প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অবশেষে দল থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের বাইরে চলে গেছেন। যদিও এটি অপ্রত্যাশিত ছিল, তবুও এমন ঘটনা ঘটেছে।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক নির্বাচকদের এই সিদ্ধান্তের ব্যাপারে এতদিন কিছু বলেননি। অবশেষে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন সূর্য। তিনি উল্লেখ করেছেন যে ব্যাট হাতে দীর্ঘ সময় ধরে অফফর্মে ছিলেন। তবে প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ জয়ের পর এবং গত দুই বছরে একটিও সিরিজ না হারার পর কেন তাঁকে বাদ দেওয়া হলো।
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার দু-তিন দিন আগে নির্বাচক কমিটি সূর্যকুমার যাদবকে ফোন করেছিলেন। বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার দু’-তিন দিন আগে ওরা (নির্বাচক কমিটি) আমাকে ফোন করেছিলেন। বলেছিল, এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি কোনও প্রতিক্রিয়া দেখাইনি।
কারণ, এটা আমার দোষ নয়। নিশ্চয়ই দলের জন্য ভালো বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওরা।’
প্রথমে কিছু না বললেও পরে সূর্যকুমার জানান, বিষয়টি নিয়ে মানসিকভাবে সমস্যায় পড়েছিলেন। কারণ, তাঁর নেতৃত্বে ভারত গত দুই বছরে একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেনি, বরং বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছিল।
সূর্য স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দু’বছরে একটাও সিরিজ হারেনি দল। বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছে। তাই স্বাভাবিকভাবেই আপনি চাইবেন কিছু পাল্টাবে না। যখন সবকিছু ভালো চলছে, তখন কেন পরিবর্তন? পরিবর্তনের কারণ কী? এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল।’
এই সময়টা তাঁর জন্য সহজ ছিল না বলেও জানান সূর্য।
তবে শ্রেয়স আইয়ারের প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। বরং, সতীর্থের প্রতি সম্মান রেখে নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন