ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি


ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অপসারণের পাঁয়তারার প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন চত্বরে সংস্কার করে একই স্থানে পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি সংস্কার করে পুনঃস্থাপন, ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল। সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য রাগীব আহসান মুন্না, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা সাহিদুল এনাম পল্লব, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী এবং সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শারমিন সুলতানা প্রমূখ।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

সমাবেশে নেত্রীবৃন্দ বলেন, ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক ও কায়েমি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী জড়িত। মুক্তিযুদ্ধের স্মারক ও ভাস্কর্যের ওপর হামলার ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একই সাথে ভাস্কর্য অপসারণের যৌক্তিকতা হিসেবে সড়ক নিরাপত্তার যে যুক্তি দেওয়া হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য মূল নকশা অনুযায়ী সংস্কার বা পুনর্নির্মাণ করে একই স্থানে পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি মুক্তিযুদ্ধের স্মারক ও স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ)

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি বলেন, 'সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, 'গৌরীপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় গৌরীপুর পাবলিক হলে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ-এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সদস্য আবু হানিফ রাজিব।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার উদ্দিন তালুকদার, উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজাব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান জুয়েল।

এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সোবহান সুলতান, শাহ ওবায়দুল্লাহ সুমন, শাহীন মুন্সী, একে এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি শামছু), উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান আল আমিন, শাহীন আলম তারা, ছাত্রদল নেতা জুনায়েত খান পাঠান সাব্বির, পৌর ছাত্রদল নেতা জাঙ্গীর আলম রক্তিম, কলেজ ছাত্রদল নেতা শাহীন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,র পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা, নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন প্রমুখ।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী করার উপর এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। শেষে নেতাকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ।

এ তথ্য সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা) একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে, প্রজ্ঞাপনটিতে সই করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খন্দকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রফেসর ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণার কাজ করবেন এবং গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সাথে সংশ্লিষ্ট থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তিনি তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে অবহিত করবেন।

এছাড়া, গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে, তাদের কাছে নিজের শিক্ষা বা গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবে এবং গবেষণালব্ধ ফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাবে।

স্বীয় পদে অধিষ্ঠিত থাকা অবস্থায়, প্রফেসর ড. মাহবুব উল্লাহ অন্য কোনো বেতনভুক্ত চাকরি করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন ও শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার জন্য অভিযোগের পরিপ্রেক্ষিতে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে গতকাল ২৫ জুলাই রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন ও শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব কারণে চিকিৎসাসেবার মান ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা রুজু হলে অভিযোগের মাত্রা, দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় নিয়ে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।

এমতাবস্থায় ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিপ্রযুক্তিভিত্তিক শিল্পের সম্প্রসারণে কর্মসংস্থান বৃদ্ধি হবে: ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


কৃষিপ্রযুক্তিভিত্তিক শিল্পের সম্প্রসারণে কর্মসংস্থান বৃদ্ধি হবে: ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

কৃষিপ্রযুক্তিভিত্তিক (অ্যাগ্রো-টেক) শিল্পের সম্প্রসারণ ঘটাতে পারলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন যে, কৃষি গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে কুড়িগ্রামের মতো কৃষি সমৃদ্ধ জেলার আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কৃষির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আব্দুল্লাহ-আল-মামুন পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষির পাশাপাশি কৃষিপ্রযুক্তি খাতে সরকারের বিনিয়োগের সুফল শিক্ষার্থী, গবেষক এবং তরুণ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি কৃষি পর্যটনের সম্ভাবনাকেও কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

পরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি নির্বাচন বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ইউজিসি সদস্য জানান যে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচনে স্বচ্ছতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, কৃষি উৎপাদনে ব্যবহৃত তিন ফসলি বা এক ফসলি জমি অধিগ্রহণ না করে খাস জমিকে অগ্রাধিকার দেওয়া উচিত। একই সঙ্গে তিনি সহজ যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ড. মামুন বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জেলার সব শ্রেণি-পেশার মানুষকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, চলতি বছরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচন চূড়ান্ত করার লক্ষ্যে ইউজিসি কাজ করছে।

সমন্বয় সভার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় উচ্চশিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%