০৮:০৯ এম
চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৭৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এই হিসাবে, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ১২৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৬৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এবং গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৩৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই বছরে যা বেড়েছে ২৪ দশমিক ২০ শতাংশ।
এর আগে, গত জুলাই মাসে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন