০৪:০৪ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ একটি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এই নবীনবরণ শনিবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, "উচ্চশিক্ষায় এ বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক। বহু দক্ষ ও মেধাবী শিক্ষার্থী এখান থেকে তৈরি হয়েছে। এখনও হচ্ছে।" তিনি আরও বলেন, "দীর্ঘ পরিশ্রম করে তোমরা এই অঙ্গণে এসেছো। তোমাদের সৃজনশীল চিন্তা ও দক্ষতা জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আমরা প্রত্যাশা করি।" তিনি বিশ্ববিদ্যালয়ের সংকট ও প্রতিবন্ধকতা নিরসনের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং বলেন, "দক্ষ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের লক্ষ্য।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম নবীনদের স্বাগত জানিয়ে বলেন, "তোমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমাদের সফলতা এই বিশ্ববিদ্যালয়ের সফলতা।" তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদেরই বিশ্ব দরবারে এই ক্যাম্পাসের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। তোমাদের যা চাওয়া ও প্রয়োজন সেটা বিশ্ববিদ্যালয় পূরণ করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।"
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আব্দুল আলিম ও অধ্যাপক মামুনুর রশীদ, প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ সকল বিভাগের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন