ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে যুবদলের প্রতিবাদ মিছিল


রংপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

রংপুরে প্রতিবাদ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর টাউন হলের উন্মুক্ত মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ, শাহ আলম চৌধুরী, তরিকুল ইসলাম টিটু, নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যূত্থানে জনগণ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। বক্তারা উল্লেখ করেন যে, তারা এখন নিষিদ্ধ সংগঠন। তাদের ফিরে আসার প্রশ্নই আসে না এবং জনগণ তাদের গ্রহণ করবে না বলে অভ্যূত্থান করেছে। আওয়ামী লীগ গণঅভ্যূত্থানে দেড় হাজার মানুষকে খুন করেছে।

আরও পড়ুন: রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল

বক্তারা আরও বলেন, ১৭ বছর বিএনপি’র ৭ হাজার নেতাকর্মীদের খুন-গুম করেছে। আমাদের অনেক সিনিয়র নেতা কারাগারে ছিল। কিন্তু আমরা প্রতিবাদ করছি অপরাজনীতি ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে। বর্তমানে দেশে বিএনপি সরকারের নামে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা এসব করছে তারা নিজেদের ভুল বুঝে সুষ্ঠু রাজনৈতিক চর্চা অব্যহত রাখবে বলে প্রত্যাশা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:০১ এম


মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম আন্তর্জাতিক মঞ্চেও ধরে রেখেছেন। ১৯৯৮ সালের পর দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে জায়গা করে নিয়ে এবারে নজর কাড়ছে নরওয়ে, যেখানে এই ফরোয়ার্ড দুই ম্যাচেই গোল করেছেন।

সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়লাভের পর নরওয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে তারা শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে।

ম্যাচের আগে এক সাক্ষাৎকারে হলান্ড জানিয়েছেন, নকআউটে পৌঁছানোর কারণে ফ্রান্স ম্যাচ নিয়ে অতটা ভাবছেন না তিনি। তার কথায়, ‘আমরা নকআউটে চলে গেছি, এটা বড় অর্জন। তাই এখন ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করছি না।’

তবে তার একটি মন্তব্য আলোচনার কেন্দ্রে এসেছে। ফ্রান্সকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে হলান্ড বলেন, ‘ওরা সম্ভবত আমাদের হারাবে। এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।’ তার এই মন্তব্যের পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে চলমান আসরে নরওয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে জায়গা নিশ্চিত করায় আত্মবিশ্বাসে ভরপুর এই দল। ফ্রান্স ম্যাচটি গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, ফ্রান্স ও কিলিয়ান এমবাপ্পে এই আসরে দারুণ ছন্দে থাকায় ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই দলের এই প্রথম আন্তর্জাতিক মুখোমুখি লড়াই হওয়ায় ম্যাচটিতে বাড়তি আকর্ষণ যোগ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:০২ এম


চট্টগ্রামে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করেছে।

এ অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। সরকারের পক্ষ থেকে কারখানার কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত যে কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে, সে সম্পর্কে তথ্য পাওয়ার পর সোমবার বিকেলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় কারখানাটিতে যৌথ অভিযান চালানো হয়।

 অভিযান চলাকালে কারখানাটিতে তল্লাশি পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুত করার দায়ে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করাও হয়।

 কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ মাধ্যমে জানান, জব্দ করা মালামাল ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:০৩ এম


সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মামলা সম্পর্কে থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিন উজ্জল (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ড ও মিছিলের পরিকল্পনা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্যরা পালিয়ে যান।

মামলায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সক্রিয় করার চেষ্টা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, মামলায় উল্লেখিত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল মিসরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন এক ইহুদিবাদী নেতা।

রাজনৈতীবিদ এবং কৌশলগত বিশ্লেষক আমিয়াদ কোহেন বলেছেন, “আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে মিসরের যুদ্ধ হতে পারে।”

তিনি উল্লেখ করেন, “ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা দুর্বল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে সুন্নি মুসলিম শক্তিগুলো সামনে আসবে।”

জেরুজালেমে অনুষ্ঠিত ‘ইহুদি সংবাদ সিন্ডিকেট আন্তর্জাতিক নীতি শীর্ষ সম্মেলনে’ বক্তব্য রাখতে গিয়ে আমিয়াদ কোহেন বলেন যে, মিসর ও তুরস্ক ভবিষ্যতে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে।

তিনি আরও দাবি করেন, যে ভবিষ্যতে মিসরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।

কোহেনের বক্তব্য অনুসারে, ইরান-নেতৃত্বাধীন ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ দুর্বল হয়ে পড়ার ফলে কৌশলগত নজর এখন শিয়া শক্তি থেকে সরে সুন্নি রাজনৈতিক আন্দোলনের দিকে দেওয়া উচিত। তিনি বিশেষভাবে মুসলিম ব্রাদারহুডকে বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সংগঠনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

বক্তব্যে তিনি আরও জানান যে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিম ব্রাদারহুড প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

তিনি নিউইয়র্কে রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ইঙ্গিত করেন যে, কিছু নির্বাচনী ফলাফল এই প্রভাবের সঙ্গে যুক্ত হতে পারে।

তুরস্ক প্রসঙ্গে কোহেন জানান, দেশটি ক্রমশ আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করছে এবং এটি ইসরায়েলের জন্য ভবিষ্যৎ কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে দাবি করেন যে, আঙ্কারা মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বৃদ্ধি করছে।

তার মতে, “তুরস্ক এখন প্রভাব বিস্তার করছে এবং এটি ইসরায়েলের নিরাপত্তা নীতিতে নতুন করে বিবেচনায় নেওয়া উচিত।”

এর আগে গত মাসে ইসরায়েলের সাবেক গোয়েন্দা এজেন্ট জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের দুর্বলতার পর তুরস্ক ও মিসর ইসরায়েলের সম্ভবনা আগামী নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

উল্লেখযোগ্য যে, ইসরায়েল ও মিসর ১৯৭৯ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের আলোচনা করেছে।

অন্যদিকে ইসরায়েল ও তুরস্কের সম্পর্কও সময়ে সময়ে উত্তেজনার মধ্য দিয়ে গেছে, বিশেষ করে গাজা, জেরুজালেম এবং আঞ্চলিক নীতিগত অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

কোহেন তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ইসরায়েলের প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ শিয়া গোষ্ঠী নয়, বরং সুন্নি রাজনৈতিক শক্তি ও আঞ্চলিক রাষ্ট্রগুলো থেকে আসবে বলে তার বিশ্বাস।

তিনি আরও বলেন, “ইসরায়েলকে শক্তিশালী হতে হবে, আমেরিকাকেও শক্তিশালী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে, আমেরিকা এখন দুর্বল অবস্থায় রয়েছে।”

তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা সৃষ্টি করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%