ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা


সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত উক্ত অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সাথে গুরুতর ত্রুটির কারণে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

ভ্রাম্যমাণ আদালত জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে রয়েল স্পেশালিস্ট হাসপাতাল এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, উভয় প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তা নবায়ন করা হয়নি। এছাড়া মেডিকেল বর্জ্য যথাযথভাবে অপসারণ না করে অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছিল। প্যাথলজি ল্যাবেও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি, যা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এসব অনিয়মের দায়ে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়েই জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গুরুতর অনিয়ম শনাক্ত হওয়ায় সেটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, "জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে চলবে।" অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা বিশেষ নির্দেশনা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা বিশেষ নির্দেশনা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

রাজধানী ঢাকা সহ সারাদেশে পুলিশ ব্যবহৃত যানবাহনগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসমেত নানা ধরনের যানবাহনের ওপর হামলা চালাতে পারে, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্ত ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদরদপ্তরের একটি জরুরি বার্তা থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এই জরুরি বার্তাতে বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা করা যাবে না। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্ক করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এতে সরাসরি ঘোষণা করা হয়েছে, ডিউটি চলাকালীন যদি কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হয় তবে সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যরা যাতে সার্বক্ষণিক নজরদারিতে থাকে তা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। এর অর্থ হলো, আনঅ্যাটেনডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখা যাবে না এবং এটি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, ডিউটি শেষে থানাসমূহ, পুলিশলাইনস, অফিস কম্পাউন্ড বা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল দেওয়া, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চিহ্নিত করার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে, দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা এবং ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে উৎসবের আমেজ: ব্যাচ-৯৬-এর ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রাণের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


কুড়িগ্রামে উৎসবের আমেজ: ব্যাচ-৯৬-এর ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রাণের উচ্ছ্বাস

"বন্ধুত্ব কোনো দিনের নয়, নয় কোনো ক্ষণ, সুতোর টানে বাঁধা থাকে আজীবনের বন্ধন" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সম্প্রীতি, সৌহার্দ্য ও দেশীয় সংস্কৃতির আবহে এসএসসি ব্যাচ-৯৬ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬"।

শনিবার সন্ধ্যায় জেলা শহরের খলিলগঞ্জ এলাকায় উৎসর্গ নার্সিং সেন্টারের প্রথম তলায় একটি মনোরম মিলনায়তনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এখানে ব্যাচ-৯৬ এর সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর দেশীয় মৌসুমি নানা ফলের সমাহারে বর্ণিল ফল উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৬ এর ডা: মাঈনুদ্দীন আহমেদ, যিনি বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন, লিভার ও গ্যাস্ট্রলোজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. নজরুল ইসলাম খান এবং হারিছুল বারি রনি। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৬ এর আয়োজক কমিটির আহবায়ক আমিনুুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাস্টার, আইয়ুব আলী, শাহিন আহমেদ আপেল, এড. শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব খোরশেদ আলম এবং সদস্য রুহুল আমিন। এ সহযোগিতায় ছিলেন, মামুন মোল্লা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, ব্যাচভিত্তিক এমন আয়োজন শুধু পুরোনো বন্ধুদের মিলনমেলা নয়, বরং এটি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার একটি কার্যকর উদ্যোগও বটে। পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করতেই এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে ব্যাচ-৯৬ এর সদস্যরা সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এক ছাদের নিচে বন্ধুদের মিলিত হওয়া, স্মৃতিচারণ, মেল বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ফল ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাচ-৯৬ সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দ-উচ্ছ্বাস, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না: তুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না: তুলি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না এবং প্রতিটি গুম-হত্যার বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের চরম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস দেশের মানুষ কখনো ভুলবে না। এই নতুন বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য দেন। সেখানে বিএমপি সানজিদা ইসলাম তুলি বলেন, বিগত ২৪-এর জুলাই থেকে আজ পর্যন্ত আমরা একদিনের জন্যও জুলাইকে ভুলিনি। এই আন্দোলন আমাদের মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে।

বর্তমান সরকারের শিক্ষাবান্ধব উদ্যোগের ব্যপারে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার স্বৈরাচারের সময় অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে চরম কষ্ট দেওয়া হয়েছে। সব হারিয়েও প্রধানমন্ত্রী আজ দেশবাসীকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রেখেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রসারিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে যাতে তারা চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশকে সমৃদ্ধ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর অধিকার নিশ্চিত করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


নারীর অধিকার নিশ্চিত করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

নারীর অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলভিত্তিক আন্দোলন আরও শক্তিশালী করা প্রয়োজন। নিরাপদ জনপরিসর নিশ্চিত করা এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা।

শনিবার বরিশালে অনুষ্ঠিত ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ বিভাগীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এই সম্মেলনটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং বরিশাল বিভাগের ছয় জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ নারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীসহ প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তৃণমূল এবং নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীপক্ষের প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন নাহার। এ সময় নারীপক্ষের সদস্য সামিয়া আফরিন, দূর্বার নেটওয়ার্কের সদস্য এবং শুভ’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৫১টি সুপারিশ নিয়ে আলচনা করা হয়। এর মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়, বাল্যবিবাহ নিরোধ কমিটিকে সক্রিয় করা, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল এবং শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা এবং বাস টার্মিনালসহ অন্যান্য জনপরিসরে নারীর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

নারীপক্ষের নেতারা বলেন, সম্মেলনে গৃহীত সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী অধিকার আন্দোলনকে আরও বিস্তৃত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%