রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২১ এম
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ‘নরইস্টার’ নামে পরিচিত একটি শক্তিশালী ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে এই অঞ্চলে ব্যাপক প্লাবন এবং তীব্র বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ৪ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা পরিস্থিতির মারাত্মকতা নির্দেশ করে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের প্রভাব আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ সময় প্রবল বাতাস, উপকূলীয় এলাকায় অস্বাভাবিক উচ্চ জোয়ার এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা শুক্রবারই নিউইয়র্ক সিটিসহ ঝুঁকিপূর্ণ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সৈকত ও উপচে পড়া খালের আশপাশ থেকে দূরে থাকার জন্য কড়া নির্দেশনা জারি করা হয়েছে।
ঝড়ের সতর্কবার্তা জারি করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, "এই দুর্যোগের সময়ে উপকূলের কাছাকাছি যাওয়া মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা।" স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পানি উপচে বিভিন্ন লোকালয় ও ঘরবাড়ির উঠানে প্রবাহিত হয়ে পড়েছে।
ফ্লাইট নজরদারি ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ৪২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১ হাজার ৩৩৮টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিপর্যয়ে পড়েছে। পাশাপাশি ম্যাসাচুসেটসে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্টটি আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটেও ধনী ব্যক্তিদের ভোগব্যয় কমছে না। বরং, দৈনন্দিন খরচের জন্য অনেকেই বিনিয়োগের অর্থ তুলে নিচ্ছেন। জেপিমরগ্যান চেজ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে বিনিয়োগ হিসাব থেকে ব্যাংকের চলতি হিসাবে অর্থ স্থানান্তর করেছিলেন ২ দশমিক ৪ শতাংশ মানুষ। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এ হার বেড়ে ৮ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।
উচ্চ আয়ের মানুষের মধ্যে এই প্রবণতা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা ১০ শতাংশ মানুষের মধ্যে ৬ দশমিক ৬ শতাংশ বিনিয়োগ থেকে অর্থ তুলে খরচ করতেন। ২০২৬ সালে এ হার বেড়ে ২০ দশমিক ৩ শতাংশ হয়েছে। গবেষণায় দেখা গেছে, অধিক বয়সী এবং অধিক আয়ের মানুষ বিনিয়োগের অর্থ খরচে ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন।
মার্কিন অর্থনীতিতে ধনী মানুষের ভোগব্যয়ের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি আয় করা ১০ শতাংশ মানুষ দেশের মোট ভোগব্যয়ের ৪৫ দশমিক ৫ শতাংশ করেছেন। সবচেয়ে বেশি আয় করা ২০ শতাংশের অংশ প্রায় ৬০ শতাংশ। একই সময়ে, ৫৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অংশ ছিল মোট ভোগব্যয়ের ৪৬ শতাংশ।
বিনিয়োগের অর্থের ওপর নির্ভরতা বাড়ার পেছনে শেয়ারবাজারে দীর্ঘ সময়ের মূল্যবৃদ্ধিও একটি বড় কারণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন পরিবার ও অলাভজনক প্রতিষ্ঠানের মোট সম্পদের নিট মূল্য ১২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বেড়ে ১৯৫ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির বড় অংশ এসেছে শেয়ারমূল্য বাড়ার কারণে।
তবে, এই প্রবণতার ঝুঁকিও রয়েছে। শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হলে বিনিয়োগ থেকে অর্থ তুলে খরচ করার প্রবণতা কমে যেতে পারে। ২০২২ সালে বাজারে বড় পতনের সময় এমনটি দেখা গিয়েছিল। ফলে মার্কিন অর্থনীতিতে ভোগব্যয় এখন আগের তুলনায় আর্থিক বাজারের ওঠানামার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: দ্য ইউএসএ টুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের শহর কেলকিটে একটি বিশাল পাত্রে রান্নার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর ঘটনা ঘটেছে। চলতি বছরের আগস্ট মাসে এই বিশাল পাত্রে খাবার রান্নার আয়োজন করা হয়।
এই বিশাল পাত্রে খাবার প্রস্তুত করা হয়েছে কিলিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, কিলিস গর্ভনরেট ও কিলিস পৌরসভার যৌথ উদ্যোগে।
পাত্রটিতে এক হাজার ৮০৭ গ্যালন শিম ব্যবহার করা হয়, যা প্রায় ১৫ হাজার ক্যান শিমের সমান। এই অভিনব রান্নার মাধ্যমে তুরস্ক দ্বিতীয়বারের মতো বিশাল পাত্রে খাবার রান্নার বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে বড় পাত্রে রান্নার রেকর্ডটি ছিল এক হাজার ৪৭৯ দশমিক ৩৬ গ্যালনের।
বর্তমানে রেকর্ড গড়া এই খাবার প্রস্তুতির কাজে অংশগ্রহণ করেন কৃষক, রাধুনি, প্রকৌশলী, খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, এই রেকর্ড ওই অঞ্চলের কৃষি, স্থানীয় কৃষিপণ্য ও জনসাধারণের ঐক্যের বৈশ্বিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের মতে, এটি ভবিষ্যত প্রজন্মের জন্যও গর্বের বিষয় হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বানারীপাড়ায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বানারীপাড়া ডাকবাংলো মোড় থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: রিয়াজ আহমেদ মৃধা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, সদস্য সচিব মো: তোফায়েল আহমেদ,যুগ্ন আহবায়ক রাজু লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দল্লাহ আল নোমান রাজু, রফিকুল ইসলাম, মাহমুদ হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস কাঞ্চন,মো::সাঈদ, সৈকত সরদার,জিয়া রাঢ়ী, আমিনুল ইসলাম প্রমুখ।বিক্ষোভ মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদকসেবনে বাধা দেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবনে বাধা দেওয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যায়। এ সময় ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে কোপাতে শুরু করে। এর মধ্যে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে মারা যান তিনি। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি মেম্বার কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ধারালো ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ