০৯:১৯ পি.এম
'রোগ প্রতিরোধের চেয়ে প্রতিকারই উত্তম' এই স্লোগানে মানবদেহের সুস্থতা এবং ক্যানসারসহ নানা ধরনের রোগ থেকে দেহকে মুক্ত রাখতে খাদ্যাভ্যাসে সচেতনতা বাড়াতে নেত্রকোনায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার এলাকায় আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) তিনদিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করে।
বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ উন নাহারের তত্ত্বাবধানে নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ প্রশিক্ষণ প্রদান করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্যসহ সুস্বাস্থ্য ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
এতে শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ অধিদফতরের উপসহকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক, সমাজসেবা, যুব উন্নয়ন, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ দুই ভাগে ৩০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
প্রশিক্ষণে শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্যাভ্যাস করার আহ্বান জানান প্রশিক্ষকগণ।
প্রশিক্ষকরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকলে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। তবে টানা তিনদিন অনিরাপদ খাদ্য গ্রহণে কিডনি জটিলতাসহ নানা ধরনের রোগের সূত্রপাত হতে পারে বলেও হুঁশিয়ার করেন তারা।
আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন