১২:২২ পি.এম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে বিএসএফ এক ভারতীয় নাগরিকসহ মোট পাঁচজন বাংলাদেশিকে পুশইন করেছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করার ঘটনা ঘটে। পরে যখন তারা জীবননগর শহর অঞ্চলে পৌঁছায়, স্থানীয় জনতা তাদের আটক করে এবং পুলিশের কাছে সোপর্দ করে। আটকের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
আটক ব্যক্তিদের মধ্যে বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান উল্লেখযোগ্য।
আরও পড়ুন: সরকারি নির্দেশনা ও হাইকোর্টের আদেশ উপেক্ষার অভিযোগ: মানিকগঞ্জ-টাঙ্গাইলে স্কুল-কলেজের মাঠে মেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
স্থানীয়দের অভিযোগ, পুশইন হওয়ার পর তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তাদের আটক করা হয়। সংবাদ পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কিভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সেটা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেউ ভারতীয় নাগরিক রয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে এবং তিনি ভারতীয় নাগরিক বলছেন। এই বিষয়টি যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত অবগত নন এবং তিনি খোঁজ নিচ্ছেন।
আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন