ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপির আগে কেউ করত: নুরুল ইসলাম মনি


লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপির আগে কেউ করত: নুরুল ইসলাম মনি

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, যদি লং মার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তাহলে বিএনপিই প্রথমে লং মার্চ করত। তিনি বলেন, সরকার দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ বুধবার দুপুরে বরগুনার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বরগুনা-২ আসনের এই সংসদ সদস্য আট দিনের সফরে বরগুনায় উপস্থিত হয়েছেন।

নুরুল ইসলাম মনি তারেক রহমানের নেতৃত্ব ও দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জাতীয় সংসদে একটি বিশেষ সভায় তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে চলা এবং তাদের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: শাহে আলম

দলের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, এসব কর্মকাণ্ডের জন্য কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চিফ হুইপ তারেক রহমানের নেতৃত্বকে দেশের জন্য সৌভাগ্য হিসেবে অভিহিত করে বলেন, ভাগ্য বাংলাদেশের যে তারেক রহমানের মতো একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার ভাষ্য, বর্তমান নেতৃত্বের সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে দেশ আরো ভালোভাবে পরিচালিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে গণশুনানিতে জেলা প্রশাসক মমতাময়ী মায়ের মতো শিশুকে কোলে নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


শেরপুরে গণশুনানিতে জেলা প্রশাসক মমতাময়ী মায়ের মতো শিশুকে কোলে নিলেন

শেরপুরে গণশুনানিতে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন শিশুকে কোলে তুলে নেন, যিনি মমতাময়ী মায়ের মতো।

গণশুনানীতে অংশগ্রহণকারী মা হারা ছোট্ট আব্দুল্লাহকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তার জন্য পোশাক ক্রয় করা হয়। জেলা প্রশাসক জানান, মাতৃহারা আব্দুল্লাহর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য জেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি পরিচালনা করেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা-সংক্রান্ত বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

গণশুনানিতে মোট ১৮০ জন সেবাপ্রার্থীর মধ্যে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ১৫১ জনকে আর্থিক সাহায্য, ২ জনকে হুইলচেয়ার, ৫ জনকে ওষুধ, এবং একজন শিশুকে পরিধানের বস্ত্র প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তার জন্য ১টি, ঘরের জন্য ৪টি, ভিজিডি কার্ডের জন্য ৩টি, প্রতিবন্ধী ব্যক্তির সহায়তা-সংক্রান্ত ১টি, ঢেউটিনের জন্য ০৪ টি এবং ভূমিসহ অন্যান্য বিষয়ে ৫টি আবেদন ও অভিযোগ জমা পড়ে। উত্থাপিত সমস্যাগুলোর যথাযথ সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সেবাপ্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ এবং উপযোগিতা অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন দৈনিক ইনকিলাবকে জানান, "জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিক সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশ্বরিয়া রাইয়ের ইনস্টাগ্রামে দেড় কোটি ফলোয়ার, ফলো করেন শুধু অভিষেককে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ঐশ্বরিয়া রাইয়ের ইনস্টাগ্রামে দেড় কোটি ফলোয়ার, ফলো করেন শুধু অভিষেককে

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য, অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। তবে, কি জানেন, এই অভিনেত্রী নিজে শুধুমাত্র একজনকেই অনুসরণ করেন?

তিনি আর কেউ নন, ঐশ্বরিয়ার স্বামী এবং বলিউডের অভিনেতা অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার অনুসরণ করা ব্যক্তিদের তালিকায় শুধুমাত্র অভিষেকই রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঐশ্বরিয়া। নিজের কাজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, ফ্যাশন এবং পরিবারের বিশেষ মুহূর্তের ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে অন্যদের অনুসরণ করার ক্ষেত্রে তিনি বেশ সংযত।

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল, ইনস্টাগ্রামে একমাত্র অভিষেক বচ্চনকেই অনুসরণ করেন ঐশ্বরিয়া।

গত কয়েক বছর ধরে ঐশ্বরিয়া এবং অভিষেকের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার একমাত্র অ্যাকাউন্ট অনুসরণ করার বিষয়টি নতুন করে নজর কেড়েছে।

তবে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনার বিষয়ে ঐশ্বরিয়া বা অভিষেক—কেউই প্রকাশ্যে বিচ্ছেদের ঘোষণা দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসমা হত্যাকাণ্ড: ৬০ দিন পর রহস্য খুলে দিলো নাকফুল-কাপড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


আসমা হত্যাকাণ্ড: ৬০ দিন পর রহস্য খুলে দিলো নাকফুল-কাপড়

দীর্ঘ ৬০ দিন ছায়া তদন্তের পর পুলিশ চাঞ্চল্যকর আসমা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে। ক্লু-লেস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন, ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮), গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে আসমার চা দোকানে যাতায়াত করতেন। বিভিন্ন সময় তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেনও হয়েছে। পূর্ব পরিচয়ের ভিত্তিতে তারা আসমাকে মোংলা থেকে দাকোপে ডেকে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর হত্যা করে নদীতে তার মরদেহ ফেলে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তেমন কোনো আলামত ছিল না। তবুও সূক্ষ্ম তদন্ত চালানো হয়। এক পর্যায়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুই আসামির অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত আসমার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চা বিক্রেতা আসমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আসমা বেগম (৩৯) দুই সন্তানের জননী এবং তার বাড়ি মোংলার মালগাজী এলাকায়। তিনি ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। ১৪ আগস্ট দিবাগত রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন আসমা। কোথাও তার সন্ধান না পেয়ে ১৬ আগস্ট মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

পরে, ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ওই সময় মরদেহটির পরিচয় শনাক্ত না হলেও; আলামত হিসেবে নাকফুল ও পরিধেয় কাপড়ের ছবি সংরক্ষণ করা হয়।

নৌ পুলিশের সংরক্ষিত ছবি-তথ্যের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে মোংলা থানা পুলিশ। নিখোঁজ আসমার বাসায় তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত কাপড়ের সঙ্গে অর্ধগলিত মরদেহের কাপড়ের সাদৃশ্য খুঁজে পায় তদন্ত দল। এছাড়া, বিশেষ ধরনের নাকফুলের ছবি দেখানোর পর উপস্থিত স্বজনরা মরদেহটি চা বিক্রেতা আসমার বলে নিশ্চিত করে।

নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর কল ডিটেলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ এবং নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রথমে ধরা পড়ে ইকরামুল। পরে, তার দেওয়া তথ্যে ধরা পড়েন মীর আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে খুদ্দামুল কোরআনের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


পঞ্চগড়ে খুদ্দামুল কোরআনের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ

খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর মাঠে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে ৮০টি মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বখতিয়ার হোসেন সরদার।

কোরআনের সবক গ্রহণ করা শিশুরা সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রতি দিন ভোরে মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাহিম জানায়, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক আব্দুল্লাহ মন্তব্য করেন, ‘স্কুলের পড়ার পাশাপাশি সন্তান কোরআন শিখছে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেলে ওরা সঠিক পথে বড় হবে। এমন চর্চা কোমলমতি শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার বলেন, ‘শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক বুনিয়াদ গড়ে তুলতে পারলে জীবনের শুরুতেই ইতিবাচক পরিবর্তন আসবে। এটি আগামী প্রজন্মকে মাদকের ছোবল ও সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।’

বোর্ডের সূত্র মতে, খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালনায় ‘সুবাহী মক্তব’ সারাদেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার মক্তব চালু রয়েছে। ১৯৯৬ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিবছর লাখ লাখ ছেলে-মেয়ে এসব মক্তব থেকে কোরআন শিক্ষা নিয়ে আসছে। চলতি বছরে ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এসব মক্তবে পড়াশোনা করছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার ছেলে-মেয়ে আম্মাপারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অক্টোবর মাসজুড়ে সারাদেশে একযোগে কুরআন সবক অনুষ্ঠান চলমান রয়েছে। বরিশালের এই আয়োজন সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%