ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বড়পোখরা জামে মসজিদে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের টিউবওয়েল উপহার


বড়পোখরা জামে মসজিদে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের টিউবওয়েল উপহার

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ৩ নম্বর ধনতলা ইউনিয়নের বড়পোখরা জামে মসজিদে টিউবওয়েল উপহার দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখা। ফাউন্ডেশনের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় মসজিদের মুসল্লিদের পানির সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে টিউবওয়েলটি হস্তান্তর করা হয়। এ সময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখার আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান, সদস্য সচিব রাসেল রানা মেহেদী এবং মোঃ তোফাজুল ইসলাম মুন্নাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্থানীয়রা জানান, মসজিদে মুসল্লিদের অজুসহ দৈনন্দিন ব্যবহারের জন্য পানির প্রয়োজন ছিল। টিউবওয়েল স্থাপনের ফলে মসজিদে আগত মুসল্লিদের পানির সংকট অনেকটাই দূর হবে। সামাজিক ও মানবিক উদ্যোগ হিসেবে ফাউন্ডেশনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন তারা।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ কার্যক্রমে যারা আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাদের জন্য দোয়া কামনা করে বলা হয়, আল্লাহ তাআলা যেন তাদের দান ও সহযোগিতা কবুল করেন, রিজিকে বরকত দান করেন এবং এ মহৎ কাজকে সদকায়ে জারিয়ার উসিলা হিসেবে কবুল করেন। একই সঙ্গে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সকল সদস্যকে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় মধ্যোরাতে ২ নারীসহ ৪ জনকে ১ কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


কলাপাড়ায় মধ্যোরাতে ২ নারীসহ ৪ জনকে ১ কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করলো পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায়  ১ কেজি গাঁজা এবং ২০২  পিচ  ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে  কলাপাড়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলো : রুনা বেগম(৪৫), মোসা: মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো: রাজিব আকন (৩০)। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪ টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলো। 
 
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে পরে এদের আদালতে সোপর্দ করা হবে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


রহনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাগলপুর দক্ষিণপুকুর গ্রামের গাদাযুক্ত ও চলাচলের অযোগ্য কাঁচা রাস্তাটি নিজ উদ্যোগে ইট ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন আসন্ন রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোঃ ইসমাইল হোসেন।

গতকাল (১০ সেপ্টেম্বর) তিনি সরজমিনে উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে এ সংস্কার কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও কর্দমাক্ত এই পথটি দিয়ে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তার এ বেহাল দশা দূর করতে ইসমাইল হোসেন ব্যক্তিগত উদ্যোগে ইট এনে রাস্তাটিতে ছড়িয়ে দেন, যার ফলে রাস্তাটি পুনরায় সচল ও সুগম হয়।

এ বিষয়ে মোঃ ইসমাইল হোসেন জানান, দল, মত, ধর্ম কিংবা বর্ণ নির্বিশেষে গণমানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। অবহেলিত এলাকাবাসীর দৈনন্দিন জীবনের কষ্ট লাঘব করতেই তিনি ধারাবাহিকভাবে এ ধরণের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।

রাস্তা সংস্কারের পর স্থানীয় এলাকাবাসী ইসমাইল হোসেনের এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন। দুর্ভোগ নিরসনে তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী আগামী নির্বাচনেও তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে ২ জনই চট্রগ্রাম বিভাগের। এরমধ্যে একজন চট্রগ্রাম ও অন্যজন নোয়াখালীর। আর একজন শিশুর ঢাকায় মৃত্যু হয়েছে। 

হালনাগাদ প্রতিবেদন আরও বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে।

এছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তবে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে প্রতারক মাসুদুর রহমান আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে প্রতারক মাসুদুর রহমান আটক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পিএস পরিচয় দিয়ে জালিয়াতির চেষ্টা করা এক ব্যক্তিকে আটক করেছেন। আটক হওয়া মাসুদুর রহমান (৩৪) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে গত দুই দিন ধরে একটি ফাইলে স্বাক্ষরের জন্য এক প্রশাসনিক কর্মকর্তাকে চাপ দিয়ে আসছিল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আনসার সদস্যরা তাকে আটক করেন। বাহিনীটির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসুদুর রহমান ওই কর্মকর্তার পিএসকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’

এ ঘটনার সময় সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন এবং তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মুখোমুখি হন। তার পরিচয় ও সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কথাবার্তায় অসঙ্গতি ও প্রতারণার প্রমাণ মেলে। পরে আনসার সদস্যরা তাকে আটক করে বনানী থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রতারককে তাদের নিকট হস্তান্তর করা হয়। আনসার বাহিনীর পিসি মোঃ সাহাবউদ্দীনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%