ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেছারাবাদের ‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ


নেছারাবাদের ‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

 

 

 

 

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. রিয়াদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
সভাপতি পদে মো. রিয়াদুল ইসলাম ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৩২২ ভোট। ফলে ১৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন রিয়াদুল ইসলাম।
 
সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৫৫ ভোট।
 
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লাবের মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৯ জন। এর মধ্যে ৬৬৩টি ভোট পড়েছে। ভোট পড়ার হার প্রায় ৮৮ দশমিক ৫২ শতাংশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
 
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শামসুল আরেফিন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবুল আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক হামিম, সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রবিউল ও কামাল হোসেন।
 
উল্লেখ্য, ১৯৫৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বিন্না ইয়ংমেন্স ক্লাবটি বলদিয়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার পর মো. রিয়াদুল ইসলাম ও সম্পাদক মহিবুল্লাহ ক্লাবের সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা, ‘ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ এম


সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা, ‘ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই’

ক্রোয়েশিয়ার একটি আইসক্রিম বিক্রেতার আচরণ ফিলিস্তিনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছে। সম্প্রতি, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কন্যার কাছে আইসক্রিম বিক্রি করতে অস্বীকৃতি জানান ওই বিক্রেতা। তিনি বুঝতে পেরেছিলেন যে, মেয়েটি ইহুদি।

এই সপ্তাহে বেইত হাপোডিয়াম কর্তৃক প্রকাশিত ‘হাইদা’ পডকাস্টে একটি সাক্ষাৎকারে বেনেট এই ঘটনা সম্পর্কে কথা বলেন। তিনি উল্লেখ করেন, ক্রোয়েশিয়ায় এক বিক্রেতা তার মেয়েকে আইসক্রিম দিতে অস্বীকার করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে, মেয়েটি ইসরাইলি।

বেনেট তার পরিবারসহ ক্রোয়েশিয়ার উপকূলে কাটানো ছুটির স্মৃতিচারণ করেন। তিনি জানান, তার মেয়ে অ্যাবিগেল লাইনে দাঁড়িয়ে ছিল এবং তার অর্ডার তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। এরপর বিক্রেতা তাকে প্রশ্ন করেন, সে কোথা থেকে এসেছে। অভিযোগ অনুযায়ী, যখন অ্যাবিগেল জানায় যে সে ইসরাইল থেকে এসেছে, তখন বিক্রেতা উত্তর দেন, ‘ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই।’ এরপর তিনি আইসক্রিমটি ছিনিয়ে নিয়ে সেটি ভেঙে গুঁড়ো করে ডাস্টবিনে ফেলে দেন এবং তাকে চলে যেতে বলেন।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ এম


চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে হাজারীবাগের মধুবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

রাসেল নরসিংদীর মাদবদী গ্রামের বাসিন্দা আকতারের ছেলে। পেশায় তিনি একজন বেলুন বিক্রেতা ছিলেন এবং বর্তমানে মোহাম্মদপুর রায়ের বাজারে বসবাস করতেন। তার একটি সন্তান রয়েছে।

 

সংবাদ পাওয়ার পর হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক খান রাত ৯টা ২৫ মিনিটে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন, যেখানে চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা আকতার জানান, রাসেল বেলুন বিক্রি করত। তবে কী কারণে মধুবাজারের ওই বাসার সামনে গিয়েছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি।

এসআই ওমর ফারুক খান বলেন, ঘটনাস্থলের একটি বাসার চুরির উদ্দেশ্যে মুখ দিয়ে কামড়ে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে রাসেলের মৃত্যু ঘটে।

 

পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম জনপ্রশাসনে সংযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ এম


কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম জনপ্রশাসনে সংযুক্ত

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) আহমেদ ফয়সল ইমামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে উপসচিব জেতী প্রুর সই করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে লোকালয়ে ঢুকে পড়ছে ভাল্লুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ এম


যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে লোকালয়ে ঢুকে পড়ছে ভাল্লুক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র খরা ও প্রাকৃতিক খাদ্যের চরম সংকটের কারণে বন্য ভাল্লুকের লোকালয়ে হানা দেওয়ার ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে। 

কলোরাডো থেকে শুরু করে নিউ মেক্সিকো, উটাহ এবং মন্টানার মতো রাজ্যগুলোর শহর ও জনপদে ক্ষুধার্ত ভাল্লুকদের অবাধ বিচরণ আতঙ্ক সৃষ্টি করেছে। সাম্প্রতিক এক ঘটনায় কলোরাডোর গ্র্যানবি শহরের এক বাসিন্দা ঘর থেকে বের হয়ে বারান্দায় গোল্ডেন রিট্রিভার কুকুরের সাইজের দুটি ভাল্লুক শাবক দেখতে পান। শুধু তাই নয়, শহরের একটি ভ্যাপ শপ এবং ডেনভারের কৃষিপণ্যের বাজারের পাশেও ভাল্লুক ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত শীতের তীব্র খরায় বনভূমির ফলমূল, বাদাম ও ঘাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা এই প্রাণীগুলোর স্বাভাবিক খাদ্যের প্রায় নব্বই শতাংশ পূরণ করত। খাদ্যের তীব্র অনটনে পড়ে ভাল্লুকগুলো তাদের প্রখর ঘ্রাণশক্তির সাহায্যে মানুষের বসতির দিকে ছুটে আসছে।

এই আকস্মিক পরিস্থিতির কারণে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত চরম আকার ধারণ করেছে, যার পরিণতিতে রেকর্ড সংখ্যক ভাল্লুকের মৃত্যু হচ্ছে। অনেক ক্ষেত্রে লোকালয়ে ঢুকে পড়া বিপজ্জনক ভাল্লুকগুলোকে গাড়িচাপা পড়ে, গুলি খেয়ে কিংবা ইউথানাইজেশনের মাধ্যমে প্রাণ হারাতে হচ্ছে। কলোরাডো রাজ্যে চলতি বছর সাত হাজারের বেশি ভাল্লুক দর্শনের রেকর্ড হয়েছে, যা ২০১৯ সালের পূর্ণাঙ্গ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। 

অন্যদিকে নিউ মেক্সিকোতে এ বছর ১৮৭টি ভাল্লুক মারা পড়েছে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। গত সপ্তাহে নিউ মেক্সিকোতে ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে, যা গত পঁচিশ বছরের মধ্যে রাজ্যটিতে প্রথম কোনো প্রাণঘাতী হামলা। উটাহ রাজ্যে ইতিমধ্যে ৩৯টি ভাল্লুককে হত্যা করা হয়েছে এবং মন্টানাতেও গ্রিজলি ভাল্লুকের সংখ্যা ও আক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

মানুষের আবাসস্থল বনাঞ্চলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ায় এবং নেভাডাসহ কয়েকটি রাজ্যে ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও তীব্র রূপ নিয়েছে। 

পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে খরার এই ধারা অব্যাহত থাকলে ভাল্লুকগুলো মানুষের খাবারের ওপর পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়তে পারে এবং শীতকালীন নিষ্ক্রিয় থাকার অভ্যাস হারিয়ে ফেলতে পারে। পরিস্থিতি সামাল দিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাগরিকদের বিয়ার-প্রুফ ডাস্টবিন ব্যবহারের পাশাপাশি ঘরের বাইরে পোষা প্রাণীর খাবার বা আবর্জনা ফেলে না রাখার কঠোর নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভাল্লুকেরা যখন শরীরের ওজন বাড়াতে ব্যস্ত থাকে, তখন এই মানব-বন্যপ্রাণী সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র: আরব নিউজ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%