প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন আঘাত হেনেছে, যেখানে তিনজন আরোহী ছিলেন।
রোববার (২৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অবরোধ করে রেখেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানির গুরুত্বপূর্ণ নৌবন্দর ঘিরে পাল্টা অবরোধ কার্যকর করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কাছে মাছ ধরার নৌকাটিতে মার্কিন ড্রোনের আঘাতের পর উদ্ধারকারীরা নৌকার মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
এই ঘটনায় নৌকাটিতে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। গত জুন মাসে একটি সমঝোতা স্মরকের পর স্থায়ী যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হলেও বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে।
ইরান জানিয়েছে, যদি ওয়াশিংটন শর্ত মেনে নেয়, তবে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব। এই শর্তের মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের আরোপিত নৌঅবরোধ তুলে নেয়া।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন