১২:৫১ পি.এম
আগামীকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট। সমাবেশটি অনুষ্ঠিত হবে গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে। এই কারণে সমাবেশের ডাক দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে।
আজ সোমবার, জোটের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে।
সমাবেশের বিষয়ে হামিদুর রহমান জানান, জামায়াত আমিরসহ জোটের দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। একই দাবি নিয়ে ৪ জুলাই জেলা শহরে একটি বিক্ষোভ সমাবেশ মিছিল করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুক্রবার শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন