ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মৎস্য খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততায় শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি


মৎস্য খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততায় শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি

মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে বলে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি বলেন, "আমাদের এই অর্জনের পেছনে সরকারের দূরদর্শী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, তরুণ উদ্যোক্তাদের মৎস্য খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে।

রবিবার (১৬ আগস্ট) চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ গ্রেপ্তার

মৎস্য সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে এমপি এনাম বলেন, "ইলিশসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে হলে নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষা করা মানেই আগামী প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।"

তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কৃষি ও মৎস্য খাতকে আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির সদস্যসচিব স্বপন চন্দ্র দেথর।

আলোচনাসভা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: বরগুনায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ১২ হাজার ৫০০ জেলে খাদ্য সহায়তার বাইরে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লটারির মাধ্যমে গণপূর্তের আরও ৪০৯ প্রকৌশলীর বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


লটারির মাধ্যমে গণপূর্তের আরও ৪০৯ প্রকৌশলীর বদলি

গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে লটারির মাধ্যমে। রবিবার সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে। একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কেও বদলি করা হয়েছে। লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম)-কে বদলি-পদায়ন করা হয়েছে। এর পাশাপাশি, উপবিভাগীয় প্রকৌশলীদের লটারির ভিত্তিতে বদলি করা হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম)-কে বদলি-পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজিত লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরাও সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে রাজবাড়ী জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।

এই উপলক্ষে আজ রোববার দুপুরে জেলার প্রশাসক আফরোজা পারভীন এর নেতৃত্বে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। এ সময় বর্ণিল ব্যানার, ফেস্টুন এবং নানা রঙের টি-শার্ট পরিহিত বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র বাজিয়ে এতে অংশগ্রহণ করে।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, বিএনপি নেতা গাজী আহসান হাবীব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী ইউনিটের সহ-সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক, জেলা মৎস্যজীবী সমবায় সমিতির কর্মকর্তাগণ এবং মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে আইনের প্রয়োগের সঙ্গে সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। আমরা আশাবাদী।

সভায় বক্তাগণ বলেন, জাতীয় মৎস্য পক্ষের এই আয়োজন মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সম্ভব।

মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠানকালে জেলার মৎস্যজীবীদের পক্ষ থেকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, মাছের টেকসই উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বাসসকে জানিয়েছেন, চলতি বছরে রাজবাড়ী জেলায় মোট ৩৩ হাজার ২৫২ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। জেলার বার্ষিক মাছ চাহিদা ২৪ হাজার ৮৩৪ মেট্রিক টন। ফলে উৎপাদন চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মাছ উৎপাদিত হয়।

তিনি আরো জানান, গত বছর জেলা তথা ২৯৫ জন জেলেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সেইসঙ্গে ৮ হাজার ৭৬৫ জন জেলেকে ৬৫৯ মেট্রিক টন খাদ্য ও ৪৫০ কেজি রেণু পোনা বিতরণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে পদ্মা নদীতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে জেলায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত; ৩ জন সফল চাষিকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত; ৩ জন সফল চাষিকে সম্মাননা প্রদান

ভোলা, ১৬ আগস্ট, ২০২৬ : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু ব্যাপারী, জেলার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সোহান সরকার।

সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন। আলোচনা শেষে ভোলার সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়া সফল ৩ জনকে মৎস্যক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- রেণু ও পোনা উৎপাদনে অসামান্য অবদান রাখার জন্য রূপালি মৎস্য খামার ও হ্যাচারি মো. আমির হোসেন খাঁন, মৎস্য খাদ্য উৎপাদনে কাজী ফার্ম এবং উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদান রাখার জন্য জেলার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর ভোলা প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে ঝড়ের ৬০ কিমি বেগের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


সাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে ঝড়ের ৬০ কিমি বেগের শঙ্কা

চট্টগ্রামসহ দেশের সাতটি জেলায় আজ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকার মধ্যে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য একটি সতর্কবার্তা প্রদান করেছে। সতর্কবার্তায় জানানো হয় যে, রোববার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। একই সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপূর্ব ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%