ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আকস্মিক পরিদর্শন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রধানমন্ত্রীর


আকস্মিক পরিদর্শন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তিনি এই পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি এবং স্কাউট সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুন: কৃষিমন্ত্রী: নিয়মবহির্ভূত সবকিছুই পরিচ্ছন্নতার আওতায় আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪, কারাদণ্ড ৫ মাদকসেবীর

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী ​(চট্টগ্রাম)

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


জোরারগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪, কারাদণ্ড ৫ মাদকসেবীর

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ চারজন মাদক কারবারি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজন এবং ভ্রাম্যমাণ আদালতের সাজার আওতায় পাঁচ মাদকসেবীসহ সর্বমোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে থানার এসআই মো: আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম জামালপুর এলাকায় রফিক মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিস ইয়াবাসহ মাইনুল ইসলাম সজিব (২৬) ও মাইনুল হাসান রিফাত (২৫)-কে গ্রেফতার করেন।
দ্বিতীয় অভিযানে এসআই মো: আকরামুল হক বারইয়ারহাট পৌরসভার বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন এস.আলম কাউন্টার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (২৬) ও মোঃ পারভেজ হোসেন (২৩)-কে গ্রেফতার করেন।
অপরদিকে, অপরাধ নিবারণকল্পে পরিচালিত অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী হিঙ্গুলী এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৫) এবং করেরহাট বাজার এলাকা থেকে এসআই মো: জিশান আহমেদ পিপিএম-এর নেতৃত্বে মো: রুবেল (৪০)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের-এর পরিচালনায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজন মাদকসেবীকে আটক করে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫২ বছর বয়সে ফের মা হচ্ছেন অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


৫২ বছর বয়সে ফের মা হচ্ছেন অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক

হলিউডের দুইবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পরদিন, ১৫ অক্টোবর নিউইয়র্কে তাকে প্রকাশ্যে দেখা যায়। এ সময় তার বেবি বাম্পের ছবি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশগ্রহণের পর অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় হিলারিকে। তার পরনে ছিল হাতাকাটা টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস এবং রঙিন বোনা কার্ডিগান। লাল ব্যাগ এবং গাঢ় নীল রঙের হিল জুতা তার সাজে ভিন্ন মাত্রা যুক্ত করেছে।

এর আগের দিন, ১৪ অক্টোবর, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তৃতীয়বার মা হওয়ার খবর জানান অভিনেত্রী। ভিডিওতে তার স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা যায়। চারজনের শরীরেই ছিল জ্বলজ্বলে রঙিন কাঠি। তারা অন্ধকারে নাচতে নাচতে নতুন অতিথির আগমন উদ্‌যাপন করেন। এ সময় হিলারির পেটেও ছোট নিয়ন কাঠি দিয়ে তৈরি করা হয়েছিল মানুষের অবয়ব।

ভিডিওটির ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লেখেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’

তৃতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত হিলারি। পিপল সাময়িকীকে তিনি জানান, ‘অন্য সবার মতো আমিও জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা। পরীক্ষা করিয়ে জানতে পারলাম, আমি গর্ভবতী। আমি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

২০১৮ সালে উদ্যোক্তা ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন হিলারি। বিয়ের পাঁচ বছর পর, ২০২৩ সালে তাদের ঘরে জন্ম নেয় যমজ সন্তান আয়া ও ওম। এবার সেই পরিবারে আসছে নতুন সদস্য।

এর আগে চল্লিশের শেষ দিকে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। ২০২৫ সালে উইমেনস হেলথ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আরো আগে সন্তান নেওয়ার সুযোগ হলে হয়তো সে পথেই হাঁটতেন। তবে ৪৭ বছর বয়সে প্রথমবার মা হওয়ার সময়টিকে জীবনের বিশেষ এক অধ্যায় হিসেবেই দেখেন তিনি।

হিলারি বলেন, ‘আমি সক্রিয়ভাবে ৪৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করিনি। তবে জীবনের অনেক কিছু এক জায়গায় এসে মিলেছিল তখন। নানা কারণে সেটিই ছিল সঠিক সময়।’

সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। তার মতে, চল্লিশের শুরুর দিকে মা হলে হয়তো এখনকার মতো ধৈর্যশীল ও সন্তানদের মনোজগৎ বোঝার প্রতি আগ্রহী অভিভাবক হয়ে উঠতে পারতেন না। সন্তানদের চিন্তাভাবনা, তাদের আচরণের পেছনের কারণ এবং তারা কীভাবে পৃথিবীকে দেখে—এসব বুঝতে এখন তার বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘বয়েজ ডোন্ট ক্রাই’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন হিলারি সোয়াঙ্ক। অভিনয়ের পাশাপাশি এবার তিন সন্তানের মা হিসেবে নতুন এক অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, ফেসবুকে জানালেন ‘নো নো নো’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, ফেসবুকে জানালেন ‘নো নো নো’

প্রাক্তন সঙ্গীকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতিবছর ১৭ অক্টোবর পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’। তবে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে নিজের অনীহার কথা মজার ছলেই প্রকাশ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন উপলক্ষে প্রকাশিত একটি সংবাদ পরীমনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কিন্তু তিনি বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য না করে রাগের প্রতীক জুড়ে দিয়ে লেখেন, ‘নো নো নো নো নোওওও…’। এই প্রতিক্রিয়া ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

অভিনেত্রী ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে রাজি নন, সে সম্পর্কে কিছু জানাননি। ফলে তাঁর মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তিনি অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে।

বর্তমানে পরীমনি সন্তানদের নিয়েই সময় কাটাচ্ছেন। যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা রয়েছে, প্রাক্তনকে ক্ষমা করার প্রসঙ্গে তাঁর এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না: এমপি জসিম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না: এমপি জসিম উদ্দিন

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, উত্তর সাতকানিয়ার জনগণ অত্যন্ত নিরীহ এবং অবহেলিত। কেরানিহাট, যেখানে অসহায় ও দরিদ্র মানুষের জীবিকার অন্যতম অবলম্বন হিসেবে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, হকার এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করেন, সেখানে কোনোভাবে চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। তিনি সতর্ক করেছেন যে, যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার রাতে কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উচ্ছেদ অভিযান-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন।

এমপি জসিম উদ্দিন আহমেদ আরও বলেন, কেরানিহাট দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। পর্যটন নগরী কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবানে যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ, যার কারণে প্রতিদিন এখানে বিপুলসংখ্যক যানবাহন ও মানুষের সমাগম ঘটে। অবৈধ স্থাপনা এবং ফুটপাত ও সড়ক দখলের কারণে দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হচ্ছে, যা ব্যবসায়ী, পথচারী, যাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কেরানিহাটকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে জনস্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে প্রশাসন, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কামরুল হাসান তালুকদার, কেওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন হিরু, ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর, যুবদল নেতা সোলেমান বাবুল, ব্যবসায়ী নেতা মহিউদ্দিন, মোরশেদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা ফৌজুল কবির রুবেল এবং বিএনপি নেতা মোস্তফা কামাল রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন সমিতি ও হকার নেতারা।

এমএইচ

ছবির ক্যাপশন:

বক্তব্য রাখছেন আলহাজ জসিম উদ্দিন আহমেদ এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%