০৫:৩১ পি.এম
রাতভর পাল্টাপাল্টি হামলার কারণে উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেন।
দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া। সেখানে ইউক্রেনীয় বিমানবাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলেও জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হচ্ছে, একটি বিমান রানওয়ের পাশে ছিল আর অন্যটি বাঙ্কারের ভেতরে জ্বালানি নেয়ার সময় হামলার শিকার হয়েছে। হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া বলেছে, লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা গেছে। এছাড়া, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাদের ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান-বারিকাদি শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। স্থাপনাটিতে রাশিয়া কামান ব্যবস্থা এবং ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিশেষ সামরিক সরঞ্জাম তৈরি করছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
এছাড়া, রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতেই জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানায় কিয়েভ।
ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়তে থাকায় নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে তিনি বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়ার সীমান্তের অখণ্ডতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
একইসঙ্গে রুশ ভূখণ্ড ও অবকাঠামোর ওপর হামলাসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া সফল হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন