১২:৪২ পি.এম
ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্যা মারান বিয়ের পরিকল্পনা করছেন। তাদের বিয়ের অনুষ্ঠান আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে, বিয়ের নির্দিষ্ট তারিখ এবং স্থান এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভারতীয় চেন্নাইয়ে ২১ নভেম্বর তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে সংবর্ধনার তারিখ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান এবং তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তাদের বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর পোস্টে অনিরুদ্ধ ও কাব্যার সংবর্ধনার কথা প্রকাশিত হওয়ার পর তাদের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে, অনিরুদ্ধ এবং কাব্যা নিজেদের পক্ষ থেকে এখনও বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
আরও পড়ুন: এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল
দীর্ঘদিন ধরে চলছিল গুঞ্জন
অনিরুদ্ধ ও কাব্যার সম্পর্ক নিয়ে ২০২৫ সাল থেকে গুঞ্জন শুরু হয়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্টে দাবি করা হয়েছিল যে, তারা সম্পর্কে রয়েছেন এবং দুই পরিবার বিয়ের বিষয়ে আলোচনা করছে।
তখন অনিরুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তিনি মজার ছলে লিখেছিলেন, ‘বিয়ে? হা হা! শান্ত হন সবাই, দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।’
তবে, তাদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে আলোচনা অব্যাহত থাকে। ২০২৬ সালের জুনে অনিরুদ্ধের চাচা অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, তাকে বলা হয়েছে অনিরুদ্ধের বিয়ে নিশ্চিত।
আরও পড়ুন: রাঘব ও রেমো ডিসুজার নতুন ছবি ‘এনি বডি ক্যান ড্রিম’ এর শুটিং শুরু
কে এই কাব্যা মারান?
কাব্যা মারান ভারতের ব্যবসায়ী কালানিথি মারানের কন্যা। কালানিথি মারান সান গ্রুপের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানের সঙ্গে টেলিভিশন, গণমাধ্যম এবং বিনোদন ব্যবসা জড়িত। কাব্যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিত।
অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দর তামিল চলচ্চিত্রের একজন পরিচিত সংগীত পরিচালক এবং সুরকার। দক্ষিণী সিনেমার একাধিক জনপ্রিয় গানে সংগীত পরিচালনার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন।
দীর্ঘদিনের গুঞ্জনের পর কাব্যার পরিবারের পক্ষ থেকে সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশিত হয়েছে। তবে, বিয়ের অন্যান্য আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন: হানি সিংকে অশালীন মন্তব্যের অভিযোগে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন