো একাধিক আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ রয়েছে।

তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলেও রেমন্ড কার্নারের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে না। প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযোগগুলোর বেশিরভাগ ঘটনাই আইনে নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা (স্ট্যাটিউট অব লিমিটেশনস) অতিক্রম করে যাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে, প্রশাসনিকভাবে বরখাস্ত হলেও আদালতে তিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হননি।

কোরাল স্প্রিংসের পুলিশ প্রধান ব্র্যাড মক পুরো ঘটনাকে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই ধরনের ঘটনার শিকার অন্য কোনো ভুক্তভোগী থাকলে তাদের সংকোচ না করে তথ্য দিতে পুলিশ বিভাগে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋতাভরীর পোস্ট নিয়ে কেন এত আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ঋতাভরীর পোস্ট নিয়ে কেন এত আলোচনা

সমকালীন অভিনেত্রীর মতো ঋতাভরী চক্রবর্তীর ব্যস্ততা খুব একটা চোখে পড়ে না। তবে, টলিউড থেকে বলিউডে যেখানেই তিনি কাজ করেছেন, নির্মাতাদের আস্থার প্রতি প্রতিদিনই তিনি সাড়া দিয়েছেন। দর্শকদের কাছে অনিন্দ্য অভিনয়ের মাধ্যমে তিনি প্রশংসা কুড়িয়েছেন। এই কারণেই সিনেমা বা সিরিজের গল্প ও চরিত্র নির্বাচন থেকে শুরু করে ঋতাভরী প্রতিটি কাজে তাঁর চিন্তাভাবনাকে সিনেমাপ্রেমীরা মূল্যায়ন করেন।

এবার শিক্ষক দিবসে ঋতাভরী যা করেছেন, তা নিয়ে নেটিজেনরা রীতিমতো বিস্মিত। কারণ, এদিন অভিনেত্রী যে পোস্ট করেছেন, তার পুরো ফ্রেমজুড়ে ছিল কেবল বাঁশের ছবি। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার জীবনের সব থেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।’

শিক্ষক দিবসে ঋতাভরী এই ব্যঙ্গাত্মক পোস্ট করতে পারেন, তা কল্পনাতেও ভাবেনি কেউ। যার ফলে সামাজিক মাধ্যমে কটাক্ষের তীর ছোড়ার শুরু হয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের মধ্যে।

সংবাদ প্রতিদিন, এই সময় অনলাইন থেকে শুরু করে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, প্রতিবছর ৫ সেপ্টেম্বর দেশজুড়ে পরম শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস উদযাপিত হয়। এ বছরও ভারতরত্ন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মজয়ন্তীকে স্মরণ করে সবাই নিজের স্কুল-কলেজের প্রিয় শিক্ষক-শিক্ষিকার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন। এর মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী চক্রবর্তীর ব্যঙ্গাত্মক পোস্ট নজর কেড়েছে।

পোস্টে ঋতাভরী তাঁর শিক্ষা জীবনের কঠিন অভিজ্ঞতাকে বাঁশের সঙ্গে তুলনা করেছেন। অভিনেত্রীর এমন পোস্টের মন্তব্য বাক্সে রীতিমতো ঝড় উঠেছে। অনুরাগীরা হেসে খুন হয়েছেন। এমনকি অভিনেত্রী মিমি চক্রবর্তীও ঋতাভরীর পোস্ট দেখে স্থির থাকতে পারেননি। তিনি কমেন্টে হেসে গড়িয়েছেন। কেউ কেউ নায়িকার কৌতুকবোধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে, আপাতদৃষ্টিতে এই পোস্ট মজার মনে হলেও নেট ভুবনের একাংশ অভিনেত্রীর আক্ষেপই দেখছেন। তাদের কৌতূহল, সব ঠিক আছে তো?

এসব প্রশ্নের প্রেক্ষিতে ঋতাভরীর পোস্ট আতশ কাচের নিচে রেখেছেন নেটিজেনরা। তাঁরা উদ্ধারের চেষ্টা করছেন, অভিনেত্রী তাঁর পোস্টের মাধ্যমে কী বোঝাতে চাইছেন।

এদিকে, পূর্ব ভারতের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অনুসরণকারীর মালকিন হয়ে ওঠা ঋতাভরীর হাতে বড় কোনো প্রজেক্ট নেই। ‘পরী’, ‘নেকেড’সহ আরও বেশ কিছু সিনেমা সিরিজে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ালেও তাঁর ব্যস্ততা বাড়েনি। সর্বশেষ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ছদ্মবেশী’ নামে থ্রিলার ওয়েব সিরিজে তাঁকে দেখা গেছে।

এরপর থেকে তিনি কেবল আলোচনায় ছিলেন সামাজিক মাধ্যমের পোস্টগুলো নিয়ে। যেখানে দেশ ও সমাজের নানা অসংগতি নিয়ে অকপটে নিজ মন্তব্য তুলে ধরেছেন ঋতাভরী। এর মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, অনৈতিক কোনো বিষয়ের সঙ্গে তিনি আপস করতে চান না। তবে, আগের পোস্টগুলো নিয়ে কেউ সোরগোল না তুললেও শিক্ষক দিবসের ঘটনাটি চমকে দিয়েছে তাঁর অনুরাগী ও নেটিজেনদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%