প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:১০ এম || প্রকাশের তারিখঃ ১১ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৫:২৮ পি.এম
কলাপাড়ায় মধ্যোরাতে ২ নারীসহ ৪ জনকে ১ কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করলো পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো : রুনা বেগম(৪৫), মোসা: মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো: রাজিব আকন (৩০)। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪ টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলো।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে পরে এদের আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"