০৭:৩৩ পি.এম
ফেনীতে ৩২টি দল নিয়ে শুরু হয়েছে ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। সোমবার দিনব্যাপী প্রথম রাউন্ডের খেলাগুলো ফেনীর খেলিও টার্ফে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফেনীর বিভিন্ন এলাকার ৩২টি দল।
সোমবার সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার।
ওসমান গনী রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এর জুনিয়র সহ সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি মতিউর রহমান সোহেল, ব্যাবসায়ী - সংগঠক নাসিম আনোয়ার জাকি ,ছাত্রনেতা মজুমদার রশিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আজগর আলী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক নূরনবী হাসান, নুর করিম মুন্না, আবদুল কাইয়ুম সোহাগ।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন সজিব, জহিরুল ইসলাম পিয়াস, দিদারুল ইসলামসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা।
দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার রাত ৯টায়। জমজমাট এই ফুটসাল আসরের ফাইনাল ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন