ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পুরাতন বাজারের তেলিপট্টি মোড়ের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত জাহাঙ্গীর আলম চণ্ডীপুর ইউনিয়নের বিষকাড়ি-হরিপুর এলাকার জলিল মাস্টারের পুত্র। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলের দিকে জাহাঙ্গীর মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সাথী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

 

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ৩০ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহযোগিতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরস্পরবিরোধী: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


সহযোগিতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরস্পরবিরোধী: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরস্পরবিরোধী : স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য জরুরি। তিনি মন্তব্য করেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না।

 

দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’ রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনা করার সময় তিনি এসব কথা বলেন।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে সংসদে জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এই বোঝাপড়ার কারণে রবিবার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।

 

পরে বিরোধী দলের উপনেতা জানিয়ে দেন, তিনি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে চান না।

এরপর ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি উল্লেখ করেন, ‘কথা প্রসঙ্গে আমাদের কথা উঠলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আমরা এখন থেকেই জুলাই জাতীয় বাস্তবায়ন শুরু করি। চলুন, আপনি ডেপুটি স্পিকারের একজনের নাম দিন।

 

বর্তমান সংবিধান অনুযায়ী স্পিকার একজন, ডেপুটি স্পিকার একজন। সেই ডেপুটি স্পিকার আমরা বিরোধী দলকেই অফার করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে ততদিন আমরা অপেক্ষা করিনি।’ তবে বিরোধী দল তখন ডেপুটি স্পিকারের পদ নিতে রাজি হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, ‘তখন আমরা ভাবলাম, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে, অর্থাৎ সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী আমরা যাব।

 

আমরা আমাদের উদারতা এবং আমাদের উইলিংনেস জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের আগে থেকেই ব্যক্ত করেছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রসঙ্গে আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি আন্ডার রুলস ২২৬ গঠন করেছি। পাঁচজন সদস্যের জায়গা রাখা হয়েছে বিরোধী দলের জন্য।’

তিনি জানান, সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্বও কমিটিতে রাখা হয়েছে। বিরোধী দল নীতিগতভাবে কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাদের নীতিগত সিদ্ধান্ত হতেই পারে। যদি সংবিধান সংশোধিত না হয়, জুলাই জাতীয় সনদ তো বাস্তবায়িত হলো না। হওয়ার পরে হবে। আমরা কাজ শুরু করেছি, সেই কমিটি গঠিত হয়েছে।’

তিনি জানান, তার সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিটি প্রতিবেদন তৈরি করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তার মধ্যে সংবিধান বিশেষজ্ঞ আছে, সাবেক প্রধান বিচারপতিগণ আছেন, বিচারপতিগণ আছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছেন। এবং প্রেসের বন্ধুরা আছেন, এডিটরস আছেন। জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে যারা কাজ করেছেন, জড়িত, তাদেরকেও আমরা আহ্বান জানাব।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এভাবে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলব। তাদের মতামতের ভিত্তিতে আমরা রিপোর্টটা প্রণয়ন করব।’

পরে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদকে সামনে রেখে, জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের প্রত্যাশা অনুযায়ী, আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী এবং জনপ্রত্যাশা অনুযায়ী আর যাদের সঙ্গে আমরা কথা বলব, তাদের পরামর্শ অনুযায়ী সবকিছু ধারণ করে আমরা একটা সমৃদ্ধ সংবিধান সংশোধনী বিল আনবো।’

বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা সেটা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত রিপোর্ট, বক্তব্য সেই রিপোর্টে থাকবে। আপনাদের বক্তব্য জাতি জানবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দ্বিমত হবেন, ভিন্নমত হবেন এবং কিছু কিছু প্রস্তাবে অবশ্যই একমত হবেন। আমরা তো আরও কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করব এই সংবিধানে। যেগুলো আপনারা দেন বা অন্য পেশার মানুষ দিক, সেটা নতুনত্ব আসতে পারে। সেটা আমরা গ্রহণ করব। আমরা ভেরি ওপেন এই বিষয়ে।’

তিনি বলেন, সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টিও জুলাই জাতীয় সনদের সঙ্গে যুক্ত। তার ভাষ্য, সনদে সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে তা বাস্তবায়নের জন্য আগে সংবিধান সংশোধন প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের সকল দাবি মানতে হবে, তারপরও আমরা আপনাদের এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবো না—এটা সহযোগিতা হলো না। আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন।’

তিনি আরো বলেন, ‘আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব। তখন জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। তার আগ পর্যন্ত বিদ্যমান বিধান অনুসারে আমরা যাই।’

সবশেষে বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইপ্রাসে যাত্রীবাহী ফেরি ডুবে নিহত অন্তত ৭, নিখোঁজ ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


সাইপ্রাসে যাত্রীবাহী ফেরি ডুবে নিহত অন্তত ৭, নিখোঁজ ২৩

উত্তর সাইপ্রাসের উপকূলে ফেরি ডুবির ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, যাত্রী সংখ্যা ছিল ২৬৭ জন। ২৩ জন এখনও নিখোঁজ রয়েছে, এবং ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

দুর্ঘটনাটি ঘটে রবিবার (৩০ আগস্ট) দ্রুতগামী ক্যাটামারান প্যাসেঞ্জার ফেরির উল্টে যাওয়ার ফলে। ব্রিটিশ সংবাদমাধ্যমই তথ্য নিশ্চিত করেছে।বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ফেরি থেকে ২৬৭ জনের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।ফেরিটি কাইরেনিয়া, যা গিরনে নামেও পরিচিত, বন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পড়ে। তুর্কি সাইপ্রাসের প্রধানমন্ত্রী উস্তেল জানিয়েছেন, জাহাজটি উল্টানোর সময় onboard মোট ২৬৭ জন যাত্রী এবং নাবিক ছিলেন।

তুর্কি সাইপ্রাসের পরিবহন মন্ত্রী এরহান আরিকলি আনাদোলু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকৃত যাত্রীদের চিকিৎসার জন্য গিরনে বন্দরে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের জাহাজ ও হেলিকপ্টার নিয়ে জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

 

তুর্কি সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা দলগুলোর দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলের হাসপাতালগুলোকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত রয়েছে। এর উত্তরাঞ্চল স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যা আন্তর্জাতিকভাবে শুধুমাত্র তুরস্ক কর্তৃক স্বীকৃত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৯ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন সেই বেলায়েত শেখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


৫৯ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন সেই বেলায়েত শেখ

বয়স যে উচ্চশিক্ষা অর্জনের পথে কোনো বাধা নয়, তার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন মো. বেলায়েত শেখ। ৫৯ বছর বয়সে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন তিনি। প্রবল ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করা সম্ভব বেলায়েত শেখের গল্প যেন তারই প্রমাণ।

রোববার (৩০ আগস্ট) স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক, সহকারী অধ্যাপক রিফাত সুলতানা জানান, শনিবার (২৯ আগস্ট) ফলাফল ঘোষণা করা হয়। বেলায়েত শেখ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনে ফিরে আসেন বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে লেখাপড়া শুরু করেন বেলায়েত শেখ। এরপর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাস করেন তিনি। পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বেলায়েত শেখ।

২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয় জীবনে বয়সের ব্যবধান, পারিবারিক ও আর্থিক নানা চ্যালেঞ্জ থাকলেও তিনি হাল ছাড়েননি। নিয়মিত পড়াশোনা, ক্লাশ ও পরীক্ষায় অংশ নিয়ে শেষপর্যন্ত অনার্সের গণ্ডি পাড়ি দিতে সক্ষম হয়েছেন।

অনার্স পাসের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের প্রতি আমার আহ্বান—সুযোগ পেলেই আবার পড়াশোনায় ফিরে আসুন।

তার এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

৫৯ বছর বয়সে অনার্স পাসের মাধ্যমে বেলায়েত শেখ শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং বয়সকে জয় করে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যদের জন্যও তৈরি করেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সাংসারিক জীবনে বৃদ্ধা মা, স্ত্রী দুই ছেলে এক কন্যাসন্তান রয়েছে বেলায়েত শেখের। রয়েছে ছেলে এবং মেয়ের ঘরের তিনজন নাতি-নাতনিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%