১২:৩৯ পি.এম
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় ২০২৪ সালে সার্ফিং করতে গিয়ে খুন হন অস্ট্রেলিয়ার দুই ভাই এবং তাদের এক মার্কিন বন্ধু। দেশটির এক বিচারক তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার এই রায় প্রদান করা হয় বলে বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর এক সপ্তাহ আগে তিনজনকে হত্যা এবং আরও কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এই মাসের শুরুতে মেক্সিকোর স্থানীয় বিচারক তিন মেক্সিকান নাগরিক—জেসুস জেরার্ডো গার্সিয়া (ওরফে ‘এল কেকাস’), ইরাইনেও ফ্রান্সিসকো এবং অ্যাঞ্জেল জেসুসকে এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করেন। তাদের বিরুদ্ধে হত্যা, গুরুতর চুরি, সহিংসতার মাধ্যমে ছিনতাই এবং সহিংসতার মাধ্যমে গাড়ি চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে।
নিহত দুই অস্ট্রেলীয় ভাই হলেন জেক রবিনসন ও ক্যালাম রবিনসন। তাদের মার্কিন বন্ধু ছিলেন জ্যাক কার্টার রোড। ২০২৪ সালে সার্ফিং করতে মেক্সিকোতে গিয়ে তারা হত্যাকাণ্ডের শিকার হন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সফটওয়্যার কারসাজিতে ৫.৩৮ লাখ ভোটার বাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন