ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে পানির অপচয় ও মশার প্রজননের ঝুঁকি


কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে পানির অপচয় ও মশার প্রজননের ঝুঁকি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে অবস্থিত এই পানির ট্যাংক থেকে অনবরত ঝরনার মতো পানি গড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে পানি পড়ায় দেয়ালে শ্যাওলা জমে গেছে এবং নিচে জমে থাকছে পানি।

বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় জমে থাকা এই পানি থেকে মশার লার্ভা ও নতুন করে মশার বংশবিস্তার ঘটার বড় আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি প্রতিদিন বিপুল পরিমাণ মূল্যবান পানিও এভাবে অপচয় হচ্ছে।

একটি জনগুরুত্বপূর্ণ ও প্রশাসনিক প্রাণকেন্দ্রের পাশে এমন পরিস্থিতি কাম্য নয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও পানির অপচয় রোধে দ্রুত ট্যাংক বা সংযোগ লাইন মেরামতের এবং নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন: গোপালগঞ্জের নাম পাল্টে বেগম জিয়ার নামে বেগমগঞ্জ জেলা এখন জরুরী কি?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনা বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


বরগুনা বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

বরগুনার বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতিও রয়েছেন। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকায় সাবেক ছাত্রদল নেতা মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাটি নিয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের সাবেক দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে আটক দুজন বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা আগের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন।

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল জানান, দুটি রাজনৈতিক সংগঠনের চারজনকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা জানান, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের মধ্যে আগের মামলার আসামিও রয়েছেন বলে জানান তিনি।

পুলিশের এ অভিযান ও আটকের ঘটনায় বেতাগীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনের হামলায় মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনের হামলায় মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন আঘাত হেনেছে, যেখানে তিনজন আরোহী ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অবরোধ করে রেখেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানির গুরুত্বপূর্ণ নৌবন্দর ঘিরে পাল্টা অবরোধ কার্যকর করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কাছে মাছ ধরার নৌকাটিতে মার্কিন ড্রোনের আঘাতের পর উদ্ধারকারীরা নৌকার মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

এই ঘটনায় নৌকাটিতে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। গত জুন মাসে একটি সমঝোতা স্মরকের পর স্থায়ী যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হলেও বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে।

ইরান জানিয়েছে, যদি ওয়াশিংটন শর্ত মেনে নেয়, তবে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব। এই শর্তের মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের আরোপিত নৌঅবরোধ তুলে নেয়া।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের নাম পাল্টে বেগম জিয়ার নামে বেগমগঞ্জ জেলা এখন জরুরী কি?

আন্তর্জাতিক ডেস্ক

এম এ সাঈদ

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


গোপালগঞ্জের নাম পাল্টে বেগম জিয়ার নামে বেগমগঞ্জ জেলা এখন জরুরী কি?

বাকশালী, স্বৈরাচারী রাজনৈতিক দলের উত্তরাধিকার, একনায়কতন্ত্রের স্মৃতি, ফ্যাসিবাদের আঁতুড় ঘর এবং গোপালগঞ্জের সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির মুখে একটি ঐতিহাসিক নাম পরিবর্তনের দাবি একটি সময়ের দাবি নয় কি?

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম কেবল ভৌগোলিক পরিচয় বহন করে না, বহন করে ক্ষমতার দম্ভ, রাজনৈতিক আধিপত্য, স্বৈরাচারী মানসিকতা এবং রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার ভয়ংকর স্মৃতি। গোপালগঞ্জ তেমনই একটি বিতর্কিত রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরে এই জেলাটি ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক দুর্গ, শেখ পরিবারের ক্ষমতার উৎস এবং দলীয় আধিপত্যের কেন্দ্র হিসেবে পরিচিত। প্রশ্ন হচ্ছে, একটি স্বাধীন, সার্বভৌম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্রতীকের নাম বহাল রাখার প্রয়োজনীয়তা কতটুকু, যার সঙ্গে দীর্ঘ একদলীয় শাসন, বাকশালী রাজনীতির ঐতিহাসিক স্মৃতি এবং পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত স্বৈরাচারী শাসনের অভিযোগ জড়িয়ে আছে?

এই প্রশ্নের সঙ্গে আজ নতুন করে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়ার নাম। যে নেত্রী রাজনৈতিক প্রতিহিংসা, নির্যাতন, কারাবাস ও ক্ষমতাসীনদের বৈরিতার মুখোমুখি হয়েছেন, শেষ পর্যন্ত এই গোপালগঞ্জের রাজনৈতিক উত্তরাধিকারীদের হাতে তার নির্মম মৃত্যু হয়েছে, তাঁর নামে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ‘বেগমগঞ্জ’ রাখার দাবি কি এখন সময়ের দাবি হতে পারে না?

খালেদা জিয়ার বক্তব্য: রাজনৈতিক ক্ষোভের পেছনে ছিল দীর্ঘ বঞ্চনার ইতিহাস
===================================
২০১৩ সালের ২৯ ডিসেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্তাল একটি সময়। তৎকালীন একনায়কতন্ত্রের আইকন, ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন, বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ এবং রাজনৈতিক সংঘাত তখন চরমে। সেই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা বলেছিলেন। কারণ বাংলাদেশ ৬৪ জেলা নিয়ে গঠিত রাষ্ট্র হলেও ফ্যাসিবাদের আতুর ঘর হিসেবে পরিচিত গোপালগঞ্জ থেকেই শেখ হাসিনা সরকারের অধিকাংশ প্রশাসনিক, আমলাতান্ত্রিক কর্মকর্তা নির্বাচিত হতো, যারা ফ্যাসিবাদকে প্রমোট করেছে, সহায়তা করেছে এবং শেখ হাসিনার শাসনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য ছিল রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু সেই ক্ষোভের পেছনে যে রাজনৈতিক বাস্তবতা, যে ক্ষমতাকেন্দ্রিক বৈরিতা এবং যে দীর্ঘ সংঘাতের ইতিহাস ছিল, তা অস্বীকার করার সুযোগ নেই।
খালেদা জিয়া পরবর্তী সময়ে বক্তব্যটি সংশোধন করেছিলেন বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন। কিন্তু একটি রাজনৈতিক বক্তব্যের তাৎপর্য কেবল বক্তার তাৎক্ষণিক ব্যাখ্যায় সীমাবদ্ধ থাকে না তার গভীর অর্থ বর্তমান সময়েও গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা দেখিয়েছে। সময়ের পরিবর্তনে তার রাজনৈতিক অর্থও নতুনভাবে আলোচিত হতে পারে, এমনকি নতুন প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

আজ বাংলাদেশের মানুষ যখন একদলীয় কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ, রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহারের অভিজ্ঞতা নিয়ে নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করছে, তখন খালেদা জিয়ার নামে ‘বেগমগঞ্জ’ নামকরণের প্রস্তাবকে নিছক আবেগীয় বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায় না।

বাকশাল ও ফ্যাসিবাদের আতুর ঘর গোপালগঞ্জ: বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়
===============================
গোপালগঞ্জের রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনায় বাকশাল ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ—বাকশাল প্রতিষ্ঠিত হয়। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা কার্যত বিলুপ্ত করে একদলীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গভীর বিতর্কিত গণতন্ত্র হীনতার অধ্যায়। গণতন্ত্র, রাজনৈতিক বহুত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বাকশালের উত্তরাধিকার আজও আলোচিত।
পরবর্তী আওয়ামী লীগ তথা শেখ মুজিব কন্যা শেখ হাসিনার শাসনামলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে যা ফ্যাসিবাদী রূপ হিসেবে পরিগণিত হয়েছে।
অতএব, গোপালগঞ্জের নাম নিয়ে বিতর্কটি কেবল একটি জেলার নামের বিতর্ক নয়। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বৃহত্তর প্রতীকী বিতর্ক।

তবে একটি বিষয় পরিষ্কার: বাকশালের রাজনৈতিক সিদ্ধান্তের দায় কিংবা পরবর্তী আওয়ামীলীগ সরকারের কর্মকাণ্ডের দায় গোপালগঞ্জের সাধারণ মানুষের নয়। রাজনৈতিক ইতিহাসের বিচার হবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণে, আর অপরাধের বিচার হবে ব্যক্তির দায় ও প্রমাণের ভিত্তিতে।

২০২৬ সালের গোপালগঞ্জ: বাকশাল ও ফ্যাসিবাদী দুর্গের প্রেতাত্মা কি এখনো সক্রিয়?
================================
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল, দীর্ঘদিনের একদলীয়, বাকশালী কিংবা ফ্যাসিবাদী শাসনের আধিপত্যের অবসান ঘটবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত হবে। কিন্তু গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি সেই প্রত্যাশার সামনে নতুন প্রশ্ন তৈরি করেছে।
২০২৬ সালের নভেম্বরের সংবাদ প্রতিবেদনগুলোতে গোপালগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতা-কর্মীদের মিছিল, সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং থানা ও চিকিৎসা কেন্দ্রে অগ্নিসংযোগের খবর এসেছে। বাসসের ২৬ নভেম্বরের প্রতিবেদনে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, সংসদ সদস্যদের বাসভবন, থানা ও সরকারি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে। কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্যও উঠে এসেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র পরিবর্তিত হলেও পুরোনো রাজনৈতিক আধিপত্যের মানসিকতা কি পুরোপুরি বিলুপ্ত হয়েছে?
যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী মনে করে, একটি নির্দিষ্ট জেলা তাদের একচ্ছত্র রাজনৈতিক সম্পত্তি, তাহলে সেটি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য অশনিসংকেত।

যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের একক আধিপত্য থাকার কথা নয়, সেখানে কোনো একটি জেলার রাজনৈতিক পরিচয় কেন একটি দলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকবে?
এই প্রশ্নের উত্তর রাষ্ট্রকে দিতে হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ‘বেগমগঞ্জ’ নামের প্রতীকী তাৎপর্য
=================================
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও রাজনৈতিক ঐতিহ্যে মুসলিম নারীর নেতৃত্বও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। গোপালগঞ্জের গোপাল নামটি পরিবর্তন করে ফ্যাসিবাদের আইকন কিংবা আতুর ঘরকে ভেঙে দিয়ে সেখানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত আপোষহীন ভাবে লড়াই করে যাওয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও পরবর্তীতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে বেগমগঞ্জ রাখা এখন সময়ের দাবি নয় কি? তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন না; বাংলাদেশের সংসদীয় রাজনীতি, বিরোধী রাজনীতির বিকাশ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে-যা তার দেশের জনগণের কাছে তাকে শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য আপোষহীন ভাবে লড়াই করে যাওয়া এক সংগ্রামী নারীর পরিচয় করিয়ে দিয়েছে। তাঁর রাজনৈতিক জীবনে ভুল, বিতর্ক কিংবা সমালোচনা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবস্থান অস্বীকার করা সম্ভব নয়। সেই বিবেচনায় গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ‘বেগমগঞ্জ’ রাখার দাবি একটি প্রতীকী রাজনৈতিক প্রস্তাব হতে পারে। এটি এমন একজন নারী রাজনৈতিক নেত্রীর প্রতি সম্মান প্রদর্শনের দাবি, যিনি দীর্ঘদিন দেশের ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এখানে মুসলিম পরিচয়ের প্রশ্নটিও সাংস্কৃতিক ও ঐতিহাসিক আলোচনার অংশ হতে পারে। তবে কোনো জেলার নাম পরিবর্তনকে ধর্মীয় পরিচয়ের পরীক্ষা বানানো উচিত নয়-তবে এই জেলাটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাইরেও নয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম এখনো গোপাল নামে থাকবে কিংবা সেটি স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ কিংবা বাকশালীদের আঁতুড়ঘড় হবে সেটিও মেনে নেওয়া এ দেশের ১৮ কোটি মানুষের জন্য কষ্টকর। তবে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় বহুত্ববাদী, আর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হতে হবে গণ সম্মতি ও আইনসম্মত প্রক্রিয়ার ভিত্তিতে যা জুলাই যোদ্ধাদের সাথে দেশের শান্তিকামি, গণতন্ত্রকামি আপামর জনসাধারণ ৫ আগস্টেই দিয়ে দিয়েছে।

তাহলে বর্তমান সরকারের করণীয় কী?
=========================
বর্তমান সরকারের সামনে এখন একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের প্রতীক, প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক ইতিহাস নিয়ে নতুন করে ভাবার সুযোগ।

গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি নিয়ে সরকার চাইলে একটি স্বাধীন ঐতিহাসিক ও প্রশাসনিক পর্যালোচনা কমিটি গঠন করতে পারে। স্থানীয় জনগণ, ইতিহাসবিদ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর মতামত নেওয়া যেতে পারে। জনমত যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। যদি জনগণের উল্লেখযোগ্য অংশ বেগম খালেদা জিয়ার নামে ‘বেগমগঞ্জ’ নামকরণের পক্ষে মত দেন, তাহলে সেই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

তবে নাম পরিবর্তনই যেন রাষ্ট্র সংস্কারের বিকল্প হয়ে না দাঁড়ায়। গোপালগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সন্ত্রাসের অবসান, সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব।

গোপালগঞ্জের নাম কি ইতিহাসের ভার বহন করবে, নাকি নতুন ইতিহাসের জন্ম দেবে?
===============================
একটি নাম কখনো কখনো একটি রাজনৈতিক দর্শনের প্রতীক হয়ে ওঠে। গোপালগঞ্জের নাম নিয়ে বিতর্কও তেমনই। একদিকে রয়েছে বাকশাল, একদলীয় ও ফ্যাসিবাদী শাসন এবং আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের স্মৃতি; অন্যদিকে রয়েছে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের দাবিতে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস।
প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পুরোনো রাজনৈতিক আধিপত্যের প্রতীকগুলোকে প্রশ্ন করার সাহস দেখাবে, নাকি শুধু ক্ষমতার চেয়ার বদলেই সন্তুষ্ট থাকবে?

আওয়ামীলীগ পুনরায় ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় ফেরার জন্য দলটির নেতাকর্মীদেরকে উস্কানি দিয়ে এই জেলাটিতে যে ব্যাপক ধ্বংসলীলা চালিয়ে নিজেদের সেই একই বাকশালী ও ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় দিয়ে দিয়েছে সেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ‘বেগমগঞ্জ’ রাখার দাবি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ প্রতীকী দাবি হিসেবে বিবেচিত হওয়ার সময় এসেছে। এটি বাস্তবায়ন করতে হলে জনগণের মতামত, ইতিহাস এবং আইনকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
কোনো জেলার মানুষকে অপমান করে নয়, কোনো রাজনৈতিক দলের সমর্থকদের সমষ্টিগতভাবে অপরাধী বানিয়ে নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদানকে স্বীকৃতি দেওয়ার যুক্তিতে এই দাবি সামনে আসতে পারে।
বেগম খালেদা জিয়া যদি রাজনৈতিক নিপীড়নের অভিজ্ঞতা থেকে গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা বলে থাকেন, তাহলে আজ তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ও গণতন্ত্রের সংগ্রামকে সম্মান জানিয়ে ‘বেগমগঞ্জ’ নামের প্রস্তাবটি জাতীয় পর্যায়ে আলোচনার দাবি রাখে।

বাংলাদেশ কোনো রাজনৈতিক পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো জেলা কোনো দলের চিরস্থায়ী দুর্গও নয়। রাষ্ট্রের মালিক জনগণ। আর সেই জনগণের মতামতের ভিত্তিতে ইতিহাসের প্রতীক পুনর্বিবেচনার অধিকারও জনগণেরই।
গোপালগঞ্জের নাম বেগমগঞ্জ হবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের। কিন্তু খালেদা জিয়ার নামে নামকরণের দাবিকে জাতীয় বিতর্কে প্রতিষ্ঠিত করার সময় যে এসেছে, তা অস্বীকার করার সুযোগ নেই।

এবার প্রশ্নটি সরকারের কাছে- সহস্রাধিক প্রাণের বিনিময়ে, প্রায় অর্থ সহস্রাধিক আহত, অন্ধত্ব, পঙ্গুত্ব কিংবা স্থায়ী বিকলাঙ্গতা বরনের মাধ্যমে যে জাতি ৫ আগস্ট এদেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন কে বিদায় দিয়ে নতুনভাবে দেশকে গড়ার সমর্থন দিয়েছে তার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সরকার কি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নির্মাণ করতে চায়, নাকি কেবল পুরোনো ক্ষমতার জায়গায় নতুন ক্ষমতার অধিষ্ঠান ঘটিয়ে সন্তুষ্ট থাকতে চায় তা সরকার তার চিন্তা-চেতনা বা কর্মের মাধ্যমে এবং পুরনো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে দেখাতে পারে এমন কথা বলা মনে হয় আজকের দিনে অমূলক নয়?
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক ও কলামিস্ট। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%