০৫:৩৩ পি.এম
কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে।
আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
আরও পড়ুন: উখিয়ায় সড়ক দখল করে অবৈধ বাজার ও পার্কিং, স্থানীয়রা ভোগান্তিতে
সাইফুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সময়ে দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ। তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা সহজেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, বিশেষ করে বেকার ও স্বল্পশিক্ষিত যুবকদের এসব প্রশিক্ষণ নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইসহাকের সভাপতিত্বে বক্তব্য দেন অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. রিয়াদ খান, কুমিল্লা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক ও আইসিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, পোশাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষি বিষয়কসহ মোট ৯টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক এবং ২৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন