০৪:৫৪ পি.এম
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানী ঢাকার ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই সমস্ত মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি, ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৮টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭টি বাস, ৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।
এছাড়াও, অভিযানের সময় মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন