প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক বাক প্রতিবন্ধী নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযানের মাধ্যমে উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রাম থেকে অভিযুক্ত সাকিব (১৮), ইয়াছিন (১৬) এবং আরমানকে (১৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ এবং ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আর্থিক সহায়তায় সহযোগিতার কথা বলে শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় টমটমচালক সাকিব, আরমান এবং বাদশা ওই প্রতিবন্ধী নারীকে বাড়ি থেকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তারা তাকে সেখানে রেখে দেয়। ঘটনা জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সোমবার (১৭ আগস্ট) রাতে এলাকায় সালিশ বসান।
সালিশে অভিযুক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে গুরুতর এই অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে সালিশের মাধ্যমে সমাধান করার কারণে বিষয়টি পুলিশের নজরে আসে, ফলস্বরূপ মঙ্গলবার ভোরে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে ছাগলনাইয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী মামলা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন