ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং
সংসদে অর্থমন্ত্রী

হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ


হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ

সংগৃহীত ছবিতে দেখা যাচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ আদালতের আদেশে জব্দ ও অবরুদ্ধ (ফ্রিজিং) করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।

আরও পড়ুন: আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অর্থপাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে এই ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে ১১টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল (জেআইটি) কাজ করছে।

অর্থমন্ত্রী আরো বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত আদালতের আদেশের মাধ্যমে দেশের অভ্যন্তরে ৯ হাজার ৯১৮ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচমেন্ট) করা হয়েছে এবং ৪৭ হাজার ২৪৯ কোটি ২৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা হয়েছে।

এছাড়া বিদেশে ১৫ হাজার ১১১ কোটি ৯২ লাখ টাকার স্থাবর সম্পত্তি এবং ৪ হাজার ৫৩৩ কোটি ৯৯ লাখ টাকার অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ রয়েছে। বিদেশে অবরুদ্ধ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে ১৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। আরও ১২টি অনুরোধ পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, অর্থপাচার-সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ১৪১টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: চাকরিতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর

এর মধ্যে ১৬টি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং ছয়টি মামলার রায় হয়েছে। জাতীয় গুরুত্ব বিবেচনায় চিহ্নিত ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত গোষ্ঠীর বিরুদ্ধে দুদকের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কাজ করছে।

পাচার হওয়া অর্থের সম্ভাব্য গন্তব্য হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং হংকং-চীনকে চিহ্নিত করা হয়েছে। এসব দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএটি) করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং-চীন এবং সংযুক্ত আরব আমিরাত চুক্তি স্বাক্ষরে সম্মতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড বিকল্প সহযোগিতা কাঠামোর বিষয়ে মতামত দিয়েছে। এছাড়া পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনে ‘স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন’ গঠন করা হয়েছে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজার বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে এবং বাজার সম্প্রসারণে সহায়ক অনেক আর্থিক পণ্য এখনো পুরোপুরি বিকশিত হয়নি। বাজার তদারকি ও কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে। কমিশনে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। চলমান সংস্কার কার্যক্রমের ফলে পুঁজিবাজারে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য ভিসা ফি ৭৫% কমালো ইরাক সরকার

ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও আদায়ে বাংলাদেশ ব্যাংক একাধিক নীতিগত পদক্ষেপ নিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ইচ্ছাকৃত খেলাপি শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জারি করা নীতিমালা কার্যকর রয়েছে। যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোকে বিশেষ তদারকির আওতায় আনা হয়েছে।

এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে প্রত্যেক ব্যাংকের খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন ঋণগ্রহীতা পুরো ব্যাংকিং খাত থেকে সর্বোচ্চ কত ঋণ নিতে পারবেন, তার সীমা নির্ধারণ করা হবে। ঋণখেলাপিদের রিটের মাধ্যমে ঋণ আদায় কার্যক্রম স্থগিত করার সুযোগ সীমিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। এছাড়া এক হাজার কোটি টাকার বেশি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহকে উৎসাহিত করা হবে। বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানি (এএমসি) প্রতিষ্ঠার জন্যে আইন প্রণয়নের কাজ চলছে।

আমানতকারীদের স্বার্থ রক্ষায় ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নতুন আইনে সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। আগে কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানত ফেরত পেতে ১৮০ কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতো, নতুন আইনে তা কমিয়ে ১৭ কার্যদিবস করা হয়েছে। পাশাপাশি কোনো ব্যাংক সংকটে পড়লে আমানত সুরক্ষা তহবিল থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: সরকার উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে: অর্থ উপদেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবার বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


আবার বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি যখন মঞ্চে কোমর দোলান, তখন ভক্তদের উন্মাদনা যেন নতুন মাত্রা পায়। ‘দিলবার’ খ্যাত এই তারকা অনেক আগেই নিজেকে শুধু বলিউডের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও নতুন ইতিহাস গড়লেন।

মঙ্গলবার (৯ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’।

গানটিতে নোরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফরাসি গায়ক ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত মিউজিক প্রডিউসার সঞ্জয়। মুক্তির পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ফিফার অফিসিয়াল গানে কণ্ঠ ও পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছিলেন নোরা। ফলে এটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের অফিসিয়াল সংগীতের অংশ হওয়ার বিরল কৃতিত্ব এনে দিল তাকে। তবে এবারের প্রজেক্টটি তার কাছে আরও বিশেষ, কারণ এতে রয়েছে ভারতীয় প্রতিভা ও সংস্কৃতির গভীর ছাপ।

নোরা জানিয়েছেন, এই গানের মাধ্যমে তিনি নিজের মরোক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারতের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তার ভাষায়, যে দেশ তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে, সেই ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।

তিনি আরও জানান, মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফার, ব্যাকগ্রাউন্ড ড্যান্সার এবং তার স্টাইলিং টিম— সবাই ছিলেন ভারতীয়, যা এই আন্তর্জাতিক আয়োজনকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে স্থান পাওয়া ‘সির সির’-এর প্রাণবন্ত বিট ও আকর্ষণীয় কোরিওগ্রাফি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে। রিলিজের পর থেকেই গানটি রিলস ও শর্টস ভিডিওতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ফুটবল উন্মাদনার আবহে নোরা ফাতেহির ঝলমলে উপস্থিতি ও তার স্বাক্ষর নৃত্যভঙ্গি বিনোদনপ্রেমী এবং ফুটবলভক্তদের জন্য এনে দিয়েছে এক অনন্য সংমিশ্রণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের ৬ উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা—জেলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। এ দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান। বক্তারা বলেন, ঝিনাইদহের সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার লাখো মানুষ এখনও উন্নত চিকিৎসাসেবার জন্য খুলনা, যশোর, রাজশাহী কিংবা ঢাকার ওপর নির্ভরশীল। জেলা সদরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সবুর, প্রকৌশলী আবুল বাশার, এম এ কবির, শাহিনুর রহমান লিটন, ফখরুদ্দিন মুন্না, সাব্বির হোসেন জুয়েল, শারমিন সুলতানাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ঝিনাইদহ সদর জেলা প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত স্থান। জেলার সব উপজেলা থেকে সদর শহরে যাতায়াত সহজ হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিও কম হবে।

এ সময় বক্তারা বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঝিনাইদহের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, জেলার মানুষের দীর্ঘদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন এবং ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবেন।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়; এটি পুরো জেলার মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্র। তাই ঝিনাইদহের ৬ উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দিতে হবে।

কর্মসূচির শেষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে স্পিন বোলিংয়ে বশীত করেছে, তবে বর্তমানে তাদের প্রধান অস্ত্র হল পেস বোলিং। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানদের অনুসরণ করে, টাইগারদের বোলিং আক্রমণের মুখ হয়ে উঠেছেন নাহিদ রানা। মঙ্গলবার (৯ জুন), এক্সপ্রেস গতির ফাস্ট বোলার নাহিদ রানা মিরপুরে অস্ট্রেলিয়াকে কার্যত নাকানিচুবানি খাওয়ালেন। একইসাথে, দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন। ফলে, বাংলাদেশ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জয় পেল। ২০০৫ সালের ১৮ জুন, ন্যাটওয়েস্ট সিরিজে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথমবারের মতো মাইটি অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল। এবার বাংলাদেশের ১৬তম ওয়ানডে ম্যাচে অজি দলকে দ্বিতীয়বার পরাজিত করার কৃতিত্ব অর্জিত হলো। মিরপুরের হোম অব ক্রিকেটে নাহিদ রানার ধারাবাহিক গতির ধাক্কায় শক্তিশালী অস্ট্রেলিয়া দুর্বল হয়ে গেল। বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারাল। ইনিংসে, বাংলাদেশের ব্যাটিং শুরু হয়েছিল অসমভাবে। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। এরপর, অস্ট্রেলিয়া বৃষ্টির আগে ৪২ ওভারে ২ বলে ৯ উইকেটে ১৯১ রান করেছিল। বৃষ্টির কারণে চলমান ম্যাচটি দুইবার স্থগিত করে বাংলাদেশ জয়ে মাঠ ছেড়ে যায়। ২৮৫ রানের লক্ষ্যে ধেয়ে যাওয়ার সময় প্রথম বলেই ম্যাথিউ শর্টের স্টাম্প ভেঙে তাসকিন আহমেদ অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট হারায়। বাকি যাত্রায় বাংলাদেশ ক্রমাগত উজ্জ্বল ছিল, এবং অজিদের ৮ উইকেট তুলে নেয়। নাহিদ রানা ১০ ওভারে ৪১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন, যা তাঁর অসাধারণ পারফরম্যান্সের প্রমাণ। ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে মোসাদ্দেক ২ উইকেট নিয়েছেন, এবং মোস্তাফিজ ৫.২ ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেট হিসেবে সাইফ হাসানকে ফিরতে হয়। তবে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ে চাপ কাটিয়ে ৯৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত, ৭৪ রান নিয়ে মাঠ ছাড়লেন মোসাদ্দেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


রাজশাহীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৬ জন মাদক কারবকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে নগরীর কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মজনু আলী (৩৮), সে নগরীর কাটাখালী থানার চক কাপাসিয়া এলাকার বাসিন্দা, রতন আলী (৪৫), সে শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা, একই এলাকার সাদরুল ইসলাম (৩৮), সাইদ আলী (৩৮), সে নগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা, আল-আমিন (২২), সে দক্ষিণ জামিরা এলাকার বাসিন্দা ও মেহেদী হাসান ওরফে হাসান (২৭), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার রাতে নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%